Home খেলাধুলা কোহলি ছাড়াও জন্মদিনে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন যে ৬ ব্যাটার

কোহলি ছাড়াও জন্মদিনে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন যে ৬ ব্যাটার

46

স্পোর্টস ডেস্ক।।

ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ৩৫তম জন্মদিনটা রাঙালেন দারুণ এক সেঞ্চুরিতে। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ৪৯তম সেঞ্চুরি। জন্মদিনে শতক পূর্ণ করা খেলোয়াড় শুধুমাত্র কোহলিই নয়। এর আগে আরও ১১ জন ক্রিকেটার নিজের জন্মদিনে শতক পূর্ণ করেছেন। তার মাঝে ওয়ানডে ক্রিকেটে ৭ জন ক্রিকেটার বিশেষ এই দিনে সেঞ্চুরি করেছিলেন।

প্রথম ক্রিকেটার হিসাবে বিরল এই কৃতিত্ব অর্জন করেছেন ভারতেরই সাবেক ব্যাটার বিনোদ কাম্বলি। ১৯৯৩ সালের ১৮ জানুয়ারি ছিল তার জন্মদিন। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সাবেক বাঁহাতি ব্যাটার। সে বার ২১ পূর্ণ করেছিলেন তিনি। দ্বিতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়েছিলেন শচীন টেনডুলকার। ২৫তম জন্মদিনে ১৯৯৮ সালের ২৪ এপ্রিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৪ রান করেছিলেন তিনি।

তৃতীয় ব্যাটার হিসেবে শ্রীলংকার সনাথ জয়সুরিয়া এই নজির গড়েছিলেন। এশিয়ার বাইরে প্রথম এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে জন্মদিনে এক দিনের ম্যাচে শতরান করার কৃতিত্ব রয়েছে নিউজিল্যান্ডের রস টেইলরের। ২০১১ সালের ৮ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে ক্যান্ডিতে করেছিলেন ১৩১ রান। সেই ম্যাচও ছিল বিশ্বকাপের। এর পর ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০তম জন্মদিনে শতক পূর্ণ করেছিলেন নিউজিল্যান্ডের আরেক ব্যাটার টম লাথাম।

চলমান বিশ্বকাপে জন্মদিনে দুটি সেঞ্চুরি রয়েছে। বিশ্বের ষষ্ঠ এবং অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে জন্মদিনে শতরান করেন মিচেল মার্শ। গত ২০ অক্টোবর ১০৮ বলে ১২১ রানের ইনিংস খেলেন পাকিস্তানের বিপক্ষে। তার এই সেঞ্চুরিতে দল জিতেছিল দারুণভাবে। সপ্তম ক্রিকেটার হিসাবে এই তালিকায় যুক্ত হলেন কোহলি। রবিবার ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকলেন ভারতের এই সাবেক অধিনায়ক।