৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে সর্বস্তরের জনশক্তির প্রতি উদাত্ত আহবান: সরকার দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। শনিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতারা বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলন বানচাল করার হীন উদ্দেশ্যেই খুলনায় বিগত এক সপ্তাহে প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দেখে ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে গত ২৮ অক্টোবরের পুর্বে থেকে বিএনপি ও অঙ্গ দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে সরকার বেআইনিভাবে গ্রেফতার করেছে। এভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জনগণের আন্দোলন অতীতে যেমন দমন করা যায়নি, তেমনি বর্তমানেও যাবে না। তারা আরো বলেন, স্বৈরাচারী সরকার বিরোধী মতের সমালোচনা সহ্য করতে পারছে না। তাই তারা দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনসমর্থনহীন জালেম সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার শুরু করেছে। গোটা দেশকে এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। সারাদেশের মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় কোনো দেশ চলতে পারে না। অবিলম্বে জুলুম-নির্যাতন, গ্রেফতার-হয়রানি বন্ধ করে গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। একইসাথে আজ থেকে আহুত টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য বিএনপিসহ সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।
কে.জি বৃত্তি -২০২৩ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মোরেলগঞ্জ, বাগেরহাট বিকেএ- বাগেরহাট এর আয়োজনে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ০৩ ও ০৪ নভেম্বর কেজি বৃত্তি ও গতকাল অভিভাবক সমাবেশ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা,দি লাইসিয়াম একাডেমির অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহাবুদ্দীন তালুকদার, ভাসানী কিন্ডারগার্টেন এর সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বাবু সদানন্দ হালদার,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আইডিয়াল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা এইচ এম শহীদুল ইসলাম,এসোসিয়েশন সহ-সভাপতি এইচ এস এম লুতফর রহমান,শহীদ তিতুমীর এর প্রতিষ্ঠাতা,এসোসিয়েশনের সহ- সভাপতি মোঃ বেলায়েত হোসেন,এসোসিয়েশনের সাধারন সম্পাদক,মিয়া ফুয়াদ ইন্টারন্যাশনাল এর অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন,এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক,শুভ বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ ছগির হোসেন,ভাসানী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন,রাজিয়া প্রি ক্যাডেট এর অধ্যক্ষ মোঃ আঃ আউয়াল প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলইবুনিয়া আল হেরা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ সেলিনা বেগম, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ দি লাইসিয়াম একাডেমির সালমা আক্তার, দপ্তর সম্পাদক দেব কুমার হাওলাদার, ভাসানী কিন্ডারগার্টেন এর প্রশান্ত বারৈ,আলহেরা ক্যাডেট মাদ্রাসার হাসান উল বান্না।
অনুষ্ঠানে নতুন শিক্ষাক্রম,কেজি বৃত্তি পরীক্ষা,এসোসিয়েশন কর্তৃক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি,এসোসিয়েশনের ২০২৪ সালের পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কেজি বৃত্তি পরীক্ষায় ১১ টি প্রতিষ্ঠানের ২৩৫ জন্য ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের সহ-সভাপতি এইচ এস এম লুতফর রহমান।
কেশবপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা ৪ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, সাংবাদিক এস আর সাঈদ, সিনিয়র , এনকেপিএসের সভাপতি শামীম আখতার, খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাষ্টার মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভের এনামূল হক, সাতবাড়ীয়া মূল তন্তু সমবায় সমিতির জি এম হাসান প্রমুখ। সমবায় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেড, উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ও সাতবাড়ীয়া মূল তন্তু সমবায় সমিতিকে ত্রেস্ট প্রদান করা হয়।
ডুমুরিয়ায় জমে উঠেছে আমুড়বুনিয়া মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচন, চেয়ারম্যান সমর্থিত প্যানেল প্রচার প্রচারণায় এগিয়ে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী মাগুরখালীর আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্যদের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে। আগামী ৬নভেম্বর স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল জানান, স্কুল প্রতিষ্ঠা থেকে এই প্রথম ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে যা”েছ। মোট একশত তের জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় হাট বাজার ও চায়ের দোকানে আলোচনা সমালোচনায় ব্যাপক সরগরম হয়ে উঠেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। তাদের নির্ঘুম রাত কাটছে। ভোটাররা ও যোগ্য প্রার্থী বাছাইয়ে চুল চেরা বিশ্লেষণ করছে। নির্বাচনে পৃথক দুটি প্যানেলে ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা প্যানেলে মনোনীত অভিভাবক সদস্য প্রার্থী হলেন অমর কৃষ্ণ মন্ডল ব্যালট নং-১, ননী গোপাল মন্ডল ব্যালট নং-৫, নারায়ন বৈদ্য ব্যালট নং-৬, বিবেকানন্দ মন্ডল ব্যালট নং-৭ ও সংরক্ষিত মহিলা সদস্য সুষুমা গোলদার ব্যালট নং-২। অপরদিকে সমাজসেবক সজল মন্ডল,অনুকুল মন্ডল ও সুজিত কুমার মন্ডলের নেতৃত্বে যৌথ প্যানেল সমর্থিত মনোনীত প্রার্থী হলেন আনন্দ সরকার ব্যালট নং-২, জয়দেব সরকার ব্যালট নং-৩, দীপংকর মন্ডল ব্যালট নং-৪, সুশান্ত মন্ডল ব্যালট নং-৮ ও সংরক্ষিত মহিলা সদস্য সমাপ্তি বাইন ব্যালট নং-১। নির্বাচনে বিজয়ের ব্যাপারে উভয় প্যানেল শতভাগ আশাবাদী। তবে ¯’ানীয় জনপ্রিয় চেয়ারম্যান প্যানেল সমর্থিতরা প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন বলে এলাকার সাধারণ ভোটাররা জানান। অপরদিকে প্রতিপক্ষ প্যানেলরাও সো”চার, তারা বিজয়ের জন্য দফায় দফায় সভা সমাবেশ করে প্রাণপণ চেষ্টা চালিয়ে যা”েছন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস।
ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও ডুমুরিয়া সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি শেষে উপজেলা সম্প্রসারিত ভবন কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। আরও বক্তব্যদেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, জনস্বা¯’্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম, বিপ্লব কুমার বিশ্বাস, সমবায়ী এস এম গোলাম কুদ্দুস, এস এম মুস্তাকিন বিল্লাহ, কমলেশ বিশ্বাস, মোঃ সাদিউজ্জামান, রমেশ চন্দ্র মন্ডল, কৃষ্ণপদ জোদ্দার, মাওলানা ওহিদুজ্জামান প্রমুখ।
ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে। দিবসটি নিয়ে শনিবার সকাল ৯টায় থানা ভবন থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়। এরপর থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়াথর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ আসিফ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শেখ দিদারুল হোসেন, জহুরুল হক, আওয়ামী লীগ নেতা শেখ হেফজুর রহমান, শেখ আব্দুল কুদ্দুছ, এএইচএম ওবাঈদ উল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরী, মোঃ কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পুলিশিং কমিটির নেতৃবৃন্দরা উপ¯ি’ত ছিলেন। ##
সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪২তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৩’তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পদক, সম্মাননা পত্র, কবিতা আবৃতি ও পুরস্কার প্রদান।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু।
কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু,সমবায় কর্মকতৃা হুমায়ুন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া,মোড়ল কওসার আলী, আব্দুল মান্নান,সুরাইয়া বানু ডলি, এ্যাড. শফিকুল ইসলাম কচি, অধ্যাপক অব: সুরঞ্জন রায়, শিক্ষক নাজমুন নাহার বিউটি। বক্তব্য রাখেন, কবি রজি সিদ্দিকী, অসীম রায়,প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন,আব্দুল মজিদ, আব্দুল আলিম, রাজু আহম্মেদ, প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।
অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণনায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক সুরঞ্জন রায় কে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান আফরা ইয়াসমিন অহনা দ্বিতীয় স্থান আজমিরা থাতুন ও তৃতীয় স্থান অধিকার করে সিমলা নাহার। এছাড়াও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৫২জন প্রতিযোগী ছাত্র- ছাত্রী কে পুরষ্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করছে।
অনুষ্ঠানে বক্তারা উপমহাদেশের কৃতি সন্তান ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন, সাহিত্যিকের পৈত্রিক বেদখলীয় জমি উদ্ধার পূর্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং আব্দুল্লাহ উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।
শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ওসি আশরাফুলকে রামপালের বিভিন্ন সংগঠনের অভিনন্দন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হলেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর স্বাক্ষরিত ক্রেস্ট ও সনদপত্র শনিবার সকাল ১০ টায় বাগেরহাট জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয়।
বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আশরাফুল আলম কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসের সম্মানে ভূষিত করায় রামপাল উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দরা হলেন, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল উপজেলা শাখার সহ সভাপতি অধ্যাপক মো. বজলুর রহমান, সহ সভাপতি ও নাগরিক নেতা শেখ আফজাল হোসেন, সদস্য মিলন মন্ডল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি ও মোংলা ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব এম, এ সবুর রানা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সদস্য আমিনুল ইসলাম নান্টু, প্রেসক্লাব রামপালের সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রূপান্তরের পার্থপ্রতীম ঠাকুর প্রমুখ।
উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে রামপালের ১০ ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করা, জঙ্গিবাদের কুফল সম্পর্কে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করা, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করে সাফল্য অর্জন করা, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করা, জমিজমা সংক্রান্ত ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা, বাল্য বিয়ে প্রতিরোধে ও সাইবার নিরাপত্তা আইন সংক্রান্ত বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা, পুলিশ জনগণের বন্ধু এমন প্রচার প্রচারণা চালিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করায় রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। এ জন্যে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
কেশবপুরে মাছের ঘের থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কর্ন্দপপুর মধ্যপাড়া এলাকার গ্রামীণ সড়কের পাশের একটি মাছের ঘের থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। কেশবপুর থানার উপপরিদর্শক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুক্তাহিরুল হক বলেন, ওই বৃদ্ধাকে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। শনিবার সকালে মাছের ঘেরের পানিতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। কেশবপুর থানার উপপরিদর্শক আবুল হোসেন বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যের আলোকে খুলনার পাইকগাছা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় পাইকগাছা থানা চত্বরে থানা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক এবং জনকল্যাণে কাজ করায় পুলিশের লক্ষ্য, পাশাপাশি মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই মর্মে সতর্কবার্তা দেন তিনি।
অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, পাইকগাছা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফ, পাইকগাছা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও ৬নং লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন), কমিউনিটি পুলিশিং ফোরাম পাইকগাছা পৌর শাখার সভাপতি শেখ আনিসুর রহমান (মুক্ত)।
কমিউনিটি পুলিশিং ফোরাম পাইকগাছা পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ মায়নুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, গড়ইখালী ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, মোঃ কওছার আলী জোয়ারদার।
এছাড়াও আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা থানা পুলিশ এর সদস্যবৃন্দ ও উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে আগত পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আখরোপন কার্যক্রম ও খামারে পিট পদ্ধতি ও সুগারকেইন প্লাণ্টার পরিদর্শন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিরিধি
দর্শনাস্থ কেরুজ চিনি কলে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম মিলসগেট (পূর্ব) ও মিলসগেট(পশ্চিম) সাবজোনে চাষির জমিতে আখরোপন কার্যক্রম ও ডিহি খামারে পিট পদ্ধতি ও সুগারকেইন প্লাণ্টারের মাধ্যমে আখরোপন কার্যক্রম পরিদর্শন করেছেন।
শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের কেরু এ্যান্ড কোম্পানীতে আগমনে মিলসগেট (পূর্ব) ও মিলসগেট(পশ্চিম) সাবজোনে চাষির জমিতে আখরোপন কার্যক্রম ও ডিহি খামারে পিট পদ্ধতি ও সুগারকেইন প্লাণ্টারের মাধ্যমে আখরোপন কার্যক্রম পরিদর্শন করেছেন এসময়
রোপন কার্যক্রমে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএফ আইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার এবং কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন ও মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক(সম্প্র.) মো.মাহবুবুর রহমান,ব্যবস্থাপক(সিপি/ঋণ) মুহাম্মদ আবু তালহা ও সংশ্লিষ্ট সাবজোন প্রধান সহ আখচাষি ও আখচাষি নেতৃবৃন্দ। তিনি চাষীদের উদ্যেশ্যে বলেন,আপনারা আপনারা আখ চাষ করুন,আমরা পরিকল্পনা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেব।নতুন নতুন পদ্ধতিতে চাষ করলে আপনারা লাভবান হবেন।আপনার এলাকার প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে রাখতে আপনারা ভূমিকা রাখুন।সরকার আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। পরে চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম সহ সকলে কেরুজ ডিহি খামারে পিট পদ্ধতি ও সুগারকেইন প্লাণ্টারের মাধ্যমে আখরোপন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ব্যবস্থাপক(খামার) সুমন কুমার সাহা ও ডিহি খামার ইনচার্জ ইমদাদুল হক পিট পদ্ধতি ও প্লানটারের মাধ্যমে আখরোপনের বিভিন্ন সুবিধা অতিথিদের সামনে উপস্থাপন করেন। পরে চেয়ারম্যান ও কেরুজ ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
অভয়নগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে যশোরের অভয়নগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সমবায়বৃন্দের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় আরও বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা ওবায়দুজ্জামান, তথ্য প্রোগ্রামার কর্মকর্তা আহসান কবির, অভয়নগর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মিজানুর রহমান, শতদল সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী সমিতির প্রতিনিধি মাকসুদা পারভীন, ম্যানেজার সমবায় সমিতি মরেন্দ্র নারায়ণ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভয়নগর সীমান্তে চাঁদা না দেওয়ায় মৎস্য ঘেরের কর্মীকে বেঁধে অফিস ও টোঙ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা !
তামিম আহমেদ মনির।।
যশোরের মনিরামপুর – অভয়নগর সীমান্তে চাঁদা না দেওয়ায় মৎস্য ঘেরের কর্মীকে বেঁধে অফিসসহ ৪টি টোঙ্ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে এক রাউন্ড ফাঁকাগুলি ফায়ার করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনা আতঙ্কে আছে এলাকাবাসী। পরে শুক্রবারে ঘের মালিক কামরুল হাসান মধু নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার বাজে কুলটিয়া গ্রামে বিল বোকড়ে ৮৬০ বিঘা একটি মাছের ঘেরে অফিস ও টোঙ্ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যশোরের মনিরামপুর – অভয়নগর সীমান্তের কুলটিয়া এলাকায় কামরুল হাসান মধু, শ্যামল সিংহ, মোস্তাক আহমেদ তারা তিনজন মিলে যৌথভাবে মৎস্য চাষ করে আসছেন। উপজেলার বাজেকুলটিয়া বিল বোকড় এলাকায় তাদের ৮৬০ একর জমিতে মাছ চাষের প্রজেক্ট রয়েছে। এ প্রজেক্টের পাবদা, টেংরা মাছের সঙ্গে সাদা মাছ চাষ করেন। শুক্রবার রাত ১০ টার সময় ৬/৭ দুর্বৃত্তরা ওই ঘেরে আসে। এসময় মৎস্য ঘেরের কর্মচারী গণেশ বিশ্বাস অফিস ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হা,পা ও মুখ বেঁধে ঘেরে থাকা চারটি ঘরে অফিস, রান্না ঘর, মাছের খাবারের ঘর ও একটি স্টোর রুমে আগুন ধরিয়ে দেন পরে এক ফাঁকা গুলি চোড়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘর গুলো পুড়ে যায। পরে ঘেরের কর্মচারী গণেশ বিশ্বাস কোন মতে হাত খুলে মালিক কামরুল হাসান মধুকে ফোন দেন। এ সময় তিনি অন্যান্য কর্মচারীদের ঘেরে যেতে বলে এবং বিষয়টা খোঁজখবর নিতে বলেন। পরে তিনি ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মাছের খাবার ও মালামাল পুড়ে যায়। ক্ষতি হয়েছে ৫০ লক্ষ টাকা। পরে মনিরামপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৎস্য ঘেরে থাকা কর্মচারী গণেশ বিশ্বাস জানান, শুক্রবার বৃহস্পতিবার রাত ৮ পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে রাত ১০ টার ৬/৭ অজ্ঞাত নামা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে। আমার হাত পা বেঁধে ঘেরের পাশে রেখে সব ঘরে আগুন লাগিয়ে ধরিয়ে দেন। এবং আমাকে বলতে থাকে এত বড় ঘের করিস।আমাদের কোন চাঁদা দেয় না তোর মহাজোনেরা। তাই বলে ঘর গুলো পুড়িয়ে দেন। পরে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায়। এতে মুহুতের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। পরে কোনমতে মোবাইল ফোনে মহাজনকে জানাই।এরপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। কামরুল হাসান মধু, শ্যামল সিংহ, মোস্তাক আহমেদ বলেন, একটি সন্ত্রাসী বাহিনী তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেয়ার কারণে তার এমন ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবারে অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘আমি ঘটনা শুনে প্রথমে একজন এসআইকে পাঠিয়েছিলাম, তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এটা খুবই দুঃখজনক। ঘের মালিকের অপূরণীয় ক্ষতি হয়েছে।এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। খুব দ্রুতই দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে পুরাতন বাস টার্মিনাল থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, এএসপি তারেক আল মেহেদী, এএসপি দোলন মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান।
দর্শনার কোটালীতে মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানার নেহালপুরের কোটালীতে মেয়ের উপর অভিমান করে গলাই ফাঁস লাগিয়ে এক গৃহবধু আত্নহত্যা করেছে।
শনিবার ভোরে দর্শরার নেহালপুর ইউনিয়নের কোটালীর দর্শনা পাড়ার মোঃ জিয়ার উদ্দিনের স্ত্রী তাসলিমা খাতুন( ৩৯) বাড়িতে স্বয়ং কক্ষে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহত তাছলিমা পাশ্ববর্তী উজলপুর গ্রামের মৃত জোহর মন্ডল মেয়ে।প্রতিবেশীরা জানায়, মৃতা তাছলিমার মেয়ে রিয়া খাতুন(১৭)র কয়েকদিন পূর্বে বিবাহের সম্বন্ধ আসায় মেয়ে রিয়ার সাথে মা তাছলিমার বিবাহ ও মনমালিন্য হয়। ফলে মেয়ের উপর অভিমান করে আত্মহত্যা করে।
স্বনির্ভর দেশ গড়তে কৃষি বিল্পবের বিকল্প নেই: উপমন্ত্রী
মেহেদী হাসান,(রামপাল) বাগেরহাট
জনকল্যাণে বর্তমান কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের মননিবেশ করতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি বিল্পবের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
বাগেরহাটের রামপালে উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা কৃষি হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার জি. এম অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ. সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, এ বছর উপজেলায় দশ ইউনিয়নে মোট ২৩০ জন কৃষককে বিভিন্ন ক্যাটাগরিতে জন প্রতি গম ২০ কেজি করে ১০ জন, ভূট্টা ০২ কেজি করে ২০ জন, সরিষা ০১ কেজি করে ৯০ জন, সূর্যমুখি ০১ কেজি করে ১০০ জন ও খেসারি ০৮ কেজি করে ১০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত
তথ্য বিবরণী
সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতি, সমবায় সংগঠকের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এ উপলক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমবায় হলো সমবেত প্রচেষ্টার মাধ্যমে সমাজ উন্নয়ন। সুখী-সমৃদ্ধ জীবন যাপনের জন্য সমবায়ের কোন বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে একটি স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে সমবায় সমিতিগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। সমবায় সমিতিগুলো শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাঁরা আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি উন্নয়ন কর্মকান্ডকে সমবায়ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দারিদ্র্যেরহার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে সমবায় সংগঠনগুলো। বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সমবায় কার্যক্রমকে আরো গতিশীল, সক্রিয় ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও নগর উন্নয়ন মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাবরিনা পারভীন বক্তৃতা করেন। খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলায় বর্তমানে নিবন্ধিত সমিতির প্রাথমিক সংখ্যা দুই হাজার সাতশত ৪৫টি এবং কেন্দ্রীয় সমিতি ২৬টি। সমিতির সদস্য সংখ্যা এক লাখ ৯১ হাজার ছয়শত ২৩ জন। এবছর সরকারি রাজস্ব আদায় ২৮ লাখ ১৪ হাজার নয়শত ৪০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল আদায় ২৬ লাখ ২১ হাজার নয়শত ৫৪ টাকা। আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত সদস্যদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে দুই কোটি ৬৫ লাখ সাত হাজার টাকা। ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলায় দুইটি দুগ্ধ সম্প্রসারণ প্রকল্পের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকার করে সুদবিহীন ঋণ বিতরণ করা হয়েছে। খুলনা জেলার সমবায় সমিতির বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ১১ হাজার নয়শত ৩১ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ আটটি সমবায় সমিতি ও দুইটি শ্রেষ্ঠ সমবায় সংগঠকের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। একইস্থানে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি
দামুড়হুদায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত দামুড়হুদা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস-২৩ পালিত হয়।”সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী শহিদুল শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশীদ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী প্রমুখ। এর আগে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‘মুজিব: একটি জাতির রূপকার’ ইতিহাসের অনন্য দলিল-কুয়েট ভাইস-চ্যান্সেলর
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ দিনব্যাপী ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। ০৪ নভেম্বর শনিবার সকাল ১০ থেকে ১ টা, দুপুর ৩ থেকে বিকাল ৬টা, বিকাল ৬টা থেকে রাত ৯ টা ও রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত চার ধাপে অডিটোরিয়ামে সিনেমাটি প্রদর্শিত হয়।
সিনেমা দেখার পর বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ইতিহাসের অনন্য দলিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী, বাংলাদেশ ও স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পরবর্তী সমস্ত কিছু দেশের মানুষের জানা দরকার। আমি মনে করি এই সিনেমাটি বাংলাদেশের প্রতিটি মানুষের বিশেষ করে নতুন প্রজন্মের দেখা উচিত। তাহলেই বাংলাদেশের সঠিক ইতিহাস জানা যাবে।”
বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার আয়োজনে প্রদর্শনীতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ তাদের জন্য নির্ধারিত বিভিন্ন ধাপের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
যাকে প্রার্থী দিই তাকে ভোট দেবেন, নৌকা জিতবেই: প্রধানমন্ত্রী
ঢাকা অফিস
দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনের তফশিল যেকোনো সময় ঘোষণা হতে পারে। সেই নির্বাচনে যাকে প্রার্থী দিই তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। এবার নৌকা জিতবেই।
আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা উপলক্ষ্যে শনিবার বিকালে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকা মার্কাই পারে স্বাধীনতা দিতে, নৌকা মার্কাই পারে উন্নয়ন দিতে। আমি ঢাকাবাসীর প্রতি অনুরোধ করব, একটা বিষয় মাথায় রাখবেন, নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই এত উন্নয়ন দেখতে পাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে। এটাই হলো বাস্তবতা। আর বিএনপি কী করে, জনগণের ভোট চুরি। জনগণের অর্থ চুরি। জনগণকে হত্যা করা, সরকারি-বেসরকারি, সামরিক অফিসারদের চাকরি খাওয়া, তাদের ওপর নির্যাতন আর নানা ধরনের অপকর্ম করা।
প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর মানুষ ছিল অন্ধকারে। আমি ক্ষমতায় এসে ব্রিজ করেছি, রাস্তাঘাট করেছি, স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোরায় পৌঁছে দিয়েছি। দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট চান শেখ হাসিনা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেটা আমরা নির্ধারণ করব। যাকে মনোনয়ন দেব ঐক্যবদ্ধভাবে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। যেন আবারও আমরা এ দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখনো অনেক উন্নয়ন কাজ বাকি, সেগুলোও যেন শেষ করতে পারি। কারণ, অগ্নিসন্ত্রাসী, জঙ্গিবাদী যদি ক্ষমতায় আসে তাহলে এ দেশটাকে টিকতে দেবে না। সে জন্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৩ জনের, হাসপাতালে ১৬৩৮
ঢাকা অফিস
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৯৩ জন মারা গেলেন।
এই সময়ে ১ হাজার ৬৩৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮০১ জনে পৌঁছেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগেও গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়।
এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে: মুফতি ফয়জুল
ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর সময় আছে প্রায় দুই মাস। ফলে দিন যতই কমে আসছে, রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন নিয়ে চরমোনাই পিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কী ভাবছে? এ নিয়ে বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম। মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বিগত দিনে ৩০০ আসনেই নির্বাচন করেছে। নির্বাচনের যদি পরিবেশ পায়, তাহলে ভবিষ্যতেও নির্বাচন করবে। বিশেষ করে লেভেল প্লেয়িং ফিল্ড, অংশগ্রহণমূলক নির্বাচন, মানুষ ভোট দিতে পারে এমন পরিবেশ পেলে নির্বাচনে অংশ নেবে। মোদ্দা কথা, এসব শর্ত পূরণ না হলে ইসলামি আন্দোলন বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নেবে না।
এ সরকারের অধীনে নির্বাচনে যাবেন কিনা?
সৈয়দ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা শুধু মুখে বলে নিরপেক্ষ নির্বাচন দেবে। কিন্তু এ সরকারের অধীনে যে নির্বাচনগুলো কেমন হয়েছে, সে ব্যাপারে সবাই আমরা জানি। কারণ আমরা এ দেশের মানুষ, আমরা ভোটার। শেখ হাসিনার অধীনে দিনের ভোট রাতে হয়েছে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তার পরে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে একই দশা। দিনের ভোট রাতে। তাহলে জনগণ কীভাবে বিশ্বাস করবে যে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে।
স্বয়ং শেখ হাসিনাও জানে তার অধীনে ভোট নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে এটা শুনলে শয়তানও হাসে। এজন্য এতবড় কাজ করছে তারপরও আস্থা রাখে।
পরিষ্কারভাবে বলে দিতে চাই যে, এ জাতি যতক্ষণ না স্পষ্ট হবে যে, সুষ্ঠু ভোট হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন কোনো নির্বাচনে যাবে না।
বিএনপির সাবেক কাউন্সিলরসহ দুজন রিমান্ডে
ঢাকা অফিস
পুলিশের কাজে বাধা দিয়ে বাহিনীর সদস্যদের আহত ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার এক মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারকে আটদিন ও শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীনকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের এসআই আবুল বাসার।
অপরপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারকে মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে এবং শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীন ওরফে গাণ্ডু শাহীন ওরফে ফালতু শাহিনকে কলাবাগান থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৯ অক্টোবর গোয়েন্দা বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোক্তারুজ্জামান হাতিরঝিল থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ডাকা মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের সময় খবর পান, হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করছেন।
সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য মগবাজার ওয়ারলেস রেলগেটসংলগ্ন ৫০৭ নাবিল ফুড দোকানের সামনে রাস্তার ওপর উপস্থিত হলে উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে লাঠি, ইটপাটকেল নিক্ষেপ করে। আসামিদের লাঠি ও ইটের আঘাতে সঙ্গীয় তিন পুলিশ সদস্য আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ওই সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৫টি বাঁশের লাঠি ২০টি ছোট বড় ইটের টুকরা, ১২টি ভাঙ্গা কাঁচের টুকরা উদ্ধার করা হয়।
‘ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু বলা নেই’
ঢাকা অফিস
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংবিধানে এমন কিছু বলা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।
শনিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।
ফারুক খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের অনুকূলে আছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না, সহিংসতা করছে।
নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র গ্রহণ করার জন্য বিএনপি অফিসে কাউকে পাওয়া যায়নি—এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বলেন, ‘এটা বিএনপির জন্য লজ্জাজনক।’
নির্বাচন কমিশন শনিবার সকালে প্রথম ধাপে ২২ দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়। এর মধ্যে ৯টি দল অংশ নেয়নি।
এছাড়া আলোচনার জন্য দ্বিতীয় ধাপে শনিবার বিকেল ৩টা থেকে আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচন কমিশন তাদের নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে দলগুলোকে অবহিত করতে এবং তাদের সুপারিশ জানতে এই আলোচনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
সকালের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
আমির খসরুকে গ্রেফতার: কাল চট্টগ্রামে অবরোধের পাশাপাশি সকাল-সন্ধ্যা হরতাল
খুলনাঞ্চল রিপোর্ট
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার চট্টগ্রামের অবরোধের পাশাপাশি সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালও ডাকা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এই কর্মসূচি দিয়েছে। এই তিন সংগঠনের পক্ষে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনের জেরে সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদ জানাতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে হরতাল কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন নেতারা।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি রোববার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।
রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পল্টন থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে শুক্রবার ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আমির খসরু মাহমুদ চৌধুরীকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন-স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন।
বিএনপি নেতা শরীফুল আলমসহ ৫ জনকে তুলে নেওয়ার অভিযোগ
ঢাকা অফিস
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তুলে নেয় তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
অন্যরা হলেন— বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাজহারুল এবং শরীফুল আলম ও গাড়িচালক রতন।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে ছিল বিএনপির মহাসমাবেশ। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে কাকরাইলে সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
অভয়নগর রানাগাতি গ্রামে বোমা হামলায় চরমপন্থী সদস্য নিহত
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে চরমপন্থী দলের সদস্য জিয়াউর রহমান (৪০) দুবৃত্তদের বোমা হামলায় নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রানাগাতি গ্রামে এক চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান রানাগাতি গ্রামে মৃত ওহাব ফকিরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান রানাগাতি উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় পূর্ব থেকে ওতপেতে থাকা দুবৃত্তরা ওই চায়ের দোকানে ঢুকে জিয়াউর রহমানের উপর ককটেল বোমা নিক্ষেপ করে। এতে জিয়াউর রহমান গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতক্ষদর্শিরা জানায় বোমার আঘাতে তার পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে যায়।
এদিকে ককটেল বিস্ফোরনের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, দুবৃত্তদের বোমা হামলায় জিয়াউর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে শনিবার দুপুরে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এলাকায় অভিযান শুরু হয়েছে এখনো কেউ গ্রেফতার হয়নি। তিনি আরো জানান, নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলো। তার নামে থানায় কমপক্ষে চারটি মামলা রয়েছে।
অভয়নগরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
অভয়নগরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো:ওয়াহিদুজ্জামানের এর বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এলাকার শতাধিক মানুষ আধঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ওলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান খন্দকার, সেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা, ভুক্তভোগী তুহিন হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সঠিক সময়ে হাসপাতালে ডাক্তারেরা হাসপাতালে উপস্থিতি হয় না, ডাক্তাররা রোগীদের অহেতু পরীক্ষার নামে টেস্ট বানিজ্য করে, দিন দিন দালালের দৌরত্ব বৃদ্ধি পাচ্ছে, ন্যায্য ভাড়ায় সরকারি এম্বুলেন্স পাওয়া যায়না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগী দেখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারি মেডিকেল যন্ত্রপাতির সঠিক ভাবে ব্যবহার হয়না, সরকারি ওষুধ সুষ্ঠু ভাবে বণ্টন হয় না।
মানববন্ধনে বক্তারা আরো অভিযোগ করে বলেন, অভয়নগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান ডাক্তার সিন্ডিকেট করে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্য করে সাধারণ রোগীদের ভোগান্তি করছেন। বক্তারা স্বাস্থ্য কর্মকর্তা মো:ওয়াহিদুজ্জামানের অপসরণের দাবি করেন। মানববন্ধনকারিরা এ ব্যাপারে উর্ধতন কতৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
এ ব্যপারে জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদজ্জিামানের কাছে ফোন করলে তিনি সংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস বলেন,‘মানববন্ধনের ব্যাপাওে আমাকে কেউ জানায় নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গস্খহণ করা হবে।’
বটিয়াঘাটায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের
নিজস্ব প্রতিবেদক
শিশু সন্তানকে মারপিটের হাত থেকে বাঁচাতে গিয়ে ভাসুর ও তার স্ত্রী সন্তানদের মারপিটে সালমা (৩২) নামে ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামে শনিবার হামলার শিকার হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর বেলা ১১ টায় তার মৃত্যু ঘটে। ৪ নভেম্বর নিহতের লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে পৌঁছালে স্বামী সন্তনসহ নিকট আত্মীয়দের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নিহতের মেঝো কন্যা ফাতেমাতুজ্জোহরা মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী লামিয়া জানায় গত ২৬ অক্টোবর শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে আসলে তার মেঝ চাচা হেমায়েতের কন্যা ফাতেমা তাকে মারপিট করতে থাকে। এ সময় লামিয়ার ডাক চিৎকারে তার মা সালমা খাতুন ঘটনাস্থলে ছুটে আসলে হেমায়েতের নির্দেশে তার স্ত্রী কোহিনুর, কণ্যা ফাতেমা, আসমা, লিছমা ও ছেলে ইমরান সালমা খাতুনকে বেধড়ক মারপিট করে। সালমার স্বামী হুমায়ুন কবির ব্যবসায়িক কাজে বাইরে থাকায় সে সন্তানদের সহযোগিতায় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করায়। এরপর এ ব্যাপারে সুষ্ঠু বিচারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান উবায়দুল শেখের দারস্ত হয় সালমার পরিবার। ওবায়দুল শেখ নিজে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে সালমার উপর হামলাকারী হেমায়েতের স্ত্রীর আপর ভাই আলী সরদারকে বিচারের দায়িত্ব দেয়। পরবর্তীতে আলী সরদার বিচারের নামে তালবাহানা করতে থাকে। এমত অবস্থায় নিহতের পরিবারের সদস্যরা বিচার না পেলে মামলা দায়ে করবে বলে জানালে আলী সরদার তাদের হুমকি-ধামকি দেয়। এদিকে সালমার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে ৩ নভেম্বর সকালে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ১১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বড় কন্যা ইতি জানাই আমার মায়ের উপর ওরা আগেও অত্যাচার করেছে। আমার আব্বা ব্যবসার কাজে বাইরে থাকার সুযোগে তারা প্রতিনিয়ত এই অত্যাচার করতো। আমরা এর বিচার চাই।
সালমার স্বামী হুমায়ুন কবির বলেন, আমার ভাই হেমায়েত ও তার স্ত্রী সন্তানেরা পূর্ব পরিকল্পিতভাবে আমার স্ত্রীকে হত্যা করেছে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল সেখের একান্ত সহচর হল আমার ভাইয়ের শ্যালক আলী সরদার। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। শেষ পর্যন্ত ওরা আমার স্ত্রীকেও বাঁচতে দিল না। আমার চারটি সন্তানকে ওরা মা হারা করেছে। আমার দুই বছরের শিশু কন্যাটি আজ মা-মা করে কাঁদছে। তাকে সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এব্যাপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ইন্সপেক্টর তদন্ত বলেন, গত ২৪ অক্টোবর ওদের নিজেদের মধ্যে গোলমাল হয়। এতে সালমা মারপিটের শিকার হলেও থানায় কোন অভিযোগ করেনি। বরং সালমার মৃত্যুর পর তার স্বজনরা ডাক্তারকে জানায় তার ডায়বেটিস ছিলো। এসব নানা কথা বলে ময়না তদন্ত না করে লাশ বাড়িতে নিয়ে আসে। আমরা খবর পেয়ে ৪ নভেম্বর সকালে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থানায় থেকে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আনগত ব্যবস্থ্যা নেয়া হবে।
গায়েবী মামলা ও গ্রেফতারের প্রতিবাদে জেলা যুবদলের নিন্দা বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
অবিলম্বে সরকারের পদত্যাগ ও সুষ্ট ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষে নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠনের ১ দফা দাবী আদায়ের আন্দোলনের কর্মসূচী অনুযায়ী গত ২৮/১০/২৩ ইং তারিখে ঢাকাস্থ নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশের পূর্বে সমাবেশস্থল হতে খুলনা জেলা যুবদলের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, ফুলতলা উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক তুষার মোল্ল্যা, মেহেদী হাসান শিপলু, শাকিল আহমেদসহ ৮-১০ জন নেতাকর্মী সরকারের আজ্ঞাবহ পেটোয়া পুলিশ বাহিনীর হাতে গ্রেফতার হন এবং খুলনায় বিনা কারণে বিনা ওয়ারেন্টে তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্ল্যা হুমায়ুন কবীর, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক- শরীফুল আলম, বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাপ্পী, সদস্য ইলিয়াচ সেখ, ইমরান শেখ, দাকোপ উপজেলা যুবদলের সদস্য- ইকরামুল শেখ, সদস্য- সালমান চৌধুরী, ডুমুরিয়া উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনি, সদস্য মইন উদ্দিনকে রাতের আধারে যার যার বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়া খুলনা মহানগর ও জেলার বিভিন্ন থানায় গায়েবী মামলায় খুলনা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফি সখা, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাছিমুজ্জামান জনি, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশীদ, সদস্য সচিব মোল্ল্যা মশিউর রহমান, দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পীকার, সদস্য সচিব ফারুক খন্দকার, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন নিপু, বাবুল শেখ, মোঃ ফয়েজ শেখ, কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাছিম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাসুদ সরদার, সদস্য আবুল কালাম আজাদ কাজল, তেরখাদা উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক কচি, যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদ শেখ, মিলু চৌধুরী, মিল্টন মুন্সি, গোলাম মোস্তফা ভুট্টো, মোস্তাফিজুর রহমান জমাদ্দার, মহিবুল্লাহ, ইমরান মঞ্জুর, দাকোপ উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বুলবুল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখ, তারেক গাজী, আজমীর সানা, সেলিম হাওলাদার, হানিফ হাওলাদার, চালনা পৌর যুবদলের সদস্য সচিবহাসমত খলিফা, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মনা, ফুলতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা হুছাইন মোহাম্মাদ মহাসিন, তুহিন খন্দকার, ইউসুফ মোড়ল, নুরুল আমিন সাগর, বটিয়াঘাটা উপজেলা যুবদলের আশিক শেখ, ইমরান শেখ, বুলবুল শেখ, লিটন শেখ, আলভী মোল্লা, আজিজুল শেখ, পাইকগাছা উপজেলা যুবদলের আসলাম পারভেজ সরদার, মোঃ আনারুল গাজীসহ যুবদলের শত শত নেতাকর্মীর নামে মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জারিনয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠিনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও খুলনা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ সহ জেলা যুব
হামলা মামলা ও গ্রেফতার করে এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবেনা, যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুবদলের নেতৃবৃন্দ সম্পূর্ণ প্রস্তুত ও রাজপথে আছে এবং থাকবে।
মহেশপুরে জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
“সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষে হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খঅন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীরসুলতানুজ্জামান লিটন,সমবায় কর্মকর্তা রাশেদুল আলম প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য তার বত্তব্যে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মাত্তমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে গোয়ালঘরে আগুন প্রাননাশের হুমকি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে স্থানিয় বাবুুর্চি সরদার শহিদুল ইসলাম ওরফে ট্যানা এর নিজ বসত বাড়ির গোয়ালঘরে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে । এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগি ট্যানা বলেন গত ২৮ অক্টোবর বিকাল ৫ টায় আমার বাড়িতে একই এলাকার মৃত হাজের সরদার এর পুত্র সরদার মাহাবুর রহমান তপন, তপন এর পুত্র আহসান হাবীব রাজু ও তপন এর স্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অজ্ঞাতনামা ৩ / ৪ জন ইটপাটকেল নিক্ষেপ করে ও হামলা করে এবং বলে আজকের মতো বেচে গেলি বাচতে চাইলে এই বাড়ি ছেড়ে চলে যাবি। এঘটনায় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত ৩০ অক্টোবর খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত ক অঞ্চল এ ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ ধারায় মামলা করি । গত ২ নভেম্বর আদালত থেকে বিবাদীর বাড়িতে নোর্টিশ আসে এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উক্ত মামলার বিবাদীরা আমার গোয়ালঘরে ২ নভেম্বর রাত ১১ টার দিকে আগুন লাগিয়ে দেয় । ভাগ্যক্রমে আমরা ঠিক পেয়ে গেলে তেমন ক্ষয়ক্ষতি না হলেও খড়কুটো পুরে যায়। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধিদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, ‘এ ঘটনাটি মৌখিক ভাবে জানতে পেরেছি অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খানজাহান আলী থানার এস আই এস আই পীযূষ দাশ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ২০২৩ মনোনিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার পুলিশিং কমিউনিটি অফিসার (সিপিও) এস আই পীযূষ দাশ, খুলনা উত্তর বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ২০২৩ মনোনিত হয়েছেন। শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী শেষে অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এস আই পীযূষ দাশ কে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এস আই পীযূষ দাশ ২০১৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন, তিনি যশোরের কেশবপুর উপজেলার কাকিলাখালি গ্রামের পূর্ণেন্দু দাশ এর পুত্র । ৩ ভাই বোন এর মধ্যে তিনি সবার ছোট। সেরা অফিসারের পুরস্কার পেয়ে এস আই পীযূষ দাশ বলেন, থানার ওসি স্যারের সঠিক দিক নির্দেশনায় আজ আমি সফল হতে পেরেছি। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন ।
গার্মেন্ট শ্রমিক হত্যার বিচার ও নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচনের দাবীতে
বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিক হত্যার বিচার এবং নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবীতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শাখার উদ্যোগে আজ ০৪ নভেম্বর ’২৩ শনিবার বিকেল সাড়ে ৪টায় এক বিক্ষোভ মিছিল নগরীর পিকচার প্যালেস মোড় থেকে শুরু করে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এইচ এম শাহাদাৎ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সদস্য আব্দুল করিম, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য ডাঃ সমরেশ রায়, মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের কোথায়ও এত কম বেতন নেই, যা অত্যন্ত লজ্জাজনক। তারা ন্যূনতম ২৫,০০০ টাকা বেতনের দাবীতে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আর তখনই নিরীহ শ্রমিক উপরে মালিকদের ভাড়াটিয়া গুণ্ডা ও পুলিশী নির্যাতনে ২ দুইজন শ্রমিক মারা যায়। এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও শ্রমিকদের ন্যূনতম বেতন প্রদানের দাবী জানান। বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে বাজারে ক্রমবর্ধনা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন উর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা তখনই নতুন করে আবারও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য রোধ এবং বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে মন্ত্রীসভা পদত্যাগ করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনাপূর্বক নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের দাবী জানান।
খুলনায় বিভাগীয় বইমেলার সমাপনী
তথ্য বিবরণী
খুলনা বিভাগীয় পর্যায়ে আট দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান শনিবার বিকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল-বেরুনী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। এতে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। ধন্যবাদ জানান জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক আফসানা আক্তার। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ও খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বই শুধু জ্ঞানের উৎসই নয়, পরমবন্ধু। মানসিক বিকাশ ঘটানোর জন্য বই পড়ার কোন বিকল্প নেই। বাংলাদেশ বির্নিমানের প্রথম সৈনিক হলো বই। বইমেলা কেবল বই বিক্রির জায়গা নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি মিলন মেলা। তাঁরা আরও বলেন, জাতিকে শিক্ষিত করতে হলে বেশি বই পড়ার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহ সৃষ্টি করতে হবে। তাহলে সন্তানেরা মাদকসহ অন্যান্য অপকর্ম থেকে দূরে থাকবে। তরুণ ও যুব সমাজ বই পড়ার মাধ্যমেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
বিএনপি ও জামায়াত দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে: সালাম মুর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু স্বাধীনদেশ উপহার দিয়েছেন কিন্তু অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বাধীনদেশে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছেছে। দেশ আজ অর্থনৈতিক মুক্তির দারপ্রান্তে, কিন্তু আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াত দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এবিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলশ ভাবে কাজ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এধারা অব্যাহত রাখতে আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে পূনরায় জননেত্রী শেখ হাসিনা কে আবার নির্বাচিত করতে হবে।
বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে দিঘলিয়া উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গতকাল বিকাল ৩ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উপরিউক্ত কথাগুলো বলেন।
দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো: জাকির হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) তানভীর আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেন, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজিরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম , মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, এস এম গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য কাজী মোসারফ হোসেন, হাসেব আলী হুজুর, মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ লোকমান হোসেন, গাজী আব্দুর রউফ, শেখ আনসার আলী, সৈয়দ মিজানুর রহমান, মোহাম্মদ ওয়াদুদ চৌধুরী, বিষ্ণুপদ সরকার, মোহাম্মদ ইখতিয়ার হোসেন, হাবিবুর রহমান বিপুল, জাকির হোসেন, কে এম আসাদুজ্জামান, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, শেখ ইয়াজুল ইসলাম, শেখ ফরহাদ হোসেন ফারাক, দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ ও জামশেদুল ইসলাম সৌরভ, যুগ্ম সম্পাদক কেএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ ওয়াসিক উল্লাহ হোসাইনী, সহ- সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রানা মোল্লা। কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, মোঃ জুলফিকার আলী, যুবলীগ নেতা শেখ রিয়াজ হোসেন, শেখ আনিসুর রহমান, শেখ আল আমিন, মোহাম্মদ হাসান মাহামুদ রাকিব, জামিল মোর্শেদ মাসুম, কে এম তৌহিদিজ্জামান রনি ,গাজী প্রিন্স, ইসরাইল মোল্লা ,ইমরান গাজী, আলী বাকের প্রিন্স, বারাকপুর ইউপি সদস্য মোঃ কামাল হোসেন, প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার কামরুল ইসলাম। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে সরকারের সুবিধা ভোগীরা ও উপজেলার সর্বস্হরের সাধারণ মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এর আগে সকালে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উপজেলা হল রুমে আয়োজিত সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং দুপুরে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রূপসা থানা পুলিশের আয়োজনে পুলিশিং ডে অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় কমিনিউটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা আজ ৪ নভেম্বর সকালে রূপসা থানা চত্বরে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন।
বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোর্শেদুল আলম বাবু,টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,সময়ের খবরের মফস্বল ইনচার্জ সাইফুল ইসলাম বাবলু,প্যানেল চেয়ারম্যান আওরঙ্গজেব স্বর্ন,টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার,এসআই কামাল হোসেন,দীপক বিশ্বাস,বাবলা দাস,ইউপি সদস্য রঞ্জু হালদার, হুমায়ূন মোড়ল,মঈন উদ্দীন শেখ,ইনতাজ মোল্যা প্রমূখ।
ফকিরহাট উপজেলা মহিলা আ’লীগের প্রতিনিধি সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা শনিবার (৪ঠা নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান হোসেন লিটু, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাস, সহ-দপ্তর সম্পাদক প্রভাষক আহসান টিটু ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাফুজা বেগম। সভায় আগামী ১৩ই নভেম্বর খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যাক নেতাকমিরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভা শেষে নেতা কর্মিদের মাঝে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ##
ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের ফকিরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। বিশেষ অতিথি ছিরেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, মিল্ক ভিটার ম্যানেজার ডা. মারুফ উজ্জামান, ভৈরব কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্কভিটা) চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমবায়ী শেখ আসাদুজ্জামান, শুভঙ্কর রায় প্রমূখ। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। #
ফকিরহাটে নান কর্মসূচির মধ্য দিয়ে সংবিধান দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি :
‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে সংবিধান দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মিল্ক ভিটার ম্যানেজার ডা. মারুফ উজ্জামান, ভৈরব কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্কভিটা) চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।
নগরীতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল
খবর বিজ্ঞপ্তি।।
গনতন্ত্র পুনরুদ্ধার, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীকে খুলনার বাসা থেকে তুলে নিয়ে ৪৮ ঘন্টা পর রমনা থানার পেন্ডিং মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদে ও সকল রাজবন্দিদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকাল থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে খুলনায় মশাল মিছিল করেছে খুলনা জেলা ছাত্রদল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, সহ সভাপতি রহমান, সহ সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক শেখ ফারুক, পূর্ব রুপসা থানা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া, জাহিদুল ইসলাম, খাইরুল রাজু প্রমূখ।
বাংলাদেশ জুট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্নঃ দৌলতপুর কেন্দ্রের ফলাফল ঘোষনা
দৌলতপুর প্রতিনিধি
গতকাল শনিবার বাংলাদেশ জুট এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে একযোগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ ও খুলনার দৌলতপুরে ২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। দুইটি গ্রুপে অর্ডিনারি ও এসোসিয়েটে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একই দিনে রাত ৭ টায় বিজিএ দৌলতপুর কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য মো: ইমান আলী। নির্বাচনে অর্ডিনারী গ্রুপে ১২ জন ও এসোসিয়েট গ্রুপে ৬ জন সর্ব মোট ১৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অর্ডিনারী গ্রুপে বিজয়ী ১২জন প্রার্থী যথাক্রমে মো: আব্দুস সত্তার, বি এম আসিফ হোসেন, মিসেস মিতা বাগচি, মো: নুরুল ইসলাম বাবুল, মো: মাহমুদুর রহমান( মাহমুদ), জিয়াউদ্দীন আহম্মেদ, মো: ফরহাদ আহম্মেদ আকন্দ, আবুল কালাম আজাদ, গাজী শরিফুল ইসলাম, শরীফ মোহাম্মাদ শহিদুজ্জামান, শেখ কাওছার আলী, গোপাল চন্দ্র তালুকদার। এসোসিয়েট গ্রুপে বিজয়ী প্রার্থি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো: আলমগীর খান, খন্দকার হুমায়ুন কবির, রঞ্জনকুমার দাস,শেখ রুহুল আমিন, এস এম শরিফুল ইসলাম, মো: ইকবল হোসেন ভূইয়া। জানা গেছে নির্বাচিত অর্ডিনারী গ্রুপের ১২ জন ও এসোসিয়েট গ্রুপের নির্বাচিত ৬ জন কার্যনির্বাহী কিমিটির ইলেকশনে আগামী ৬ ই নভেম্বর নির্বাচিত হবেন বিজেএ চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। তাছাড়া বাকী অন্যরা সবাই কার্যনির্বাহী কমিটির সদস্য থাকবেন । নির্বাচিত কমিটি আগামী ২০২৩- ২০২৪ ও ২০২৪-২০২৫ মেয়াদের দ্বায়িত্ব পালন করবেন। বিজেএ’র দৌলতপুর কেন্দ্রে নির্বাচন চলাকালীন সময়ে আইন শৃংখলা বাহীনির সুশৃখল অবস্থান পরিলক্ষিত হয়েছে।
অনুষ্ঠানে না আসলে ভাতা বন্ধের প্রচারণা, যোগ দিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান স্থলেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মনদা ধারী রায় (৬৯) নামের এক বৃদ্ধার মারা যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টায় ওই অনুষ্ঠানে যোগদানের পরই এ ঘটনা ঘটে। মৃত রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের কমল রায়ের স্ত্রী। এছাড়া অনুষ্ঠানে যোগদানের সময় আরও দুই বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার হেতালবুনে গ্রামের বিনয় মন্ডল (৮৫) ও রাজাপুর গ্রামের জামির শেখ (৮০)। উপজেলা প্রশাসন দশ হাজার প্রত্যক্ষ উপকারভোগীর উপস্থিতি টার্গেট নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। তবে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, অনুষ্ঠানে না আসলে ভাতার টাকা বন্ধ হয়ে যাবে এমন প্রচারনা করে বয়স্ক ও অসুস্থদের অনুষ্ঠানে আনতে এক প্রকার বাধ্য করা হয়েছে। ফলে বৃদ্ধরা অসুস্থার মধ্যেও অনুষ্ঠানে যোগদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুমুরিয়া উপজেলার কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ (ডুমুরিয়া—ফুলতলা) আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ। মনদা ধারী রায়ের বড় সন্তান জুধিষ্ঠ কুমার রায় জানান, অনুষ্ঠান স্থলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মা মারা গেছেন। বিকেলে তার সৎকার সম্পন্ন হয়েছে। তবে তার মা বাড়ি থেকে যাওয়ার সময় সুস্থ ছিলেন। আহত বিনয় মন্ডল জানান, ইউপি সদস্য ও চৌকিদাররা গ্রামে প্রচার করেছে অনুষ্ঠানে না আসলে ভাতার টাকা সামনে আর আসবে না। তাই টাকা বন্ধ হওয়ার ভয়ে তিনি অনুষ্ঠানে এসেছেন।
বিনয় মন্ডলের সন্তান অজিত মন্ডল জানান, অনুষ্ঠান স্থলের (ডুমুরিয়া কলেজ মাঠ) সামনে মহাসড়ক যানজট সৃষ্টি হয়। ফলে কিছুটা দূরে গিয়ে তার বাবা বাস থেকে নেমে যান। পরে সড়ক পার হতে গেলেই পাটকাঠি বোঝাই নছিমন তাকে ধাক্কা দিলে পিচের সড়কে পড়ে যেয়ে মারাত্মক আহত হন। অজিত মন্ডল জানান, ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ডাক্তার বলেছে তার পিঠের একটি হাড় ভেঙে গেছে। আহত রাজাপুর গ্রামের জামির শেখ জানান, অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। ডুমুরিয়া স্টান্ডে পৌঁছালে একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে তার হাতের একটি আঙ্গুল ভেঙে গেছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, ওই নারী আগেও দুইবার স্ট্রোক করেছিলেন। পাশে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। অনুষ্ঠানটাও হাসপাতালের খুব কাছেই। অনুষ্ঠান স্থল কাছে থাকাই তিনি আসেন এবং ফের স্ট্রোক করে মারা যান। তবে আহত দুইজনের খবর তার কাছে আসেনি। অনুষ্ঠানে না আসলে ভাতার টাকা বন্ধ হবে এমন প্রচারনা সম্পর্কে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, অনেক ভাতাভোগী মারা গেছেন অথচ নাম তালিকায় থেকে গেছে। তাই তালিকা আপডেট করতে ইউনিয়ন পর্যায়ে লাইভ ভেরিফিকেশন করা হয়েছে। তবে এখানে সবাই নিজের ইচ্ছায় এসেছেন। কাউকে আসতে বাধ্য করা হয়নি। অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ (ডুমুরিয়া—ফুলতলা) আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন, এই অনুষ্ঠানে আয়োজক উপজেলা প্রশাসন। বিষয়টি সম্পর্কে তারাই কথা বলবেন। তবে ওই বৃদ্ধা হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন এমন দাবি করেন তিনি। ডুমুরিয়া হাসপাতালের কর্তব্যরত মেডিকেল সহকারী মো. শাহীন বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।











































