Home আঞ্চলিক কেরুজ ফার্মে রিং পদ্ধতিতে আখরোপন উদ্বোধন

কেরুজ ফার্মে রিং পদ্ধতিতে আখরোপন উদ্বোধন

10

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার ডিহি ফার্মে মাটি খুড়ে রিং পদ্ধতিতে আখরোপনের কার্যক্রম উদ্ধোধন করলেন যুগ্নসচিব।
রবিবার বেলা ১১ টায় এ রিং পদ্ধতিতে আখচাষের উদ্ধোধনে দর্শনাস্থ কেরু এ‍্যাণ্ড কোং (বাংলাদেশ) লি.এর ব‍্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এফসিএমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব (শিল্প মন্ত্রণালয়) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের টাস্কফোর্স সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া ও ব‍্যবস্থাপক(সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান,

ডিহি ফার্মের ইনচার্জ এমদাদুল হক।এসময় উপস্থিত আখচাষিবৃন্দের সাথে রিং পদ্ধতিতে আখরোপন বিষয়ে যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান চাষিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং নতুন এ পদ্ধতিতে বেশি বেশি আখরোপনের জন্য আহবান জানান।এছাড়া তিনি চাষিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।