ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।
আগামী ৯ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা আগমনকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার তালায় বিশাল আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
শনিবার বিকালে তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদীর নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি তালা উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে জড়ো হতে থাকে। এসময় ছাত্রলীগের সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে গোটা এলাকায় উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, যুগ্ম সম্পাদক নূর হোসেন রাজন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব, ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান, নাজমুল হক জুয়েল, মনিরুল ইসলাম, ফয়সাল হোসেন, জামিরুল ইসলাম, রাজু ফকির, ইমরান হোসেন বাপ্পী, আসলাম সরদার, শৈশব আহমেদ, আশিক পাল, বিল্লাল হোসেন, ইব্রাহিম হোসেন, আফজাল হোসেন, জুয়েল হোসেন মোড়ল প্রমুখ।
এসময় তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী আগামী ৯ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা সফলে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
একই সাথে তিনি আগামী নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী মনোনয়নের দাবি জানান।











































