Home আঞ্চলিক দেশের মানুষ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারকে ফের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়:...

দেশের মানুষ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারকে ফের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়: সালাম মূর্শেদী

10

খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতেৃত্বে দেশের প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এজন্য সফল রাষ্ট্রনায়ক, মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার সরকারকে দেশের মানুষ ফের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, পদ্মাসেতু, ম্যাট্রোরেল, কর্ণফুলি টালেল, ফোরলেন রাস্তা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি, কাবিখা, কাবিটা, টিসিবি, ওএমএম সহ ৫১টি নাগরিক সুবিধা পাচ্ছেন। সবই শেখ হাসিনার সরকারের অবদান। এমপি বলেন, বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকেন।’
আগামী ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানের জনসভা সফলের লক্ষ্যে ওবিবার রবিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত বর্তমান সরকারের গৃহিত নানাবিধ প্রকল্পের মাধ্যমে রূপসা উপজেলার প্রত্যন্ত উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ (মনা), সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকী, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন।
এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক জেলা আ’লীগ সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আ’লীগ নেতা মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, এমদাদুল ইসলাম, এস্এম হাবিব, আক্তার ফারুক, শ ম জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা ওহিদুজ্জামান মিজান ও গাজী জিয়ারউর রহমান, আ’লীগ নেতা প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান, মোঃ রবিউল ইসলাম বিশ^াস, মহিলা আ’লীগ নেতা আজিজা সুলতনা, রেহেনা পারভীন, উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল মান্নান শেখ, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন, তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সভাপতি প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ, বিআরডিবি অফিসার তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকতা জেসিয়া জামান, আইসিটি কর্মকর্তা রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, সাবেক জেলা যুবলীগ সদস্য মোঃ হারুন মোল্লা, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, যুবমহিলা লীগ নেতা ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, রিক্তা আক্তার, আ’লীগ নেতা মোঃ মামুন শেখ, ওলিয়ার রহমান মাস্টার, মোঃ নাজির শেখ, মোঃ শাহাজান শেখ, যুবলীগ নেতা সরদার জসীম, সাইফুল ইসলাম শাওন, কৃষক লীগ নেতা মাহমুদুল হাসান শামীম, মাহবুবুর রহমান প্রমুখ।