Home খেলাধুলা ছয় বলে ছয় ছক্কা সবুজের

ছয় বলে ছয় ছক্কা সবুজের

45

স্পোর্টস ডেস্ক।।
ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন সবুজ আলী। গতকাল ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি দলের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে এমন কৃতিত্ব দেখান ধানমণ্ডি ক্রিকেট ক্লাবের এ তারকা। ইয়াসিন আরাফাতের সেই ওভার থেকে আসে ৩৭ রান। ধানমণ্ডির ইনিংস শেষ হয় ৭ উইকেটে ২৭৭ রানে। জবাবে ৮ উইকেটে ২১০ রানে থামে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। পরে ৭ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন সবুজ। ম্যাচসেরা হন অবশ্য ধানমন্ডির হয়ে ১০২ রান করা আবু তাইহান। ঢাকার ক্লাব ক্রিকেটে ওভারে ছয় ছক্কার দ্বিতীয় ঘটনা এটি। ২০০৯ সালের নভেম্বরে ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডানের মার্শাল আইয়ুবের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন গাজী ট্যাংকের নাঈম ইসলাম।