
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনেজাতীয় যুব দিবস পলিত
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে ১ নভেম্বর সকালে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংবাদিক এস আর সাঈদ, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবুর আলী গোলদার ও ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী। আরো বক্তব্য রাখেন সমাধানের কর্মকর্তা মুনছুর আলী, সুুফয়া খাতুন শিখা, মনিরা খানম, প্রশিক্ষিত যুবক রবিউল ইসলাম, হারুনার রশীদ, রুহুল আমিন প্রমুখ।
আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জ্বলেমিন হোসেন আশাশুনি
জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, গাছের চারা, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রথমে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রানি আলম নূর। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৩০ জনকে সনদপত্র প্রদান, ২ জনকে যুবঋের চেক প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ২ লক্ষ টাকা ও একজনকে ৬০ হাজার টাকা সর্বমোট ২ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া ২০ জনকে গাছের চারা বিতরণ করা সহ ৮ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
পাইকগাছায় পুলিশের গাড়ীতে বোমা হামলায় আটক আরো- ২
গাজী মোঃ আব্দুল আলীম, পাইকগাছা।
খুলনার পাইকগাছায় পুলিশের গাড়ীতে বোমা হামলার মামলায় আরো ২ জন কে আটক করেছে থানা পুলিশ- এনিয়ে উপরোক্ত মামলায় আটক মোট ৭ জন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত শেখ নুরুল ইসলাম ছেলে শেখ জিয়াউল ইসলাম (৪২) ও একি রাতে উত্তর সলুয়া গ্রামের খায়রুল ইসলাম এর ছেলে মোঃ গোলাম রাব্বানী (৪০), কে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে উভয়-কে আদালতে সোর্পদ করা হয়েছে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গত রোববার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এসময়ে দুই জন পুলিশ সদস্য আহত হয়। ফলে রাতেই ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনের নামে থানায় মামলা হয়, মামলা- ৩১। উপরে উল্লেখিত আসামিদের উক্ত মামলায় আটক করা হয়েছে। পাশাপাশি উপরোক্ত মামলায় গত তিন দিনে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, নাশকতা মামলার আসামিদের গ্রেফতার পূর্বক বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
রামপালে মাদকসহ কারবারি আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম মোল্লা (২৩) কে মাদকসহ আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক ইব্রাহিমকে মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ইব্রাহিম উপজেলার ভেকটমারী গ্রামের মো. রফিকুল মোল্লার ছেলে। রামপাল থানার এসআই ইসমাইল হোসেন মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার শ্রীফলতলা গ্রামের দাউদ খালি নদীর পাশে অবস্থিত জনৈক রফিক মৃধার বাড়ির পাশে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫১ গ্রাম গাঁজাসহ ইব্রাহিমকে হাতেনাতে আটক করেন। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম মাদকসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হয়েছে। এ জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে পাইকগাছাবাসির ধন্যবাদ জ্ঞাপন
পাইকগাছা প্রতিনিধি:
ধন্যবাদ প্রধানমন্ত্রী, আপনি পদ্মা সেতুর মত অনেক অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করেছেন। আমাদের মত হতদরিদ্রদের দেখিয়েছেন বাঁচার স্বপ্ন, আপনার আর্থিক সহায়তা, মাথা গোজার আশ্রয় আমাদের নতুন জীবন দিয়েছে। আপনি আমাদের স্বপ্ন সারথী, আত্মার আত্মীয়। পাইকগাছার হাজার উপকারভোগীরা সরকারের কর্মকাণ্ডে খুশিতে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে পাইকগাছায় বর্তমান সরকারের গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ উপকারভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এসময় সরকারে বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে এমপি বাবু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রা-পাইকগাছা সহ সারাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা না জানালে কয়রা-পাইকগাছা তথা দেশবাসী আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। আর এই সরকারের আমলে একটি শিশুর গর্ভাবস্থা থেকে শুরু করে একজন প্রবীণ মানুষ পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ সরকারী প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন।
এসময় তিনি পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে উন্নয়ন বান্ধব সরকার শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এ্যাপস সুশান্ত কুমার (পিপিএম), সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস,আব্দুল মান্নান গাজী,কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুস ছালাম কেরু,।
চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ
মাহমুদ হাসান রনি দামুড়হুদা( চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে চুয়াডাঙ্গার জাফরপুরস্থ যুব ভবনে আয়োজিত ‘স্মার্ট যুব, সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাসুম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক।
ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান।এ সময় উপ¯ি’ত ছিলেন কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার, জনস্বা¯’্য প্রকৌশল কর্মকর্তা মোঃ শাহাঙ্গীর আলম,প্রশিক্ষক তাইজুল ইসলাম সহ অনেকে। এ সময় টেকাব প্রকল্পের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন, প্রশিক্ষণ ভাতা ও পাঁচ জন যুবককে ২ লাখ ৩০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।###
ডুমুরিয়ায় এক অসহায় পরিবারের ভোগ দখলীয় জমি জবর দখলের পাঁয়তারা !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক অসহায় পরিবারের ৪ যুগেরও বেশি ভোগ দখলীয় জমি জবর দখলের পাঁয়তারা করছে ¯’ানীয় প্রভাবশালী প্রতিপক্ষ। এ নিয়ে ওই পরিবারটি আতংকে দিনাতিপাত করছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের খাগড়াবুনিয়া এলাকার আবদুল্লাহ মোড়ল খাগড়াবুনিয়া মৌজায় একখন্ড জমি ক্রয় করে ৪ যুগেরও বেশি সময় ধরে পুকুর খনন, পাকা বসতঘর নির্মাণ ও ওই জমিতে নারকেল,তালগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ পালা রোপন করে বসবাস করে আসছে। সম্প্রতি ¯’ানীয় প্রভাবশালী সুজিত কুমার ভৌমিক ও তার দলবল ওই জমি নিজেদের দাবি করে জবর দখলের পাঁয়তারা চালা”েছ। এমনকি তাকে নানাভাবে হুমকি ধামকি দি”েছ বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ¯’ানীয় ফটিক গাজী জানান, দীর্ঘ ৪ যুগেরও বেশি সময় ধরে ওই জমিতে পুকুর খনন, ঘরবাড়ি ¯’াপন ও গাছপালা রোপন করে আবদুল্লাহ মোড়ল বসবাস করে আসছে। অন্যায় ভাবে প্রভাবশালীরা তাকে হুমকি ধামকি দি”েছ এটা খুবই অন্যায়।
দাকোপের লাউডোব বুড়িরডাবুর বাঁধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে মারপিট
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের লাউডোব বুড়িরডাবুর বাঁধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালক আসাদুজ্জামান সানা (৩০)কে বেদম মারপিট করে এলাকার মিল্টন শেখ (২৩), সাহেবালি শেখ (৫৪) আয়নামতিসহ অনেকে। জানা যায় রেজাউল সানার পুত্র আসাদুজ্জামান সানা এলাকায় দীর্ঘ দিন ধরে ব্যাটারি ভ্যান চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছে। ভ্যান চালক আসাদুজ্জামান সানাকে মেরে আহত করায় তার স্ত্রী বাজুয়ায় চিকিৎসা করাতে এসে পুলিশ ও সাংবাদিকের কাছে বলেন আমার স্বামীকে মিল্টন শেখ, সাহেবালি শেখ, আয়নামতি সহ আরো অনেকে এসে বেদম মারপিট করে তাই আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেছে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজুয়ায় নিয়ে এসেছে। খবর পেয়ে আমরা ছুটে এসেছি। ৩১ শে অক্টোবর মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় তারা মারপিট করে আহত করে। তিনি আরো বলেন এই মারপিটের তিন দিন আগে আমার স্বামীর ভ্যান ঠিক করে এরা খুলনায় ভাড়া নিয়ে যাওয়ার জন্য এবং কিছু টাকাও বায়না সরুপ দেয়। পরে ওরা খুলনায় যায়না। এরপর তার কাছে বায়নার টাকা ফেরত চায়। তারা বলে যে আমার খুলনায় যাওয়া হয়নি বায়নার টাকা ফেরত দাওয়া। আমার স্বামী বায়নার টাকা ফেরত না দিতে চাইলে তাকে এভাবে মারপিট করে বলে জানান।
এদিকে আসাদুজ্জামানের জ্ঞান ফিরে আসলে আসাদুজ্জামান বলেন আমার ভ্যান ভাড়া করেছে আমাকে নিয়ে খুলনায় যাবে সকালে। আমি সারাদিন মিল্টনের জন্য বসে থাকি রাস্তায় সে আসে না আমি কোন ভাড়াও চালায়নি ঐদিন কখন সে আসে যেহেতু সে টাকা দিয়ে রেখেছে। পরের দিন মঙ্গলবার সকালে এসে আমাকে বলছে টাকা দে আমাকে ফেরত। আমি বলেছি আমাকে সারাদিন বসিয়ে রেখেছো এখন আমি টাকা ফেরত দিতে পারবো না বাজার করে খেয়ে ফেলেছি। তখন কথা বলতে বলতে আমাকে মারপিট শুরু করে আরো লোকজন নিয়ে আমাকে মারে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তাই আমি এই মারপিটের সুষ্ঠ বিচার চাই সকলের কাছে। গরীব অসহায় এই ভ্যান চালক বর্তমানে ইউপি সদস্য আনিসুর রহমান বাবলু গাজীর হেফাজতে তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে ইউপি সদস্য জানান।
আইএফআইসি ব্যাংক পিএলসি দর্শনা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
আইএফআইসি ব্যাংক পিএলসি দর্শনা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গায় জনগণের মাঝে ব্যাংকিং আর্থিক পণ্য ও সেবা সম্পর্কে সম্যক ধারণা পৌছে দেবার লক্ষে বিভিন্ন পেশার সুধীজনদের কে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় আইএফআইসি ব্যাংক পিএলসি’র দর্শনা শাখার উদ্যোগে শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে চুয়াডাঙ্গায় প্রদীপণ মাধ্যমিক বিদ্যাপীঠ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন সূচনা বক্তব্যে বলেন, “খুজে পেয়েছি পথ বুঝে নিয়েছি জীবন” নারীর অগ্রযাত্রায় আইএফআইসি ব্যাংক পিএলসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত ” নিয়ে ও সকল শ্রেণীর মানুষের মাঝে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে সারা দেশ ব্যাপী আমরা এগিয়ে চলেছি।এছাড়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন
এস এম সাব্বির আহম্মেদ, রিলেশনশিপ অফিসার, মো: নাজমুল হোসেন, ক্রেডিট অফিসার ও ইলমা মাহ জাবিন, টিএসও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপণ মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ শাহাবুদ্দিন রাজন, জেলা পরিষদের সাবেক সদস্য কাজল রেখা,চুয়াডাঙ্গা জজ কোর্টের এ্যাডভোকেট তামান্না শারমিন দ্যুতি, এ্যাডঃ শাহিন আক্তার ও মিসেস এডিসি মমতাজ বেগম। উপস্থিত প্রায় ২’শ অভিভাবকের মাঝে ব্যাংকের পক্ষ্য থেকে উপহার ও নাস্তা দেয়া হয়।পরে ব্যাংকের বিভিন্ন উপকার ভোগীরা তাদের মতামত তুলে ধরেন। আলোচনা সভায় আর্থিক পরিকল্পনা কি ও সঞ্চয় করা কেন প্রয়োজন ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রকার ঋণ বিতরণ নিয়ে আলোচনা হয়।
কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সারা বাংলাদেশে বিএনপি’ জামাত কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ শে অক্টোবর) সন্ধ্যায় বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয় সংলগ্নে।বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পির সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু।উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ সরদার।
বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইতেখারুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন” জন সমর্থন হারা বিএনপি জামাত সমাবেশের নামে আগুন সন্ত্রাস, হামলা, ভাংচুর, বিচারপতির বাস ভবনে হামলা, পুলিশ হত্যা, সাংবাদিকসহ নিরিহ মানুষের উপর হামলা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতা দখলের যে দিবা স্বপ্ন দেখছিল তা ব্যর্থ হয়ে গেছে। তারা নতুন করে ২০১৩-১৪ সালের মত পুরনো ধ্বংসাত্মক চরিত্র প্রদর্শণ করছে।
তারা আবারও প্রমানিত করেছে যে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং আ’লীগের নেতাকর্মীকে জনগণকে সাথে নিয়ে তাদেরকে সন্ত্রাসসৃষ্টির জন্য পথে নামতে দেবেনা। তাদের আহবানে দেশব্যাপী হরতালকে জনগণ ধিক্কার জানিয়েছে।হরতালে গাড়িতে অগ্নি সংযোগ করে দেশ ও মানুষকে ক্ষতি করে তারা প্রমানিত করেছে যে তারা দেশের কল্যাণ চায়না।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ,২নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি অমর চক্রবর্তী,সাধারণ সম্পাদক হাসেম আলী,ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান,সহ-সভাপতি আব্দুল সাত্তার ডাবলু,মৃনাল সরকার।কৃষ্ণনগর যুগ্ন আহবায়ক রাশিদুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোর্তজা আহমেদ প্রমুখ।এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শালিখাতে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত
নওয়াবব আলী মাগুরাঃ
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে শালিখাতে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন হয়েছে।
এ উপলক্ষে ১নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা চত্ত্বর থেকে একটি শোভা যাত্রা বের হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা,যুব ঋনের চেক বিতরন ও প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
স্বাগত বক্তব্য দেন উপজোলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।
প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন। তিনি বলেন যুবরা যুব উন্নয়ন ট্রেনিং নিলে ফ্রীলেন্সীং এর মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠবে।একদি এ যুবরাই স্মার্ট বাংলাদেশর অংশীদার হবে।তাদের হাতধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ,
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মাষ্টার,
রেজাউল কবির যুবউন্নয়ন অফিস,উপকারভোগী পারভীন কুমরকোটা,উপকাাঅরভোগী দেবব্রত ধাওখালী প্রমুখ।
সঞ্চালক ছিলন পরিসংখ্যান অফিসার নাজমুল হুসাইন।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী,যুব সম্প্রদায় ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
কাচা বাজার যেন লুটপাটের ময়দান, দেখার কেউ নেই
মেহেদী হাসান(রামপাল)বাগেরহাট।।
ভোগ্যপণ্যের বাজার যেন এখন ‘ছাইচাপা আগুন’। ছাইচাপা আগুন যেমন ধিকি ধিকি বাড়তেই থাকে, ঠিক তেমনি বাজারেও সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। নিত্যপণ্যের বাজারের এই ‘আগুন’ কোনোভাবেই নেভানো যাচ্ছে না। উল্টো প্রতিদিনই বাড়ছে বাজারের পণ্যমূল্য বৃদ্ধির উত্তাপ। মাস দেড়েক আগে সরকার যেসব পণ্যের মূল্য বেঁধে দিয়েছিল সেগুলোর দামও এখন দ্বিগুণ বেড়ে গেছে। বাজারে দেশি পেঁয়াজের কেজি এখন ১৩০-১৪০ টাকা, ভারতীয় পেঁয়াজের কেজি ১০০-১১০ টাকা। আর আলুর কেজি এখন ৭০ টাকায় ঠেকেছে। সবজির বাজারেও ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
বাজার বিশ্লেষকরা বলছেন, ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা বাজারকে লুটপাটের ময়দান হিসেবে নিয়েছে। যে যার মতো পণ্যের দাম বাড়াচ্ছে, আর লুটে নিচ্ছে দেশের মানুষের পকেটের টাকা। আর উচ্চ পণ্যমূল্যের চাপে একেবারে চিড়েচ্যাপ্টা দশা ভোক্তার।
এ বিষয়ে প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা বলেন, ‘দেশের মানুষ আর কত সহ্য করবে। পণ্যমূল্য বাড়তে বাড়তে মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।
ব্যবসায়ীরা যে হারে পণ্যমূল্য বাড়িয়েই যাচ্ছে, আর দেশের মানুষের পকেট কাটছে তাতে মনে হয়-ভোগ্যপণ্যের বাজার যেন ব্যবায়ীদের কাছে এখন লুটপাটের ময়দান। যখন যে পণ্যের ব্যবসায়ীর ইচ্ছে হলো সে দাম বাড়াচ্ছে। কারও কাছে কোনো জবাবদিহিতা নেই। মনে হচ্ছে যেন দেশের ভোগ্যপণ্যের বাজার এক অসহায় এতিম। দেখার কেউ নেই-ভোগ্যপণ্যের বাজার কেমন চলতে সেটি খোঁজ নেওয়ারও যেন কেউ নেই। এভাবে তো আর চলতে পারে না। উচ্চ পণ্যমূল্যের কারণে দেশের সাধারণ মানুষ এখন নীরবে ঢুকরে কাঁদছে।’
আলু, পেঁয়াজ ও ডিমের দাম এক মাস ২০ দিন আগে বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এ সময়ের ব্যবধানে এসব পণ্যের দাম কমেনি বরং বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ তিন পণ্যের দাম বেঁধে দিয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। মন্ত্রণালয়েরই বাজারদর মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য বলছে, গত দেড় মাসের ব্যবধানে বাজারে আলু, ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে। সরকার যে সময় দাম বেঁধে দিয়েছিল-তখন ওই তিন পণ্যের যে দাম ছিল, এখন দাম হয়ে গেছে তার চেয়েও দ্বিগুণ।
জানা যায়, সরকার গত ১৪ সেপ্টেম্বর প্রতি কেজি পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল ৬৫-৬৬ টাকা। সে সময় দেশের বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা। আর ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৬০ টাকা। অথচ দেড় মাস পর এখন দেশের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম উঠেছে ১৩০-১৪০০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজের দাম উঠেছে ১০০-১১০ টাকায়।
বুধবার রামপালের বেশ কয়েকটি বাজার ঘুরে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন প্রায় প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। এ বিষয়ে ফয়লা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শরিফ মোল্লা বলেন, ‘বাজারে পেঁয়াজের সরবরাহ কম। স্থানীয় মোকাম পর্যায় থেকে আমরা চাহিদা মাফিক পেঁয়াজ পাচ্ছি না। । মূলত সরবরাহ ঘাটতির কারণেই দাম বাড়ছে পেঁয়াজের। এ ছাড়া ভারতেও পেঁয়াজের দাম বেড়ে গেছে। তার প্রভাবেই এখন বেশি বাড়ছে দাম। সামনের দিনগুলোতে পেঁয়াজের দাম আরও বাড়বে।’
পেঁয়াজের মতোই আলুর দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত মাসে যখন সরকার দাম বেঁধে দেয় প্রতি কেজি ৩৫-৩৬ টাকা, তখনও বাজারে আলুর কেজি ছিল ৫০-৫৫ টাকা। এখন আলুর কেজি হয়েছে ৬৫-৭০ টাকা। আলুর দামও এখন প্রতিদিন বাড়ছে বলে জানিয়েছেন আলু ব্যবসায়ীরা।
কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গোল বেগুন ১০০-১১০ টাকা এবং লম্বা বেগুন ৮০-১০০ টাকা বিক্রি হচ্ছে। করলা, কচুমুখী, বরবটি, টমেটো বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। আর ঢেঁড়স, পটোল, ঝিঙা, চিচিঙ্গা ৮০-১০০ টাকা বিক্রি হতে দেখা গেছে। কম দামের মধ্যে মুলার কেজি ৫০-৬০ টাকা আর পেঁপে ৪০-৫০ টাকা।
বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১৭০-২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া সোনালি মুরগির কেজি ৩৩০-৩৪০ টাকা, লেয়ার মুরগির কেজি ৩০০-৩২০ টাকা হয়েছে। নতুন করে এসব পণ্যের দাম এমন সময় বেড়েছে, যখন বাজারে প্রায় সব ধরনের শাকসবজি ও মাছের দাম আগেই বেড়ে রয়েছে।
এতে বাজার করতে এসে ক্রেতার নাভিশ্বাস উঠছে। নতুন করে বেড়ে যাওয়া পণ্যের দাম নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষদের ওপর আরও চাপ বাড়িয়েছে। ফলে বাজারের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে তাদের। অধিকাংশ মানুষ অস্বাভাবিক বাজার দরে ক্ষোভ প্রকাশ করছেন।
অন্যদিকে প্রতি কেজি চাষের মাছের দাম এখন ২০-৫০ টাকা বেড়েছে। আর দেশি মাছগুলোর দাম যেন আকাশছোঁয়া, বিক্রি হচ্ছে আগের তুলনায় কেজিপ্রতি ১০০-২০০ টাকা বাড়তিতে। কম আয়ের মানুষরা সবচেয়ে বেশি কেনে পাঙাশ, চাষের কই ও তেলাপিয়া জাতীয় মাছ। বাজারে এসব মাছের কেজি এখন ২৪০-৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া রুই, কাতলা, কালিবাউশ ও মৃগেল মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৪০০-৪৫০ টাকায়। যা কয়েক সপ্তাহ আগে তুলনায় ২০-৫০ টাকা বেশি বলে জানিয়েছেন মাছ বিক্রেতারা।
বাজার ঘুরে আরও দেখা গেছে, সরকারি নির্ধারণকৃত দামের থেকেও কেজিপ্রতি ২৬ টাকা বাড়িয়ে সয়াবিন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সরকার নির্ধারিত বেঁধে দেওয়া দামে ডিমও বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না কেন জানতে চাইলে ডিম বিক্রেতারা বলেন, আমরাই প্রতি পিস ডিম ১২ টাকা ৫০ পয়সায় কিনে আনি। এসব ডিমের কয়েকটি ভেঙে বা নষ্ট হয়ে যায়। ফলে ১৫ টাকার নিচে বিক্রি করা সম্ভব হয় না। ১৫৫ টাকা ডিমের ডজন কিনে কিছু তো লাভ করতেই হবে। আমরা যদি কম দামে কিনতে পারতাম তা হলে কম দামে বিক্রী করতে পারতাম।। আমাদের হাতে আসলে কিছুই নেই।
এদিকে চালের দামও বেড়েছে কেজিতে ২-৩ টাকা। বাজারে মোটা চালের কেজি ৫৬-৫৮ টাকা, মিনিকেট চালের কেজি ৭৮-৮০ টাকা এবং নাজিরশাইল চালের কেজি ৮০-৮৫ টাকা। করতে পারতাম। আমাদের হাতে আসলে কিছুই নেই।
এদিকে চালের দামও বেড়েছে কেজিতে ২-৩ টাকা। বাজারে মোটা চালের কেজি ৫৬-৫৮ টাকা, মিনিকেট চালের কেজি ৭৮-৮০ টাকা এবং নাজিরশাইল চালের কেজি ৮০-৮৫ টাকা।
স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখা নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিজুল বারী হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সভাপতি একরামুল হক হেলাল, খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীব সহ খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতা-কর্মীর নামে এই নিশি রাতের ভোটের অবৈধ ফ্যাসিষ্ট মাফিয়া সরকারের পুলিশ লীগ বাহিনীর দ্বারা খুলনা সদর থানায় দায়েরকৃত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, গায়েবী মামলা দায়ের করায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষে থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মঞ্জুর শাহিন রুবেল, নাঈম হাসান হাসিব, রিপন শিকদার, আল আমিন শেখ, মিজানুর রহমান মিজান, মোঃ শফিকুল ইসলাম সজল, মোঃ আলাউদ্দিন জোমাদ্দার, সাইফুর রহমান জাহিদ, মাহবুবুর রহমান নোমান, এজাজ হোসেন মোল্লা, মোঃ ফিরোজ হাওলাদার, মোঃ জাফর হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম ডালিম, মোঃ মাহামুদ হাসান পলাশ, মোঃ জামাল হোসেন ভুট্টো, মোঃ আলী আকবর, মোঃ ফারুক মোল্লা, মোঃ স্বপন শেখ, মোঃ আল ইমরান বাবু প্রমুখ।
অবরোধের দ্বিতীয়দিনেও স্বাভাবিক বেনাপোল বন্দরের কার্যক্রম
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয়দিনেও কোনো প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। ভারত থেকে আমদানি করা পণ্য বন্দরের শেডে লোড-আনলোড হয়েছে সকাল থেকে। কাস্টমস, ব্যাংক ও বিমায় কাজ চলছে আগের মতো। ভারত-বাংলাদেশ মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
অবরোধের সমর্থনে বেনাপোল ও শার্শায় কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও আন্তঃজেলা বাস, ট্রেনসহ ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, বেনাপোল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীরা ট্রেনসহ বিকল্প যানবাহনে চলে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে দূরপাল্লার বাস চলাচল করবে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বুধবার বেনাপোল-ঢাকার ট্রেন সাপ্তাহিক বন্ধ। বেনাপোল-খুলনা রুটে সকাল ও বিকেলে দুইটি ট্রেন চলাচল করছে। প্রচুর যাত্রীর চাপও আছে।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন, অবরোধের মধ্যে বন্দর থেকে অনেক ট্রাকে মালামাল লোড হয়েছে। তবে বিকেলের দিকে এসব পণ্য বোঝাই ট্রাক বন্দর ছেড়ে যাবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম বলেন, বিরোধীদলের ডাকা অবরোধে বেনাপোল বন্দর কোনো প্রভাব পড়েনি। অবরোধের মধ্যে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি ও পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপারও স্বাভাবিক আছে।
যশোরে ‘প্রাতঃভ্রমণে’ সীমাবদ্ধ বিএনপির অবরোধ কর্মসূচি
যশোর অফিস
বিএনপির ডাকা তিনদিনের রেলপথ, সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) যশোরে তেমন কোনো প্রভাব পড়েনি। বিএনপির নেতাকর্মীরা ভোরে বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঝটিকা মিছিল করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথ থেকে তাদের অবস্থান গুটিয়ে নেন তারা। বিএনপির কিছু নেতাকর্মী আটক হলেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধ কর্মসূচি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দাবি, বিএনপির অবরোধ কর্মসূচি প্রাতঃভ্রমণে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা ভোরবেলা ঝটিকা মিছিল করে হারিয়ে যায়। আর বিএনপির দাবি, পুলিশের মিথ্যা মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র মহড়ায় মাঠে দাঁড়াতে পারছেন না তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে সকালে যশোর সদর উপজেলায় কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি। যশোর-মাগুরা সড়কে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল বের হয়। এরপর মিছিল বের করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া যশোর-খুলনা মহাসড়কেও পৃথক পৃথক মিছিল করেন দলটির নেতাকর্মীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীদের রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সৈয়দ সাবেবুল হক সাবু বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দেওয়ায় নেতাকর্মীরা মাঠে যেতে পারছেন না। তারপরও কর্মীরা মাঠে আছেন। নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি হঠকারী কিছু না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে।’
তিনি বলেন, ‘রাজপথে অস্ত্র-লাঠি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে, সেখানে বিএনপি নেতাকর্মীরা কীভাবে রাজপথে থাকবে? অন্যদিকে পুলিশ নেতাকর্মীদের আটক করছে। ফলে বিএনপির আন্দোলন সফল করতে বেগ পেতে হচ্ছে। তারপরও জনগণ সমর্থন জানিয়ে অবরোধ সফল করছে।’
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচিতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা কয়েকজন নেতাকর্মী মিলে ভোরবেলা ফাঁকা মাঠে ঝটিকা মিছিল করছেন। তাদের আন্দোলন ‘প্রাতঃভ্রমণে’ সীমাবদ্ধ রয়েছে। তাদের আন্দোলনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।
সকাল থেকেই কঠোর অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির ঝটিকা মিছিল থেকে অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে যানবাহন চলাচল ছিল কম। স্থানীয় রুটগুলোতে বাস চলাচল করলেও যাত্রীর উপস্থিতি কম ছিল। এ কারণে অনেক দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি।
নগর যুবদল নেতৃবৃন্দদের গণগ্রেপ্তার বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চলমান আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে, স্বৈরাচার হাসিনা সরকারের আজ্ঞাবহ পুলিশ কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরীর আওতাধীন যুবদলের সম্মুখ সারির যোদ্ধাদেরকে গ্রেফতার করে সরকারের কুৎসিত মনোবাসনা পুরণ করতে মরিয়া হয়ে উঠেছে। এহেন অগণতান্ত্রিক কাজ থেকে বিরত থাকতে পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
চলমান স্বতঃস্ফূর্ত তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে গ্রেফতারকৃত নগর যুবদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহামুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মো: ডালিম গাজী, নগর সহ-দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত, ২১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: রুবেল জমাদ্দার, ২৬নংওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পলাশ, ১৯নং ওয়ার্ড যুবদলের উর্ধতন সহ-সভাপতি কাজী সেলিম, ১৭ নং ওয়ার্ড যুবদলের দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ আলমগীর মোল্লা, ২১ নং ওয়ার্ড যুবদলনেতা মো: রাজিব, ১৭ নং ওয়ার্ড যুবদল কর্মী ফেরদৌস হোসেন-সহ সকল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল গ্রেফতারকৃত রাজবন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর ও খুলনা মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম।
প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ
প্রশিক্ষিত জাতিই পারে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ভোটারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আগ্রহ সৃষ্টি করতে ক্যাম্পেইনারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিনব্যাপী দু’গ্রুপের প্রশিক্ষণের মধ্যদিয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এড.সুজিত অধিকারী। খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদের নেতৃত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন যথাক্রমে প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, সহযোগী অধ্যাপক রাকিবুল হাসান সি্িদ্দকী, সহকারী অধ্যাপক কাজী মুরাদ হোসেন, সহকারি অধ্যাপক রাজু রায়, সহকারি অধ্যাপক সৌরভ ঘোষ, সহকারি অধ্যাপক মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির খুলনা বিভাগীয় আঞ্চলিক সমম্বয়ক মোঃ আরিফুল ইসলাম মুন্সি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, উপ-প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, এ্যাড. সেলিনা আক্তার পিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনী কর্মশালায় নেতৃবৃন্দ বলেন, একটি প্রশিক্ষিত জাতিই পারে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে। প্রশিক্ষণ মানুষকে দক্ষ করে। এই দক্ষতা বৃদ্ধি করে মানুষ তার সামাজিক রাজনৈতিক জীবনে সাফল্য অর্জন করতে সমর্থ হয়। আজ যুগের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা চেতনা, কাজের ধরণ এবং যোগাযোগেরও অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন এসেছে রাজনৈতিক কর্মকা-েরও। সেকারণেই দেশের রাজনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন করতে প্রযুক্তিগত প্রশিক্ষণ জরুরি হয়ে পড়েছে। আজ যে যত প্রশিক্ষিত সে তত উন্নত। নেতৃবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতিকে উন্নত করতে হলে এই প্রশিক্ষণ শুধু রাজনৈতিক জীবনেই নয়; এটি ব্যক্তি জীবনেও অনেক গুরুত্ব রাখে। যারা এই প্রশিক্ষণ থেকে নিজেকে দক্ষ করছেন এটি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। তাহলে আগামী প্রজন্ম একটি উন্নত সমৃদ্ধ দেশ পাবে।
পরে বিকাল ৩ টায় একই স্থানে ২০০ জন ক্যাম্পেইনারকে প্রশিক্ষণ দেয়া হয়।
কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে ক্যাম্পেইনের কর্মকৌশল বর্ণনা করেন ক্যাম্পেইনের ফোকাল পয়েন্ট তথ্য প্রযুক্তিবিদ “সুফি ফারুক ইবনে আবুবকর”। প্রশিক্ষণে ভার্চুয়ালী আরো যুক্ত ছিলেন ক্যাম্পেইনের সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।
সার্কিট হাউসের জনসভা ১৩ নভেম্বর
খবর বিজ্ঞপ্তি
সার্কিট হাউসের জনসভা ১৩ নভেম্বর। খুলনা সার্কিট হাউসের জনসভার দিন পরিবর্তন করা হয়েছে। রাষ্ট্রের জরুরি প্রয়োজনে জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানিয়েছেন। ১১ নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর জনসভার দিন ধার্য্য করা হয়েছে। ১৩ নভেম্বরের জনসভা সফল করতে সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
জেলা হত্যা দিবসে আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জেলা হত্যা দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
ফকিরহাটে জাতীয় যুব দিবস
উপলক্ষে র্যালী ও আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপদ্য বিষয়কে সামনে তুলে ধরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি পালন উপলক্ষে বুধবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান। প্রশিক্ষিত যুবক মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকার্তা মোঃ আছিকুর রহমান, মোঃ মিজানুর রহমান, অফিস সহায়ক, মোঃ রহমত উল্লাহ, স্বপ্ন যুব উন্নয়ন সমাজ কল্যান সংঘের সভাপতি সোনিয়া আক্তার কারিমাসহ অন্যান্যরা। এদিন রাজস্ব খাতে ৭ জন ও পারিবারিক ভিত্তিক ৪০ জনকে মোট আট লক্ষ চল্লিশ হাজার টাকার ঋনের চেক প্রদান করা হয়।
৩৫ বছর পর আদালতের রায়ে জমি ফিরে পেলেন জাব্দিপুরের মোস্তফা গাজী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আদালতের রায়ে ৩৫ বছর পর নিজের জমি ফিরে পেলেন খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর বৌ বাজার এলাকার মোস্তফা গাজী গং পরিবারের সদস্যরা। এত দিন অবৈধভাবে উক্ত জায়গাটি দখল করে ব্যবহার করে আসছিলো মোফাজ্জেল গাজী গং। ৩০ অক্টোবর সকাল ১০ টায় আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন মোস্তফা গাজী গং । এ সময় খুলনা যুগ্ন জেলা জজ আদালতের পক্ষ থেকে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আদালতের সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে যোগিপোল মৌজার এস এ দাগ নং ৭২৩, ৭৩৭,৭৩৮,৯৮৭,৯৮৮,৯৮৫,৭১৫,৭২৮,৭৩০,৭৩৯,৭৩৩,৭৩১,৭৫০,৮৮৭,৭৪০ দাগে মোট ৯৩ শতক জায়গা নিয়ে মামলা করেন মোস্তফা গাজী গং। জর্জকোর্ট থেকে ১ম রায় , পরে আইনি লড়াই শেষে ২০১৭ সালে হাইকোর্ট এর আপিল বিভাগে মামলা করেন প্রতিপক্ষ মোফাজ্জেল গাজী গং যার মামলা নং ২০৩(সিওএন) অফ ২০১৭ ,এখানেও মোস্তফা গাজী গং এর পক্ষে রায় দেয় বিজ্ঞ আদালত। রায় পাওয়ার পর দখল না দেওয়ায় মোস্তফা গাজী গং সাবজর্জ ১ এর আদালতে ১ টি জারী মামলা দায়ের করেন। যার নং ৯/১৬ মামলা শেষঅন্তে ৩০ অক্টোবর কোর্ট এর মাধ্যমে পরিমাপ শেষে লাল নিশানা দিয়ে অবৈধ স্পাপনা গুড়িয়ে দিয়ে জমির প্রকৃত মালিক মোস্তফা গাজী গংদের বুঝিয়ে দেন। এবং সাইনবোর্ড লাগিয়ে দেয়। বর্তমান জায়গার মালিক মোস্তফা গাজী বলেন, অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা আমাদের জায়গা বুঝে পেয়েছি।
খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শনে কে এমপি কমিশনার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ফাঁড়ি গতকাল বেলা ১ টায় আকস্মিক পরিদর্শন করেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা। ফাঁড়ি পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার দৈনন্দিন কার্যক্রম এবং রেজিস্টারসমূহ পর্যবেক্ষণ করেন।এবং পথের বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শনকালে কর্মরত পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন-আমাদের থানা-ফাঁড়ির মূল কাজ হলো সেবামূলক পুলিশিং কার্যক্রম করা। ফাঁড়ির সেবামূলক কাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য অফিসার ও ফোর্স সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র সহকারি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) সৌমেন্দ্র কুমার বাইন , খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন, পথের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল হুদা নাইম সহ পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অবরোধের ২য় দিনে অবরোধ এর সমর্থনে খানজাহান আলী থানা বিএনপির মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বিএনপি জামায়াত ঘোষিত ৩ দিনের অবরোধ কর্মসূচির ২য় দিনে গতকাল খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল, অবস্থান ও বিক্ষিপ্ত পিকেটিং করেছে ,বিকাল ৪ টায় তেলিগাতি বাইপাস সড়কে থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান এর নেতৃত্বে অবরোধ এর সমর্থনে মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন, মোল্লা সোহাগ, মোঃ মামুন শেখ, আজমাল হোসেন আজম, মেহেদি হাসান বাপ্পি, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান উজ্জল, শহিদুল ইসলাম সোহেল, মোঃ বিল্লাল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ , সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব,মোঃ ফয়সাল আহম্মেদ, সাদ্দাম হোসেন আবু, মোহাম্মাদ মাসুম বিল্লাহ, সাইফুল্লাহ তাজিম, জিহাদুল ইসলাম, মোহাম্মাদ জাকারিয়া, সাদ্দাম হোসেন আবু, শেখ সিফাত মোঃ সাইদুজ্জামান, রশিদ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
বুচিতলায় শিক্ষকের বাসার গ্রীলকেটে নগদ টাকা, স্বর্ণালঙ্গার, ল্যাবটপসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলায় এনামুল কবিরের বাড়ীর ভাড়াটিয়া গভ.ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক মো. শারাফুল ইসলামের বাসার জানালার গ্রীলকেটে নগদ টাকা, স্বর্ণালঙ্গার, ল্যাবটপসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরির খবর পাওয়া গেছে। গত ৩০ অক্টোবর সোমবার সন্ধ্যার পরপরই ঐ শিক্ষক বাসার বাইরে গেলে সেই সুযোগে বাউন্ডারী ওয়াল টপকে পেছনের জানালা খুলে গ্রীলকেটে ভিতরে প্রবেশ করে। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তোভোগী।
অভিযোগের সুত্রে জানাগেছে, তেলিগাতী বুচিতলার এনামুল কবিরের ভাড়াটিয়া গভ.ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক মো. শারাফল ইসলাম গত ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় বাসায় তালা লাগিয়ে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বাহিরে যান। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বাসায় ফিরে দরজার তালা খুলে রুমে প্রবেশ করে দেখে আলমেরী খোলা এবং ঘরের সমস্ত মালামাল ছড়ানো এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমেরীর মধ্যে রাখা নগদ ৬০ হাজার টাকা, দেড় ভরি ওজনের একটি স্বর্ণের অলংকার যার মূল্য প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা, ৫২হাজার টাকা মূল্যের একটি ল্যবটপসহ বেশ কিছু মালামাল নিয়ে কে বা কারা চুরি করে নিয়ে যায়।
ভুক্তোভোগী শারাফুল ইসলাম জানান, চোরেরা পুর্বে থেকে খোজখবর নিয়ে প্রস্তুত ছিল তারা জানতো আমার স্ত্রী বেড়াতে গেছে বাসায় নাই এবং আমি আছরের নামাজের পর প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বের হয়ে এশার নামাজের পর বাসায় ফিরি। গত ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় বাসা থেকে বাহির হই এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বাসায় ফিরে আসি। এই সময়ের মধ্যে অজ্ঞাত চোরেরা বাড়ীর পিছনের ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে পেছনের জানালার গ্রীলকেটে রুমের মধ্যে প্রবেশ করে প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি জানায় বাড়ীওয়ালা ভাবী মাগরিবের নামাজের পর শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে ঘরে তালা বন্ধ দেখে আবার উপরে উঠে গিয়ে আমাকে ফোন করে বিষয়টি জানায়। আমি দ্রুত বাসায় ফিরে এসে দেখি ঘরের মধ্যে আমার মালামাল ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা।
মরদেহের পাশে গাছের পাতা ভেঙ্গে এবং ডাব ফেলে রেখে কি বোঝানোর চেষ্টা!
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা উত্তর বনিকপাড়ার(ঢালীপাড়া) গফফারের পুকুর(মাছের ঘের) থেকে নিহত রোহানোর রহমান রোহানের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা রুনা আক্তার দৌলতপুর থানায় অপমৃত্যু মামলা করেছে(মামলা নং-১২ তাং- ৩১/১০/২৩)। ঘ্টনার দুইদিন অতিবাহিত হলেও পুলিশ রোহানের মৃত্যুর সঠিক কারন জানতে পারেনি। উদ্ধার হয়নি রোহানের মোবাইল ফোনটি। সন্ধান মেলেনি গায়ের কালো রংয়ের জামা এবং পায়ের স্যান্ডেলের। প্রতিবেশীরা বলছে মোবাইলের সুত্র ধরে মৃত্যুর রহস্য উন্মোচন হতে পারে। তারা বলছে মরদেহের পাশের নারিকেল গাছের পাতা ভেঙ্গে এবং গাছের ডাব ফেলে রেখে ঘটনা ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। তাছাড়াও ভোরে পুকুরে জাল টেনে মাছ ধরা হলেও মরদেহটি কারো চোখে পড়েনি বিষয় গুলো রহস্যজনক!
স্বজনদের সাথে কথা বলে জানাগেছে, নিহত রোহান ২৮ অক্টোবর শনিবার রাত ১০টায় বাসা থেকে বাহির হয়। বাসায় ফিরে না আসায় রাত পৌনে ১২টায় রোহানের মা রুনা আক্তার তার সাথে মোবাইলে কথা বলে বাসায় আসতে বলে। এরপরও সে বাসায় না আসায় রাত ১২ টা থেকে পরের দিন ২৯ অক্টোবর রবিবার সকাল ৭টা পর্যন্ত তার ফোনে কল করে রিং বাজলেও সে ফোনটি রিসভি করেনি। ৭টার পর ফোনটি বন্ধ পাওয়া যায়। খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় ৩০ অক্টোবর সোমবার রাতে দৌলতপুর থানায় একটি নিখোঁজ ডায়রী করে রোহানের মা রুনা আক্তার। নিখোঁজের ৩ দিন পর ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে বাড়ীর পাশের গফফারের পুকুর(মাছের ঘের) থেকে তার অর্ধগলিত মরদেগ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা বলছে রোহানের মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশের একটি নারিকেল গাছের পাতা ভেঙ্গে রাখা এবং মরদেহের পাশে ৬টি ডাব ফেলে রাখা ছিল। যে ডাব গুলো রাখা ছিল সে গুলো ঐ গাছে ডাব ছিল না। তারা বলছে ঘটনাটিকে ভিন্ন দিকে রুপদিতে এটি করা হতে পারে। তাছাড়া রোহানের মরদেহ যে দিন পাওয়া গেলো সেই দিন ৩১ অক্টোবর ভোরে ঐ পুকুরে জেলেরা মাছ ধরে সেই সময়ও তাদের চোখে পড়েনি। সকল বিষয় গুলো প্রতিবেশীরা রহস্যজনক বলে সন্দেহ প্রকাশ করছে। এ দিকে গত দুইদিন অতিবাহিত হলেও নিহত রোহানের মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করতে পারিনি। সন্ধান মেলেনি রোহানের গায়ের জামা এবং পায়ের স্যান্ডেলের। স্বজন এবং এলাকাবাসী মনে করছে রোহানের মোবাইল ফোনটি উদ্ধার হলে মৃত্যুর রহস্য বেরিয়ে আসতে পারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এস আই মোঃ বদিউর রহমান জানান, নিহত রোহানের মৃত্যুর ঘটনায় তার মা রুনা আক্তার দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। তিনি জানায়, রোহানের মোবাইল ফোন উদ্ধার এবং মৃত্যুর সঠিক কারন এখন জানাযায়নি। নিহতের ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর কারন জানাযাবে। তবে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে এই ঘটনায় ডিবি পুলিশ মাদারীপুর থেকে একজনকে আটক করেছে এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়লে এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি আটকের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারিনি।
উল্লেখ্য নিহত রোহান গত ২৮ অক্টোবর শনিবার রাতে বাসা থেকে বের হয়। তিন দিন পর ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে বাড়ীর পার্শে গফফার মাস্টারের মাছ চাষের পুকুর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
খুলনা কর অঞ্চলে শুরু হল কর তথ্য সেবা মাস
স্টাফ রিপোর্টার
খুলনা কর অঞ্চলের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে কর তথ্য সেবা মাস। এজন্য কর অঞ্চলের প্রতিটি সার্কেলে বিশেষ বুথের ব্যবস্থা করা হয়েছে। পুরো নভেম্বর মাস জুড়ে চলবে এই তথ্য সেবা কার্যক্রম।
এ উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোঃ সিরাজুল করিম বিভিন্ন সার্কেল পরিদর্শন করেন। এসময় তিনি করদাতাদের সাথে রিটার্ন দাখিলের বিষয়ে কথা বলেন। করদাতাগণ যাতে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিলসহ অন্যান্য সেবা পেতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী কর সেবা তথ্য মাসের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে করদাতাগণ আয়কর মেলার মত রিটার্ন দাখিলসহ অন্যান্য সেবা সহজেই নিতে পারবেন। এছাড়াও করদাতাদের যেকোন মতামত দেওয়ার জন্য এবছর আলাদা বক্স রাখা হয়েছে। এই বক্সে রিটার্ন দাখিল ও সেবা গ্রহণের ক্ষেত্রে তারা তাদের অভিমত ব্যক্ত করে আমাদের জানাতে পারবেন।’ তিনি করদাতাদের সতর্ক করে আরও বলেন, ‘করদাতাগণ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে রেয়াতসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন।’ এজন্য তিনি নির্ধারিত সময়ে সকলকে আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করেন।
এসময় তার সাথে ছিলেন, উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) এস এম মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলিম কেন্দ্রীয় উপকমিটির সদস্য হওয়ায় দাকোপ উপজেলা আ’লীগের অভিনন্দন
দাকোপ প্রতিনিধি
দাকোপের আওয়ামী পরিবারের সন্তান গাজী আলিম আল রাজি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য নির্বাচীত হওয়ায় দাকোপ উপজেলা আওয়ামীলীগ আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
গাজী আলিম আল রাজিকে আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য নির্বাচীত করায় আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র দক্ষিনবঙ্গের আওয়ামী রাজনীতির অভিবাবক শেখ হেলাল উদ্দিন এমপিকে বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে নব-নির্বাচীত দাকোপের আওয়ামী পরিবারের সন্তানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক এমপি ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননী গোপাল মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি শেখ যুবরাজ, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ ফকির, রনজিত কুমার মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুলামিন, মিহির মন্ডল, চালনা পৌরসভার সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, আওয়ামীলীগনেতা শীবেন্দ্র প্রসাদ রায়, শাহাবুদ্দিন ভূইয়া, শাহাবুদ্দিন গাজী, শাহাবুদ্দিন মোল্যাসহ সকল ইউপি চেয়ারম্যান, সকল ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক, উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ।
উল্লেখ্য গাজী আলিম আল রাজি বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজার ছোট ভাই।
দাকোপে যুব দিবসে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
দাকোপ প্রতিনিধি
“ স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দাকোপে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্ষালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, আইসি টি অফিসার সমীর বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, আনসার ভিডিপির কর্মকর্তা সালমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, যুব উন্নয়ন অফিসারের সুপার ভাইজার দীপক রায়, আব্দুল কুদ্দুস, গাজী আবুল বাসার, যুব কর্মী জি এম রসুল সানি, পলাশী দাস প্রমুখ। অনুষ্ঠানে ৫ জনকে যুবক ও যুব নারীর মাঝে ২ লক্ষ ২০ হাজার টাকা যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ফকিরহাট উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা বুধবার (০১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও মনিটরিং কমিটির সদস্য এ্যাড. মিলন কুমার ব্যানার্জী। সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মোস্তাহিদ সুজা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ উপজেলা আওয়ামী লীগের একাত্তর সদস্যের কমিটি, আট ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ। সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কর্মপন্থা নির্ধারণ, আগামী ১১ই নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা সফরে যোগদান, হরতাল অবরোধ ও আন্দোলনের নামে বিএনপি-জামাতের নৈরাজ্যের মোকাবেলা, সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।
ইন্দুরকানীতে আ”লীগের একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার,সহ সভাপতি মৃধা মনিরুজ্জামান, আ”লীগ নেতা জিল্লুর রহমান শান্তি, ছাত্রলীগনেতা ইস্রাফিল খান নেওয়াজ, শাওন হাওলাদার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড নেতৃবৃন্দ।
ইন্দুরকানীতে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে রাতে আধারে যুবলীগ নেতার দোকান পুড়ে দেওয়ার অভিযোগে বিএনপির ১২ নেতাকর্মী বিরুদ্ধে মামলা । বুধবার বালিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইদ্রিস মৃধা বাদী হয়ে ইন্দুরকানী থানায় বিএনপির ১২জনের বিরুদ্ধে মামলা করেন । এতে বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কালাম শিকদার, ইউপি সদস্য ও বিএনপির নেতা মোঃ দুলাল ফকির, বিএনপির নেতা হারুন মৃধা,আঃ হালিম মাতুব্বর, হাবিব ফরাজী,উপজেলা কৃষকদলের আহবায়ক সরোয়ার হোসেন,যুবদল নেতা ফরিদ শিকদার,খায়রুল আলম,আলম মৃধা,অহিদুল ফরাজি,স্বেচ্ছাসেবক নেতা রাজিব ফরাজির নাম উল্লেখ করে মামলা করেন । এছাড়াও এই মামলায় অজ্ঞাত আসামী হিসেবে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির নেতা আঃ হাই জোমাদ্দার ও পত্তাশী ই্উনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক আমানুল্লাহকে গ্রেফতার করা হয়েছে ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন জানান , দোকান পোড়ার অভিযোগে ১২জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে । এই মামলায় সন্দেহ ভাজন ২জনকে গ্রেফতার করা হয়েছে । বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
চিকিৎসাধীন ইমাম পরিষদ নেতার শয্যাপাশে বৃহত্তর আমরা খুলনাবাসী নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক, মাওলানা গোলাম কিবরিয়া অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আর্শাদ উল আজিম এর তত্বাবাধনে চিকিৎসাধীন আছেন।
বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ ইমাম পরিষদ নেতাকে দেখতে হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোজ-খবর নেন। তার শয্যাপশে নেতৃবৃন্দ বসে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোজ খবর নেন। পরে তার সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থি ছিলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজাসহ অনেকে।
মার্চের প্রথমে নগর নাগরিক ঐক্য’র
সম্মেলন, দাবি খালেদা জিয়ার সুচিকিৎসা
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ঐক্য’র খুলনা মহানগরী শাখার গতকাল বুধবারের বর্ধিত সভায় বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি করা হয়েছে। একই সাথে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের দাবি করা হয়। বক্তারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিরোধী দলের ওপর দমন, নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি ডিম ও আলু আমদানি বন্ধের দাবি করা হয়।
স্থানীয় একটি হোটেলে বর্ধিত সভায় নেতৃবৃন্দ এ দাবি তোলেন। সভাপতিত্ব করেন নগর শাখার সিনিয়র সদস্য শেখ জামিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। বক্তৃতা করেন নগর নারী ঐক্য’র আহবায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন, সদর থানা শাখার সভাপতি আলী মুসা মিয়া, সাধারণ সম্পাদক এস.এম সেলিম রেজা বকুল, ওয়াহিদুজ্জামান সোহাগ, মীর রবিউল ইসলাম, শেখ মাহামুদ হাসান, ২৬নং ওয়ার্ড শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম ফরাজী, শেখ মোঃ হুয়াইফা প্রমূখ। উপস্থাপনায় ছিলেন, নগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
সভায় নগর নাগরিক ঐক্য’র খুলনা নগর শাখার ১ম সম্মেলন মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। নগর শাখার পরবর্তী সভা ২ ডিসেম্বর বিকেল ৫টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। সভায় দলের নগর সদস্য কবি জাহাঙ্গীর কবির, মোঃ সৈয়দ আলী গাজী’র আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনা ছাড়লো প্রথম যাত্রীবাহী ট্রেন
স্টাফ রিপোর্টার
পদ্মা রেল সেতু দিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ‘সুন্দরবন এক্সপ্রেস’। বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে খুলনা রেল স্টেশন ছেড়ে যায়। নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় সময় কম লাগবে অন্তত ২ ঘণ্টা। এতে খুশি যাত্রীরা। যদিও এর আগে ট্রেনটি অনেক পথ ঘুরে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাওয়া-আসা করতো। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি। যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবে।
তিনি আরও জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাচ্ছে। বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে খুলনায় এসে পৌঁছাবে ট্রেনটি। তিনি বলেন, নতুন এই রুটে সময় কম লাগবে অন্তত ২ ঘণ্টা।
খুলনা রেল স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় গেছে। সুন্দরবন ট্রেনে মোট আসন সংখ্যা ৮৬০টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা হবে ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।
খুলনা থেকে ঢাকা পর্যন্ত সুন্দরবন আন্তঃনগর ট্রেনের ভাড়া শোভন চেয়ার শ্রেণি ৫০০ টাকা, প্রথম সিট শ্রেণির ভাড়া ৬৬৫ টাকা, প্রথম বার্থ শ্রেণির ভাড়া ৯৯৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ভাড়া ৮৩০ টাকা, এসি সিট শ্রেণির ভাড়া ৯৯৫ টাকা ও এসি বার্থ শ্রেণির ভাড়া ১ হাজার ৪৯৫ টাকা। যমুনা সেতু দিয়ে সুন্দরবন এক্সপ্রেসের শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া ছিল ৫০৫ টাকা।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, আগের রুটের তুলনায় বর্তমান রুটে ভাড়া খুব একটা বাড়েনি বা কমেনি।
এদিকে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটের ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশী খুলনার মানুষ। তবে এখনও অনেক পথ ঘুরে ঢাকায় যেতে হবে। এছাড়া দূরত্ব কমলেও ভাড়া না কমানোর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারে কেউই। সরাসরি ট্রেন চালু এবং আগের তুলনায় ভাড়া কমানোর দাবি খুলনাবাসীর।
খুলনা নাগরিক সমাজ এর সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, বাসের চেয়ে ট্রেনে যাতায়াত আরামদায়ক হওয়ায় অনেকে ট্রেনে খুলনা থেকে ঢাকায় যেতে চায়। কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রেনে যেতেও বাসের চেয়ে বেশি সময় লাগবে। সে কারণে খুলনা-ঢাকা রুটে সরাসরি রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি। এছাড়া দূরত্ব কমে যাওয়ায় ভাড়া কমানো উচিৎ।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে সুন্দরবন ট্রেন চালু করায় আমরা খুশী। কিন্তু তারপরও ট্রেনে অনেক পথ ঘুরে তারপর ঢাকায় যেতে হবে।
আমাদের দীর্ঘদিনের দাবি, খুলনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালু করা, যাতে অযথা বাড়তি পথ ঘুরতে না হয়। তিনি বলেন, যমনা সেতু হয়ে ঢাকায় যেতে সময় লাগতো ৯ ঘণ্টা। পদ্মা সেতু দিয়ে লাগছে ৭ ঘণ্টার মতো। অথচ পদ্মা সেতু দিয়ে বাসে যেতে লাগে মাত্র ৪ ঘণ্টা। সরাসরি রেল লাইন স্থাপন করা গেলে তখন পদ্মা রেল সেতুর সুফল পুরোপুরি খুলনাবাসী পাবে। তিনি আরও বলেন, নতুন রুটে দূরত্ব অনেক কমেছে। সে কারণে আগের তুলনায় ভাড়া আরও কমানো উচিৎ।
অবরোধে খুলনায় বিএনপির ১২ নেতাকর্মী আটক
স্টাফ রিপোর্টার
বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ চলাকালে খুলনায় মঙ্গলবার রাতে ও বুধবার দিনভর অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নানসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) বিকেলে তাদেরকে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে নাশকতার অভিযোগে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নগর ও জেলার শীর্ষ নেতা ছাড়াও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, সরকারি স্থাপনায় হামলাসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে অবরোধ চলাকালে গত মঙ্গলবার খুলনা সদর ও সোনাডাঙ্গা বিএনপির পৃথক দুটি ঝটিকা মিছিলে হানা দিয়ে ৩ জনকে আটক করেছিল পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালানো হয় অসংখ্য নেতাকর্মীর বাড়িতে। এরপর বুধবার বিএনপি নেতাকর্মীরা আর পিকেটিং কিংবা মিছিল করেনি। জামায়াতের ২৫/৩০ জন নেতাকর্মী বুধবার ভোরে নগরীর খালিশপুরে রেল লাইনের উপর ব্যানার নিয়ে ৩/৪ মিনিট স্লোগান দিয়ে মিছিল করেন। ২/৩ জন কর্মী ভিডিও ধারণ ও ছবি তোলে। এরপর দ্রুত সেখান থেকে চলে যান তারা। এরপর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ অবরোধ করার দাবি করেন তারা। মূলত ফটোসেশনেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম।
খুলনায় অবরোধে বন্ধ ছিল দূরপাল্লার বাস। জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চললেও যাত্রী ছিল কম। ব্যক্তিগত গাড়ি, রিকশা, ইজিবাইক, সিএনজিসহ ছোট ছোট যানবাহন চলাচল করেছে। ট্রেন এবং নৌযান চলাচল ছিল স্বাভাবিক। খোলা ছিল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয় পুলিশ। টহল দেয় র্যাব।










































