Home আঞ্চলিক শালিখাতে ব্যবসায়ী মুরাদুল আলমের উপর সন্ত্রাসী হামলা

শালিখাতে ব্যবসায়ী মুরাদুল আলমের উপর সন্ত্রাসী হামলা

21

মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শালিখার আড়পাড়া গ্রামের পিতা মৃত শফিকুল আলমের পুত্র মুরাদুল আলমের(৫২),
উপরে গত ২১ অক্টোবর শানিবার রাত ১১টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে।
অসুস্থ মাকে দেখতে ঢাকা থেকে আড়পাড়া ব্রীজের সামনে নামার পর মুখ বাধা কতিপয় যুবক অতর্কিত হামলা চালায়।হাঁতড়ি ও লোহার রড়ের আঘাতে মাথা,মুখ ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে তিনি এখন সুস্থ আছেন।উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ তিনি কথিত ইসলামী জঙ্গীদের নিকট থেকে প্রাণ নাশের হুমকীতে আছেন। এদের মধ্যে তিনজনের মাথায় টুপি এবং দাড়ি ছিল।পরিচ্ছন্ন ও সদালাপী মুরাদুল আলম এর সুস্থতার জন্যে সকলের দোয়া চান এবং প্রশাসনের কাছে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তি দাবী করেন।