Home আঞ্চলিক পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুলের বাসায় পুলিশী তান্ডব

পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুলের বাসায় পুলিশী তান্ডব

43

খবর বিজ্ঞপ্তি।।
খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের বাসায় বেপরোয়া তান্ডব চালিয়েছে আওয়ামী রক্ষীবাহিনী পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নগরীর নিরালাস্থ বাসায় গ্রেফতার অভিযানের নামে রীতিমতো সন্ত্রাসীযজ্ঞ চালানো হয়েছে। গতকাল রবিবার (২৬ নভেম্বর) একবিবৃতিতে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সারাদেশের ন্যায় খুলনাতেও আওয়ামী আজ্ঞাবহ পুলিশী গণগ্রেফতার এড়িয়ে একদফার আন্দোলন সফল করে ফ্যাসিষ্ট সরকারের পতন তরান্বিত করতে নেতাকর্মীরা কৌশলের অংশ হিসেবে বাড়ী ছাড়া। এ সুযোগে পরিবার-পরিজনের উপর পুলিশী হয়রানির পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী সন্ত্রাসীরা নতুন অপকৌশল অবলম্বন করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের একতরফা নির্বাচনের বিরুদ্ধে সমগ্র দেশবাসী যখন বিএনপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনমুখর; ঠিক তখনই বিরোধী দল-মতের নেতাকর্মীদের পরিবার-পরিজনকে টার্গেট করে অতর্কিত হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। জনপ্রিয় জনপ্রতিনিধি এসএম এনামুল হকের বাসায় প্রজাতন্তের কর্মচারী সরকারি পোশাক পরে সন্ত্রাসী তান্ডব আওয়ামী রক্ষীবাহিনীর ভূমিকা পালন করছে। হামলা-মামলা-গণগ্রেফতার করে শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে আরেকটি সাজানো-পাতানো নির্বাচন হতে দেয়া হবে না, ইনশাআল্লাহ্।

তাই অবিলম্বে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েদ ও ছাত্রদল নেতা আব্দুল মান্নান মিস্ত্রীসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় তফসিল ঘোষণা করে গ্রহনযোগ্য-অংশগ্রহনমুলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন তারা। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।