Home বিনোদন কঙ্গনার পরিবারে এল নতুন সদস্য

কঙ্গনার পরিবারে এল নতুন সদস্য

11

বিনোদন ডেস্ক।।

বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ-সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রনৌত আদ্যোপান্ত পারিবারিক মানুষ। মুম্বাই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান তিনি। এবার সেখান থেকেই সুখবর দিলেন বলিউড কুইন কঙ্গনা রনৌত।

অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। রানাউত পরিবারে এখন খুশির হাওয়া বইছে। শুক্রবার কঙ্গনা রানাউত পিসি হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়ে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই পিসি কঙ্গনা আদরে ভরালেন।