ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে চৌরাস্তার আনিস মার্কেটে এ সভা করা হয়।
উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আঃ হাকিম হাওলাদার এর সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা মোঃ আনিছুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল। বক্তাব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহমেদ,
ইন্দুরকানী উপজেলা আওয়মীলীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, সিনিয়র সহ সভাপতি মোঃ মাহমুদুল হক দুলাল, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান শিকদার, সাঈদুর রহমান সাঈদ, জেলা শ্রমিকলীগ নেতা মোঃ মজনু তালুকদার, মোঃ হান্নান শেখ, উপজেলা আওয়ামীলীগ নেতা বজলুর রহমান মিন্টু, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ শাহিন গাজী, ছাত্রলীগ নেতা মোঃ শাহিন হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তাব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আগামী নির্বাচনেও সকলকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।











































