খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধ সফল করতে খুলনাবাসির প্রতি আহবান জানিয়ে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোববারের অবরোধ সফল হয়েছে। সরকারের কোন নীলনকশাই এবার তাদেরকে রক্ষা করতে পারবে না। নেতৃবৃন্দ অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। রবিবার (৫ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে বলেন, সরকার ও সরকারি দল তাদের নীলনকশার সাজানো নির্বাচনের ক্ষেত্র তৈরি করতেই বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা-সন্ত্রাস চালিয়েছে ও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিরোধীদের আন্দোলন দমনের অজুহাত সৃষ্টি করেছে। সারা দেশে তারা গ্রেফতার, সন্ত্রাস আর গুন্ডামির পথে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দখলদার এই সরকারের কোন নীলনকশাই এবার আর তাদেরকে রক্ষা করবেনা। গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে দেশের মানুষ এই ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দেবে। নেতৃবৃন্দ অবিলম্বে গণবিরোধী এই ভোট ডাকাত সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।











































