‘এটা কোনো জীবন না’
অনলাইন ডেস্ক।।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। তাদেরই একজন হানা রিভি। তিনি জাবালিয়া শরনার্থী ক্যাম্পে তার বাড়ি থেকে কোনমতে পালিয়ে বাঁচলেও তার লড়াই এখনও শেষ হয়নি। তাকে ছুঁটতে হচ্ছে একটুখানি নিরাপদ আশ্রয়ের জন্য। এখন খান ইউনিসে আশ্রয় নিলেও সেখানেও মুহুর্মুহু বোমা হামলা, বিদ্যুতহীন, পানি-খাদ্য সংকট, ক্ষুধা আর অসুস্থতার সঙ্গে তাকে বাঁচতে হচ্ছে।
তিনি বলেন, ‘গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া ক্যাম্পে বাস করতে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী আমাদের হুমকি দিল- পুরো কোয়ার্টার ধ্বংস করা হবে। তাই আমরা সবকিছু ছেড়ে জীবন নিয়ে পালাতে বাধ্য হলাম। যে মুহূর্তে আমরা বাড়ি ছাড়ছিলাম, তখন একটি ক্ষেপণাস্ত্র আমাদের কোয়ার্টারে আঘাত হানে। চোখের সামনে নিজেদের সবকিছু ধ্বংস হতে দেখলাম। এদিক সেদিক ছোটাছুটির পর অবশেষে এই ক্যাম্পে এসে পৌঁছালাম।
‘জীবন বড্ড কঠিন। আমি এমনিতেই অ্যাজমা, হার্টের সমস্যা, থাইরয়েড এবং উচ্চ রক্তচাপের রোগী। এখানে একটি তাবুতে গাদাগাদি করে থাকতে হচ্ছে, যা অস্বস্তিকর করে তুলছে। আর জায়গাটাও বেশ স্যাতস্যাতে। আমি সবসময় কাশতে থাকি, একফোঁটা ঘুমাতে পারি না। এমনকি শ্বাসও নিতে পারিনা।’ বলেন হানা
তিনি বলেন, ‘এটা কোনো জীবন না।’
আমরাও অন্যান্য মানুষের মতোই বাঁচতে চাই বলেন তিনি। তিনি বলেন, আমরা আশা দেখতে চাই- আরব দেশগুলো আমাদের জন্য কিছু করছে। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছি।
তিনি বলেন, এভাবে চলতে পারে না। এখানে কোন নিরাপত্তা নেই, কোন আশা নেই। আমরা ভয় এবং দোজখের মধ্যে বাস করছি।
তিনি আরও বলেন, ‘এটা কোনো জীবন না, এটা মানবাধিকার লঙ্ঘন।’
সূত্র: আল-জাজিরা











































