Home আঞ্চলিক খুলনায় বিএনপি ও অঙ্গদলের আরও ১১জনকে গ্রেফতার

খুলনায় বিএনপি ও অঙ্গদলের আরও ১১জনকে গ্রেফতার

24

খবর বিজ্ঞপ্তি।।

খুলনায় গত ২৪ ঘন্টায় বিএনপি ও অঙ্গ দলের আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ২৬নং ওয়ার্ড যুবদলের শেখ অহিদুজ্জামান শুভ, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির কর্মী জাহিদুল ইসলাম, ৩০ নং ওয়ার্ড বিএন পির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মতিউর রহমান বুলেট, আড়ংঘাটা থানা বিএনপি কর্মী মোঃ কামরুল সরদার ,

২৬ নং ওয়ার্ড বিএনপি কর্মী ইমরান সরদার, খালিশপুর থানা বিএনপি কর্মী বাছেদ আলী বাচ্চু, ৩ নং ওয়ার্ড যুবদল কর্মী চুন্নু শেখ, মোঃ আলম শেখ, মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ রাকিব হোসেন , শ্রমিকদল নেতা গিয়াসউদ্দিন মাতব্বর। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে শুক্রবার রাতে এসকল নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। শনিবার ( ৪ নভেম্বর) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।