
মহানগর মহিলা দলের দুই নেত্রীকে কারণ দর্শানো নোটিশ: জবাব না দিলে সাংগঠনিক ব্যবস্থা
খবর বিজ্ঞপ্তি।।
অগঠনতান্ত্রিকভাবে খুলনা মহানগর মহিলা দলের চারটি থানা কমিটি গঠন ও পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রেরণের অভিযোগে মহানগর মহিলা দলের সহ সভাপতি নাসরিন আক্তার শ্রাবনী ও সাংগঠনিক সম্পাদক সামছুন নাহার লিপিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে মহানগর মহিলা দল।
বুধবার (১১ অক্টোবর) মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনের যৌথ স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে উল্লেখ করেন, গত ১ অক্টোবর ২০২৩, খুলনা মহানগর মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত খুলনা মহানগরীর অন্তর্গত পাঁচটি থানার মহিলা দলের একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু খুলনা মহানগর মহিলা দলের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক কোন এখতিয়ারে খুলনা মহানগরীর অন্তর্গত চারটি থানা কমিটি গঠন ও অনুমোদন দিয়েছেন। মহিলা দলের গঠনতন্ত্র মোতাবেক মহিলা দলের থানা কমিটি অনুমোদনের এখতিয়ার একমাত্র মহিলাদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের। আগামী ৩(তিন) দিনের মধ্যে অবৈধভাবে চারটি থানা কমিটি গঠনের জন্য পত্রিকায় বিবৃতির মাধ্যমে ভুল স্বীকার এবং জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচিতে বক্তারা
বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে সকল দায় দায়িত্ব বহন করতে হবে
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের নেতারা বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলন আজ চূড়ান্ত পর্যায়ে। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জেল থেকে মুক্তি পেয়েছেন। সরকার মানবিক হলে যে কোন মুহূর্তে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারে, কিন্তু সরকার মানবিকতায় বিশ্বাস করে না এজন্য তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়া আজ সংকটাপন্ন সময় পার করছেন, তাঁর কিছু হলে সরকারকে সকল দায় দায়িত্ব বহন করতে হবে।
বুধবার (১১ অক্টোবর) ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালনকালে বক্তারা এসব কথা বলেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনা ইউনিটের সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী। অবস্থান কর্মসূচী থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা, গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিচার বিভাগের স্বাধীনতাসহ ফরমায়েশী রায় বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবী সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন-জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আ. ফ. ম. মহসীন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডঃ লক্ষর শাহ আলম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের খুলনা ইউনিটের সভাপতি অ্যাডঃ মনিরুল ইসলাম পান্না, মুসলীম লীগ খুলনা মহানগরের সভাপতি অ্যাডঃ বেগম আক্তার জাহান রুকু, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফেডারেশন-এর সভাপতি অ্যাডঃ লতিফুর রহমান লাবু, জাতীয়তাবাদী হিন্দু আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ সত্য গোপাল ঘোষ, অ্যাডঃ জয়দেব সরদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শেখ মাসুদ হোসেন রনি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর সহ-সভাপতি এ্যাডঃ এস আর ফারুক, অ্যাডঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অ্যাডঃ শেখ আব্দুল আজিজ, অ্যাডঃ নুরুল হাসান রুবা, অ্যাডঃ মোল্লা মোঃ মাসুম রশীদ, অ্যাডঃ এ. টি. এম. মনিরুজ্জামান মুরাদ, অ্যাডঃ মোল্লা মশিউর রহমান নান্নু, অ্যাডঃ শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, অ্যাডঃ তৌহিদুর রহমান চৌধুরী তুষার, অ্যাডঃ মাহফিজুর রহমান মফিজ, অ্যাডঃ মঞ্জুর কাদের মিঠু, অ্যাডঃ রফিকুজ্জামান, অ্যাডঃ নুরুন নাহার জেবা, অ্যাডঃ জাহিদুজ্জামান, অ্যাডঃ জুয়েল, অ্যাডঃ সুজন, অ্যাডঃ জুলকার নাইম, অ্যাডঃ জাহানারা পারভীন, অ্যাডঃ এ, কে, এম, শহিদুল আলম, অ্যাডঃ আসাদুল আলম, অ্যাডঃ খালিদ হাসান জনি, অ্যাডঃ সাইফুর রহমান সুমন, অ্যাডঃ আবু হুয়াররা সোহেল, অ্যাডঃ হুমায়ুন কবির উজ্জ্বল, অ্যাডঃ নয়ন, অ্যাডঃ শামীম প্রমুখ। কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
গভীর রাতে বাসার দরজা ভেঙে বিএনপি নেতা এ্যানিকে গ্রেফতারে খুলনা বিএনপির উদ্বেগ
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে তার বাসভবন ঘেরাও পরে থানায় তুলে নেয়া এবং বিনা কারণে তার পরিবারের লোকজনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খারাপ এবং অপেশাদার আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার (১১ অক্টোবর) বিবৃতিতে বিএনপি নেতা এ্যানির বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি পুলিশ দরজায় লাথি মারতে থাকে এবং দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে এ্যানিকে গুলি করার হুমকিও দেয়। অথচ তিনি সব মামলায় জামিনপ্রাপ্ত। তারপরও তারা বেআইনিভাবে তাকে গভীর রাতে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি একজন পরিচ্ছন্ন ও সুপরিচিত রাজনীতিবিদ। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু করে আজকের অবস্থানে এসে পৌঁছেছেন। তিনি কোনো সন্ত্রাসী বা অপরিচিত কেউ নন। তবুও তার বিরুদ্ধে বর্তমান সরকারের আমলে অসংখ্য মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে। যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিনিয়ত গায়েবি ও মিথ্যা মামলায় আদালতে গিয়ে হাজিরা দিচ্ছেন। বর্তমানে তার সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছেন। তবুও কোনো কারণ ছাড়াই গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে থানায় নেয়া গভীর উদ্বেগের এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। নেতারা বলেন, বর্তমান বিনাভোটের সরকার এতোটাই বেপরোয়া যে তারা এখন বিরোধীমতকে সহ্য করতে পারছে না। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আইন-আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনি প্রভাব বিস্তারে মেতে উঠেছে সরকার। অবৈধ আওয়ামী সরকার এখন দেশব্যাপী বিএনপিসহ ভিন্নমতের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। তারই ধারাবাহিকতায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গভীর রাতে বাসার দরজা ভেঙ্গে গ্রেফতার করা হয়েছে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি মিডিয়া সেলের আহবায়ক এহতেশামুল হক শাওন ও সদস্য সচিব মিজানুর রহমান মিলটন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এলাকাবাসীর সংবর্ধনা ও আনন্দ র্যালী
ফুলবাড়িগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সকাল ১১টায় তিনি নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর নির্বাচনি এলাকায় এসে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ওয়ার্ডবাসীর উদ্যোগে আনন্দ র্যালী ও বিভিন্ন স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
কেসিসি ২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল গতকাল বুধবার বিকালে ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি সেখানে এক সংক্ষিপ্ত সংবর্ধনা ও দোয়া মাহফিলে যোগদান করে। আছরবাদ তিনি ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ওয়ার্ডের মীরেরডাঙ্গা ক্লাব, এ্যাযাক্রা জুট মিলস শ্রমিক ক্লাব, সোনালী মিলগেটসহ ৬টি ইউনিটের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন। এছাড়া এস এম মনিরুজ্জামান মুকুল কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ায় এলাবাসাীর উদ্যোগে আনন্দ একটি আনন্দ র্যালী বের করে। র্যালীটি ফুলবাড়ীগ্টে দলীয় কার্যালয় থেকে শুরু করে মীরেরডাঙ্গা, সেনপাড়া, রেলীগেট এলাকার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেনপাড়ায় এসে শেষ হয়। র্যালীতে দেশীয় ঐহিত্য ঘোড়ার গাড়ীসহ বদ্যযন্ত্র নিয়ে তার সমার্থকরা অংশগ্রহণ করেন। এ সময় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল আহমেদ, মনির শিকদার, সেলিম রেজা, ৩৩নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, মো. শাকিল আহমেদ, গোলাম মোস্তফা, আলামিন ফকির, মো. নাছির উদ্দিন, আঃ আওয়াল, মো. ফয়সাল হোসেন, ডাক্তার মারুফ হোসেন, বাবুল হোসেন,শাহজাহান শিকদার, মঈনুল ইসলাম বাবলু, লিয়াকত মুন্সি, কামাল মুন্সি, মোহন মুন্সিসহ তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণ ও অন্যান্যরা উপস্থিত ছিল।
উল্লেখ্য গত ১২জুন খুলনা সিটি কর্পোরেশেনের নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল ইসলামকে পরাজিত করে এস এম মনিরুজ্জামান মুকুল কাউন্সিলর নির্বাচিত হন।
কেইউজে’র নতুন সদস্যদের মাঝে প্রত্যয়ন পত্র বিতরণ ও শপথ অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নতুন সদস্যদের মাঝে প্রত্যয়ন পত্র বিতরণ ও শপথ গ্রহণ উপলক্ষ্যে ১২ অক্টোবর বৃহস্পতিবার শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সন্ধ্যা ৬টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ উদ্দিন জুয়েল। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খুলনা আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন, খুলনা প্রেস ক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মামুন রেজা, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শাফিকুর রহমান পলাশ।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ।
খুলনা-২ আসন’র সাংসদ সেখ জুয়েল’র পক্ষে গাছের চারা বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল বিকাল ৪ ঘটিকা সময় নগরীর শিববারি মোরে খুলনা-২ আসনের মাননীয় সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল’র পক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ বিভিন্ন ওয়ার্ডে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরন করেন । চারা বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন স¤পাদক সাবেক ছাত্রনেতা এম ডি এ বাবুল রানা। থানা আওয়ামীলীগের সাধারন স¤পাদক তসলিম আহম্মেদ আশার সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ, আমির হোসেন, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, মুন্সি আইয়ুব আলী, শেখ মোঃ নুর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, ইউসুফ আলী খান,সরদার আব্দুল হালিম,হাজ্বী মোতালেব মিয়া,মীর মোঃ লিটন, শেখ রুহুল আমীন, মোক্তার হোসেন, মোঃ রুহুল আমীন খান, আলী আকবর, খাজা মঈন উদ্দিন ,তোতা মিয়া ব্যাপারী, সোহেল চৌধুরী, ওয়াহিদ শিকদার, ইসরাফিল সরদার, আশরাফ আলী হাওলাদার শিপন প্রমুখ।
খালিশপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খালিশপুর এলাকার কেএমপি’র তালিকাভূক্ত, কুখ্যাত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এফ.এম হাদিউজ্জামান আরিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খালিশপুরের মদিনাবাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আরিফ দৌলতপুর থানার দেয়ানা মুকুল ভান্ডারের মোড় এলাকার মো. ওবাইদুল্লাহ এর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ টি মামলা রয়েছে। পুলিশ জানায়, ২০২১ সালে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা হয়। জামিনে মুক্তি পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি।
খুলনায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবীতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শাখার উদ্যোগে ১১ অক্টোবর ’২৩ বুধবার বিকেল সাড়ে ৪টায় এক বিক্ষোভ মিছিল নগরীর পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়কারী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য আনিসুর রহমান মিঠুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা নেতা মোজাম্মেল হক খান, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ নেতা নুর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা চাল-ডাল-তেল-আলুসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সমন্বয়ের নামে প্রতি মাসে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ ঘোষিত পাটকল রাষ্ট্রীয় মালিকায় চালু, শ্রমিকদের মজুরী নির্ধারণ ও জাতীয় বেতন স্কেল, সারা দেশে রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবী করেন। টাকা পাচারকারীদের চিহ্নিত করে পাচারকৃত টাকা ফেরত আনা ও পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবী করেন বক্তারা। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফকিরহাটের ঘোষপাড়া তালপুকুর পাড়ে মদকসেবীদের আখড়া স্থানীয়রা অতিষ্ট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধিন ঘোষপাড়া তালপুকুর সংলগ্ন এলাকায় মাদকসেবীদের আখড়াখানায় পরিনত হয়েছে। সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে নানা ধরনের অপরাধ জনক কার্যকালাপ ঘটেই চলছে। ফলে স্থানীয়রা অপরাধিদের কারনে অসহায় হয়ে পড়েছেন। অতিদ্রত মাদকসেবীদের আটক ও সন্ধ্যার পরে মুল গেট বন্ধ করার জন্য স্থানীয় বাসিন্দারা উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোষপাড়ায় তালপুকুর নামক একটি পুকুর রয়েছে। যে পুকুরটি জেলা পরিষদের মালিকানাধিন। সম্প্রতি জেলা পরিষদ কয়েক লক্ষ টাকা ব্যায়ে পুকুরটি পুনঃ খনন ও তার চতুর পাশের্^ কাটা তারের বেড়া দিয়ে ঘিরে দুইটি গেট রেখেছেন। এর মধ্যে একটি গেট ছোট্ট এবং অপর গেটটি বড়। সেই বড় গেটটি সর্ব সময় খোলা থাকায় স্থানীয় মাদকসেবীরা সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে নিরপদে মাদকসেবন ও বিক্রয় করেই চলেছেন। শুধু তাই নয়, সন্ধ্যার পরে চলে নানা ধরনের অপরাধিদের নানা প্রকার অপকর্ম। আর এই অপকর্মের কারনে এলাকার নিরিহ জনগন অতিষ্ট হয়ে পড়েছেন। তারা বলেছেন, সম্প্রতিক সময়ে এখানে বেশ কয়েকটি চুরি ও ছিনতাই ঘটনা ঘটেছে। সন্ধ্যার পরে মুল গেট বন্ধ করার দাবীও তুলেছেন তারা। এব্যাপারে পুকুরের দায়িত্বে থাকা গোবিন্দ কুমার পালের সাথে আলাপ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন ভোর ৬টা হতে সন্ধ্যা পর্যন্ত মুল গেট খুলে রাখলে অপরাধিরা ভিতরে প্রবেশ করতে পারবে না। উপজেলা ও জেলা প্রশাসন নির্দ্দেশ দিলে ভোর ৬টা হতে সন্ধ্যা পর্যন্ত মুল গেট খুলে বাকি সময় তা বন্ধ রাখবেন বলেও জানান তিনি।
ফকিরহাট হাসপাতালের চারপাশে
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ ভাল রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেপ্টম্বর মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একটানা বৃষি হওয়ার পাশাপাশি হাসপাতালের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ময়লা পানি ও আবর্জনায় হাসপাতালের পরিবেশ ক্ষত্রিগ্রস্থ হচ্ছে। যে কারনে উপজেলা স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে শ্রমিক নিয়োগ করে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যা দেখভাল করছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। #
তালায় পিপিআর রোগ নির্মূলে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
বুধবার (১১ অক্টোবর) সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, শিক্ষক নেতা শেখ আছাদুল্লাহ মিঠু,স্থানীয় ইউপি সদস্য মোঃ শামছুর রহমান সংশ্লিষ্ট অফিসের কর্মীগণ। এ সময় শতাধিক ছাগল ও ভেড়াকে ভ্যাকসিনেশন করা হয়।
মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজীর মৃত্যু ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির পান্তাপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজী মঙ্গলবার রাতে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি……রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৯০) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১টার ঘুগরী পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজীর জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এর পুর্বে বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ,উপজেলা নির্বাহী কর্মকতা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজি আব্দুস সাত্তার, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হক মাষ্টার,পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন, যাবদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল,ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান মিঠু, মহেশপুর পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক রকিব উদ্দীন বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, রবিউল হোসেন,বেলায়েত হোসেন,সামসুল হক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
দর্শনার জয়নগর আইসিপি চেকপোস্টে ভারতে যাবার পথে ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর আইসিপি চেকপোস্ট থেকে ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ সোহাগ (২৩) নামের এক চোরাকারবারিকে করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি আটক করেছে।
বুধবার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা জয়নগর আইসিপি চেকপোস্ট থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়।
আটক সোহাগ (২৩) শরীয়তপুর জাজিরা বুধেরহাট গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দর্শনা আইসিপি চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে দর্শনা আইসিপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল এবং চেকপোস্ট এ কর্মরত সদস্যরা নজরদারী বৃদ্ধিসহ গমনাগমনকারী যাত্রীদের বহনীয় লেগেজ ও অন্যান্য মালামাল গভীরভাবে তল্লাশী কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে বিকাল ৩ টার দিকে বাংলাদেশি পাসপোর্টধারী সোহাগ (২৩) নামে এক যাত্রীকে দেখে সন্দেহ হলে তার সাথে থাকা ল্যাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশী করে কিছু না পাওয়া গেলেও তার সাথে কথা বলে বিজিবি তল্লাশী দলের সন্দেহ হয়। পরবর্তীতে ওই যাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার শরীর এক্সরে করানো হলে শরীরের মলদ্বারে বিশেষ কায়দায় রাখা ধাতব জাতীয় বস্তু দেখতে পাওয়া যায়।
পরে ওই যাত্রীকে দর্শনা বিজিবি চেকপোস্টে এনে তল্লাশী করে মলদ্বারের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছে থাকা ১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল এবং ৮২৪ ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে নায়েব সুবেদার আব্দুল জলিল বাদি হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে দর্শনা থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়েছে।
দূর্গা পুজা উপলক্ষে এ্যাড. সাইফুল ইসলামের শুভেচ্ছা বিলবোর্ড বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মো. সাইফুল ইসলাম শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিলবোর্ড বিতরণ করেন। গতকাল বুধবার বিলবোর্ড বিতরণকালে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়ারদার, আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, এডভোকেট এনামুল হক, এডভোকেট এস এম তারিক মাহমুদ তারা, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন, হিমাংশু বিশ্বাস, রামপ্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, অ্যাডভোকেট কে এম মিজান, এডভোকেট আব্দুল জলিল, কল্যাণ মল্লিক, শশাঙ্ক বিশ্বাস, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোহাম্মদ আনিসুর রহমান, এডভোকেট মতিয়ার রহমান, শফিকুল ইসলাম টুটুল, পল্লব বৈরাগী,বিপুল মন্ডল, উৎপল মন্ডল, অ্যাডভোকেট আশরাফ আলী পাপ্পু, এডভোকেট মেহেদী হাসান, মোঃ রবিউল ইসলাম মিঠু, মোহাম্মদ আবদুস সামাদ, শরিফুল ইসলাম লিটু, মোঃ আবুল হোসেন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ আলমগীর হোসেন, এডভোকেট অশোক গোলদার, এডভোকেট নিউটন মন্ডল, এডভোকেট শেখরর ঢালী, এডভোকেট মিল্টন বাগচী, এডভোকেট রথীন্দ্রনাথ সরদার, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, শরিফুল ইসলাম মুন্না, রিয়াজ হোসেন, মোহাম্মদ ইস্তিয়াক হোসেন, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ সাগর প্রমূখ উপস্থিত ছিলেন।##
রামপালে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার ফয়লাহাট মেডিল্যাব ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
রামপাল পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এনামুল কবীর বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামের তৃণমূল মানুষকে সেবা দিলেও তারা নিজেরাই অবহেলিত। তারা বলেন, রাতে বা দিনে অসুস্থতায় গ্রামের দরিদ্র অসহায় মানুষ আমাদের কাছে ছুটে আসে। মানবিকতার কারনে আমাদেরকে অনেক সময় বিনা পয়সায় তাদের চিকিৎসা সেবা দিতে হয়। সরকার আমাদের চিকিৎসা সেবা দিতে কোনো বাধাঁ নিষেধ না রাখলেও আমরা নানা সময় হয়রানির শিকার হই। পল্লী চিকিৎসকরা চিকিৎসা বন্ধ করে দিলে তৃণমূলে চিকিৎসা সেবা থেকে অনেক মানুষ বঞ্চিত হবে। তাই পল্লী চিকিৎসকদের সহযোগীতার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান।
সভায় বক্তৃতা করেন সহ সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক অমিত পাল সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এর কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং এ ধরনের ঔষধ ব্যাবহারে সচেতন হতে নানা বিষয়ে পল্লী চিকিৎসকদের নির্দেশনা দেন সংশ্লিষ্টরা।
খালেককে শুভেচ্ছা জানিয়ে সিটি কলেজ ছাত্রলীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জনপ্রিয় এজিএস তৃতীয়বারের মতো খুলনা সিটি কর্পোরেশন এর মেয়রের দায়িত্ব গ্রহন করায় খুলনা মহানগর আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক এমপি,সাবেক প্রতিমন্ত্রী,খুলনা সিটি করপোরেশন এর বারবার নির্বাচিত মাননীয় মেয়র জননেতা জনাব আলহাজ্ব তালুকদার আবদুল খালেক কে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা খুলনা এর পক্ষ থেকে মুজিবিও শুভেচ্ছা ও অভিনন্দন।এবং খুলনার অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড গুলো সমাপ্ত করনের মাধ্যমে মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মহোদয়ের নেতৃত্বে আগামীর খুলনা হবে একটি মডেল শহর স্মার্ট শহর এই আশা ব্যক্ত করে ও মাননীয় মেয়র মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অত্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ ফয়েজুল ইসলাম টিটো বিবৃতি দিয়েছেন,এছাড়াও বিবৃতি দাতারা হলো সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা মোঃ সজল হোসেন তালুকদার,মোঃ মাহাবুব হাসান ইমন সহ অভিজিৎ অধিকারী,রিতু আক্তার,মোঃ রুশান শাহারিয়ার,সাদমান সিফাত,মোঃ মিফতাউর রহমান সিয়াম,সানিয়া আক্তার মাহিলা,মাঈসা খান,ফারহানা ইয়াসমিন,আশা মনি,সাবিক আহমেদ অন্তর,মোঃ আলিফ,শাহারিয়ার আসিফ,তামিম ইকবাল,এস এম ফাহিম,মোঃ আরমান হোসেন,মোঃ ওয়াহিদুজ্জামান আকাশ,তামিম আজাদ মেরিন,পান্থ বর্মন পিকু,বাপ্পা রায়,মোঃ তানভীর,মোঃ মিলন খান,মোঃ সাব্বির হোসেন,মোঃ সিয়াম,মাহমুদ হাসান হৃদয়,মোঃ সাদিকুল,মোঃ আকাশ,মোঃ শান্ত,হৃদয়,জাকারিয়া হোসেন,মোঃ আল আমিন,মেহেদি হাসান ইমন,মোঃ রাতুল,রিয়াদ হাওলাদার,মোঃ তুহিন, মোঃ সিহাব উদ্দিন শুভ,মোঃ হাসিব,কেএম রায়হান সহ প্রমুখ।
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় সভা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে রামপাল থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১অক্টোবর) বিকেলে রামপাল থানা অডিটরিয়ামে অফিসার ইনচার্জ এস,এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই, আমরা ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ নই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধর্মান্ধ গোষ্ঠী মাথা চাড়া দিতে চাচ্ছে তাই তাদের একসাথে তাদের আমরা প্রতিহত করবো। এছাড়া তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দীপু, রামপাল-মোংলা সার্কেল অফিসার মুশফিকুর রহমান তুষার, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
দাকোপে অন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
অসমতার বিরুদ্ধে লাড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৩ ও অগ্নিকান্ড এবং পানিতে ডুবে গেলে উদ্ধার ও করনীয় সম্পর্কে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১১ ই অক্টোবর বুধবার সকল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দাকোপ উপজেলা ফায়ার সার্ভিস ও সিপিবি কর্মিদের নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা ১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায় , সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতানা, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, পঞ্চানন মন্ডল, মানষ কুমার রায়, মিহির মন্ডল, সুদেব রায়, শেখ যুবরাজ, দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম সমাজসেবা কর্মকর্তা প্রজিৎ রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, আনসার ভিডিপি র্কর্মকর্তা সালমা আক্তার, সহ সুধীজন ।
অভয়নগরে চলন্ত ট্রেনের ধাক্কায় হাত-পা কাটা পড়ল এক বৃদ্ধের
স্টাফ রিপোর্টের
যশোরের অভয়নগর নওয়াপাড়া বাজার নুরবাগ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী আজগর তরফদার (৬৫) নামের ষাটোর্ধ্ব বৃদ্ধের ডান হাত ও ডান পা শরীর থেকে বিছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১০.২০ মিনিটের সময় এই দূর্ঘটনার শিকার হয় বৃদ্ধ আলী আজগর।
এসময় স্থানীয়রা আহত আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । কর্তব্যরত চিকিৎস তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত আলী আজগর উপজেলার গাজীপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০.২০ মিনিটের সময় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলী আজগরের ডান হাত ও ডান পা। এতে তিনি গুরুতর আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অথই সাহা জানান, ট্রেনে কাটা আহতের অনেক রক্তক্ষরণ হচ্ছিল। যে কারণে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংঙ্কাজনক ছিল। তার ডান হাত ও ডান পা বিছিন্ন ছিল।
পরিবারের লোকজন জানান, আলী আজগর তরফদার সকালে বাড়ি থেকে ভ্যানে করে নারকেল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নওয়াপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় যায়। সেখান থেকে নারকেল বিক্রি করে রেললাইন পার হওয়ার সময় যশোরগামী রকেট এক্সপ্রেসে হাত ও পা কাটা পড়ে। তার অবস্থা ভালো না এখন তাকে খুলনা থেকে ঢাকায় হাসপাতালে নেওয়া হচ্ছে।
নওয়াপাড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রকেট ট্রেনে কেটে একজন আহত হয়েছেন তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই ঘটননায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনায় শুক্রবার ইসলামী আন্দোলনের মিছিল সফলে থানার প্রতিনিধিদের সাথে বৈঠক
খবর বিজ্ঞপ্তি
আগামীকাল ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ চত্বরে ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলের নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
শুক্রবারের সমাবেশ ও মিছিল সফলের লক্ষ্যে গতকাল বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর থানার প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভা নগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, শেখ হাসান ওবায়দুল করিম, মাওঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ নোমান, মাওঃ হাফিজুর রহমান, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ শাহিন, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আবুল কাশেম, হাফেজ আব্দুল লতিফ, সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নাসিম উদ্দিন, গাজী মুরাদ হোসেন, সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী ফেরদৌস গাজী, সোনাডাঙ্গা থানার সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী আলহাজ্ব কবির হোসেন, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী গাজী মিজানুর রহমান, দৌলতপুর থানার সভাপতি সরোয়ার হোসেন, সেক্রেটারী আলফাত হোসেন লিটন, লবণচরা থানার সভাপতি মাওলানা নাসিম, সেক্রেটারী মুরাদ, খানজাহান আলী থানার সভাপতি মাওঃ মাসুম, সেক্রেটারী কামরুজ্জামান, হরিণটানা থানার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী ইসমাইল হোসেন দুলাল, ইসলামী যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ মইন উদ্দিন, হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামীকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলে থানার তৃণমূল পর্যায়ে দাওয়াতী কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের কর্মশালা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্ক কর্তৃক নারী পুলিশ সদস্যদের ড্রেসরুলস্ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্ক (ইচডঘ) কর্তৃক নারী পুলিশ সদস্যদের ড্রেসরুলস্ সম্পর্কিত কর্মশালা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।উক্ত কর্মশালায় সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়াও জেলার পুলিশের বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ এ কর্মশালায় অংশ গ্রহন করেন।
জেলা যন্ত্রসংগীত উৎসব আজ
তথ্য বিবরণী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় আজ ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে খুলনা জেলার এবং ঢাকা থেকে আগত শিল্পীরা যন্ত্রসংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রতিযোগিতা
তথ্য বিবরণী
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের সহযোগিতায় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১২ অক্টোবর বিকাল তিনটায় খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে চতুর্থ শ্রেণি এবং খ-বিভাগ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। বিষয়: প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।
চিত্রাংকন প্রতিযোগিতায় শুধু কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে।
খুলনায় শেখ রাসেল দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলায় আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার বিকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জনানো হয়, দিবসটি উপলক্ষ্যে ঐদিন সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হবে। সকাল নয়টায় সার্কিট হাউজ মাঠে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বড় পর্দায় রাজধানী শহর ঢাকা থেকে দিবসটির কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হবে। পরে একই স্থানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে শিশুদের জন্য চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এ উপলক্ষ্যে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হবে। সরকারি শিশু পরিবারসমূহে ঐদিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন ও ধর্মীয় উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আড়াই বছরের শিশু কন্যা পুকুরে ডুবে মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় পুকুরে ডুবে আড়াই বছরের তাছপিয় নামে শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের আলাউদ্দিন গাজীর মেয়ে। বুধবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
মৃতের পিতা আলাউদ্দিন গাজী জানান, বুধবার সকালে আমি ধানমাড়াই করে বাড়ি আনি। আমার শিশু কন্যা তাছপিয়া আমার পিচে পিচে ছিলো। রাস্তায় কাঁদার কারণে ভ্যান রাস্তায় রেখে মাথায় করে ধান মাড়াই করা চাউল বাড়িতে নিয়ে আসি। এ সময় কখন সে পুকুরে পড়ে যায় আমি জানতে পারেনি। চাউল রেখে মেয়েকে খুজতে আসলে রাস্তার পাশে পুকুরে ভাসতে দেখি। এ সময় তাকে পুকুর থেকে উঠিয়ে হাস পাতালে নিয়ে আসি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুকসানা আফরোজ (তানিয়া) তাকে মৃত্য ঘোষণা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
পাইকগাছায় ইয়াবা বিক্রিকালে আটক ১
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় ইয়াবা বিক্রিকালে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক ওয়াহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কপিলমুনি খেয়াঘাট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শেখ শরিফুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করা হয়। শাহিনুর (৩৫) নামে অন্য একজন পালিয়ে যায়। শরিফুলের স্বীকারোক্তিতে তার কাছে থাকা ১৫ টি ইয়াবা বড়ি বের করে দেয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ইয়াবা সহ আটক ব্যক্তির নামে থানায় মাদক মামলা হয়েছে। বুধবার দুপুরে আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দেবহাটার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও পথসভা করেছেন রুহুল হক এমপি
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, লিফলেট বিতরন ও পথসভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা: রুহুল হক। বুধবার সকাল ১১ টার দিকে রুহুল হক নাংলা ও নওয়াপাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট, কাঠের সাকো মেরামতসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন এলাকায় পথসভায় অংশগ্রহন করেন। নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ডা: রুহুল হক শেখ হাসিনা সরকারের বিভিন্ন মেঘা প্রকল্পের সাথে দেশের প্রতিটা এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে সাধারন মানুষকে অবহিত করেন। তিনি তার নির্বাচনী এলাকার আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা মন্দির উন্নয়নের চিত্র তুলে ধরার সাথে সাথে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষদ বর্ননা প্রদান করেন। আর এসময় তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে। সেজন্য তিনি নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এ, ম্পর্শ। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক হোসেন রতন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস , নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কয়রার মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পেতে ১৫ লক্ষ টাকা দাবি
কয়রা প্রতিনিধি
কয়রার মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি ও নিরাপত্তাকর্মি পদে নিয়োগ পেতে বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক ১৫ লক্ষ টাকা দাবি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সবুজ হোসেন ও শামিম হোসেন নামের দুই যুবক।
১১ অক্টোবর বুধবার বেলা ১১ টায় কয়রা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আসলাম সরদারের পুত্র মোঃ সবুজ হোসেন ও একই এলাকার সবুর মোড়লের পুত্র শামীম হোসেন বলেন আমরা মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী ও নিরাপত্তা কর্মি পদে নিয়োগের জন্য আবেদন করি। উক্ত বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক চাকরি পাইয়ে দিতে ১৫ লক্ষ টাকা দাবি করেন। আমরা চাই সুষ্ঠুভাবে পরীক্ষার মাধ্যমে কৃতকার্য হতে । কিন্তু প্রধান শিক্ষক ও সভাপতি টাকা ছাড়া নিয়োগ দেবে না বলে জানায়। এছাড়া এই নিয়োগ বন্ধ করতে উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোছা: নাজমা বেগম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সাবজজ আদালত কয়রা খুলনাতে দেওয়ানী ৩৩১/ ২৩ নং মামলা রুজু করলে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকায় স্কুল কর্তৃপক্ষ গত ২৭-৮-২০২৩ তারিখের নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। হঠাৎ করে ১২ -১০ -২০২৩ তারিখ নিয়োগ পরীক্ষার দিন ধার্য করে মাত্র একদিন আগে অর্থাৎ ১০ অক্টোবর রাতে প্রধান শিক্ষক নিয়োগ প্রার্থীদের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়েছেন। লিখিত বক্তব্যে তারা আরো বলেন প্রধান শিক্ষক আগামী ১৫/১০/ ২০২৩ তারিখে অবসরে যাবেন এজন্য অবসরে যাওয়ার দুইদিন আগে তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছেন। ভুক্তভোগীরা এই পাতানো নিয়োগ পরীক্ষা স্থগিত এর জন্য উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
জানতে চাইলে মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারা বিদ্যালয় এর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করিতেছে বিদ্যালয় এর প্রধান শিক্ষক একজন সৎ আদর্শবান ব্যক্তি আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করিয়া কোন ফলাফল না পাওয়ায় মিথ্যা অজুহাত খাড়া করেছে।
বর্তমান সরকার উন্নয়নের সরকার: এমপি টগর
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার উন্নয়নেন সরকার,ধাপে ধাপে এসরকার প্রত্যেক সেক্টরে উন্নয়ন করে চলছে।রাস্তা ঘাট থেকে শুরু করে রেল পথের অগ্রগতি এখন চোখে পড়ার মতো।বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পেনসন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন পর্যায়ে সুবিধাভোগীর আওতায় নিয়ে এসেছে।আগামীতেও প্রত্যেকে সুযোগ সুবিধা পাবেন।
কেসিসি মেয়রের দায়িত্ব গ্রহণ: মানসম্মত নির্মাণ কাজের জন্য নগরবাসীকে একটু অপেক্ষা করতে হবে
তথ্য বিবরণী
খুলনা মহানগরী এলাকায় ড্রেন ও রাস্তার চলমান উন্নয়ন কাজ অসময়ে বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে। মানসম্মত নির্মাণ কাজের জন্য নগরবাসীকে একটু অপেক্ষা করতে হবে। নির্মাণাধীন ড্রেনের স্থানে সরকারি জায়গায় কোন ব্যক্তিগত স্থাপনা থাকলে নগরের উন্নয়ন ও জনগণের স্বার্থে তা দ্রুত সরিয়ে নিতে হবে।
গতকাল (বুধবার) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র তালুকদার আব্দুল খালেক একথা বলেন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম নতুন মেয়রকে দায়িত্ব বুঝে দেন।
সিটি মেয়র বলেন, করোনাকালে অসহায় মানুষদের সরকারি খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাই একত্রে কাজ করার ফলে জনগণের কষ্ট বহুলাংশে লাঘব হয়েছিলো। পরিস্কার-পরিচ্ছন্ন শহর পেতে নগরবাসীকে সচেতন হতে হবে। বাড়ির ময়লা নির্ধারিত স্থানে ফেলতে হবে। নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
তিনি আরও বলেন, ২০১৮ সালে মেয়র নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা নগরীর রাস্তাগুলোর উন্নয়নে ৬০৭ কোটি টাকা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল সংস্কারের জন্য ৮২৩ কোটি টাকা বরাদ্দ দেন। সে সকল কাজ বর্তমানে চলমান রয়েছে। আগামীতে নগরীর যানজট নিয়ন্ত্রণে নিয়ম ও আইনের অধীনে প্রয়োজনীয় সবকিছু করা হবে। অতিশিঘ্রই ময়ুর নদের উপরে চারলেন বিশিষ্ট ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে। মানসম্মত উন্নয়ন কাজের জন্য জনগণকে সজাগ হতে হবে। কোন অনিয়ম হলে কর্তৃপক্ষকে জানাতে হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহসহ সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি, কেসিসির কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মেয়র ও কাউন্সিলররা নগর ভবনের চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ইন্দুরকানীতে মামিকে মধ্যযোগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে থানায় মামলা
ইন্দুরকানী(পিরোজপুর )প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামিকে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন থানায় মামলা । রোববার রাতে নির্যাতিতার মেয়ে বাদী হয়ে ছয়জনকে আসামী করে ইন্দুরকানী থানায় মামলা করেন । মেয়ে লিখন আকতার জানান, বৃহস্পতিবার দুপুরে আমার মা পুকুরে গোসল করে বাসায় যাবার পথে আমার ফুফু ও ফুফাতো ভাইরা অতর্কিত ভাবে মাকে মুখ বেধে ফেলে হাতুরি,লোহার রড,ুজিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন জায়গা পিটিয়ে জখম করে মৃত্যুপ্রায় রেখে যায় । আমরা জানতে পেরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করি । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্ত্যবরত চিকিৎসক মাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন । আমার বাবা প্রাবাসে থাকায় মা ও ছোট বোনকে নিয়ে বাড়ীতে থাকেন । এর আগেও একাধিকবার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একাধিকবার শালিশ মিমাংসা হলেও তারা তা না মেনে আমার মাকে হত্যার উদ্যোশে এ ঘটনা ঘটায় ।
অভিযুক্ত ফিরোজ হাওলাদার জানান, আমার মায়ের সম্পত্তি আমাদের কে ভোগদখল করতে না দেয়ায় একাধিকবার স্থানীয় লোকজন নিয়ে শালিশবৈঠক হয়েছে । আমরা এই মারামারির সাথে জড়িত নয় । আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ আল মামুন জানান, লিলি বেগমকে নির্যাতনের অভিযোগে তার মেয়ে লিখন আক্তার বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেছে । এ ব্যপারে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ।
বেনাপোলে ৯০ হাজার মার্কিন ডলার, টাকা ও রুপী সহ বাংলাদেশী হুন্ডি ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ভারত ফেরত এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীর ব্লেন্ডার মেশিন তল্লাশি করে ৯০ হাজার মার্কিন ডলার, ৩২,৪৮০ টাকা ও ১৬১০ রুপী সহ এক বাংলাদেশী এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক যাত্রী মানিক মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ হাসান জামিল জানান, বুধবার (১১ অক্টোবর) দুপুরে একজন পাসপোর্টী যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির স্ক্যানার মেশিন রুমে আসলে যাত্রীর ল্যাগেজ তল্লাশি করে একটি ব্লেন্ডার মেশিনর মধ্য থেকে ৯০ হাজার ডলার, ৩২,৪৮০ টাকা ও ১৬১০ রুপী সহ পাসপোর্টধারী যাত্রী মানিক মিয়াকে আটক করে।
আটক মানিক মিয়া প্রাথমিক জিঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ডলার ও রুপী পাচার করে আসছিল। আটককৃতকে মামলা দিয়ে উদ্ধারকৃত ডলারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নারী সমাজকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারীকে মর্যাদাবান, দক্ষ ও শিক্ষিত করতে শেখ হাসিনা উপবৃত্তি, প্রশিক্ষণ ও আত্মাকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আজ সরকারী বেসরকারী প্রতিটি প্রতিষ্ঠানে প্রায় ৫০ ভাগ নারী কাজ করছে। নারীরা আজ আর অসহায় বা সমাজের বোঝা নয়। শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় তারা আজ দেশের সম্পদে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সম্পদকে কাজে লাগিয়ে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। তাই নারী সমাজকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় কাউন্সিলর অফিসে ২৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোর্শেদা দেলোয়ার মলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রজব আলী সরদার, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ্ইসলাম, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, কাউন্সিলর রফিউদ্দিন আহমেদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিনা রহমান বিউটি, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর জাহান রুমি। ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরমিন সুলতানা জুঁই এর পরিচালনায় এসময়ে আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, ফেরদৌস হোসেন লাবু, শেখ এশারুল হক, শেখ আবুল হোসেন, আঞ্জুমনোয়ারা বেগম, লিভানা পারভিন, জেসমিন সুলতানা শম্পা, পারভিন ইলিয়াছ, খাদিজা কবির তুলি, আফরোজা জেসমিন বিথী, রেজওয়ানা প্রধান, নাজনিন নাহার বিউটিসহ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
।। আজকের নগরী ।।
১৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মীসভা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। ##
দাকোপের বাজুয়া খুটাখালি বাজারে মাপে কম দেওয়ায় পরিমাপের বাটখারা জব্দ
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার ৩ নং লাউডোব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউপি প্যানেল চেয়ারম্যান নিতাই জোদ্দার পরিষদের চৌকিদার ও স্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে লাউডোব খুটাখালি বাজারের মাছ ও তরকারি ব্যবসায়ীদের পরিমাপের বাটখারা (পোরেন) জব্দ করেন। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিতাই জোদ্দার বলেন দীর্ঘ দিন ধরে বাজারের মাছ ও তরকারি ব্যবসায়ীরা মাপের সময় মাপে কম দিয়ে আসছে ক্রেতাদের এই অভিযোগ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ ও আমার কাছে বাজার করতে আসা ক্রেতারা জানান। তাদের অভিযোগের ফলে চেয়ারম্যান আমাকে বাজারের এইসব ব্যবসায়ীদের মাপের বাটখারা (পোরেন) চেক করতে বলে। তাই আমি চৌকিদারদের সাথে নিয়ে প্রতিটি মাছ ও কাঁচামাল ব্যবসায়ীদের বাটখারা (পোরেন) চেক করি সত্যিই প্রত্যেকের মাপের বাটখারা (পোরেন) কম আছে। মাছ ব্যবসায়ীদের সঠিক মাপের চেয়ে ওজনে কম থাকার ফলে ২ কেজি, ১ কেজি, ৫০০গ্রাম ও ২০০ গ্রামের বাটখারাসহ সর্বমোট ৫০ কেজি বাটখারা জব্দ করি। ব্যবসায়ীদের মাপের বাটখারা (পোরেন) চেক করে দেখা যায় কেজিতে ২০ গ্রাম, ৫০ গ্রাম, ৮০ গ্রাম কম তাহলে এতো দামের ইলিশ মাছে যদি এভাবে মাপা হয় তবে ক্রেতাদের অবস্থা কেমন হয়। যার ফলে আমি এই সকল বাটখারা (পোরেন) জব্দ করে পরিষদে নিয়ে আসি এবং জব্দকৃত বাটখারার মাছ ও তরকারি ব্যবসায়ীরা বলেন আমরা আর মাপে কম দেব না। এরপর থেকে আমরা ডিজিটাল মিটারে মাছ ও তরকারি মাপ দিবো আমাদের এবারের মতো মাপ করে দেন। তাই চেয়ারম্যান মহাদয় তাদেরকে পুলিশে তুলে না দিয়ে পরিমাপের বাটখারা জব্দ করে রেখে অঙ্গিকার নামায় স্বাক্ষর রেখে তাদেরকে প্রাথমিক ভাবে ছেড়ে দেন। তবে আমাদের অভিযান চলছে এরপর যদি কেউ মাপে কম দেয় তবে তাদেরকে আর ছাড়া হবে না। তিনি বলেন অভিযান কালে তার সাথে উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ণ চন্দ্র রায়, সেচ্ছাসেবক লীগের সভাপতি লাউডোব ইউনিয়ন জয়ন্ত রায়, ব্যবসায়ী গৌতম দে, রাজু হাওলাদার, ইউনিয়নের দফাদার ও চৌকিদারবৃন্দসহ এলাকার সুধীজন। এ ধরনের অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী লাউডোব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ ও ইউপি সদস্য নিতাই জোদ্দারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং সাথে সাথে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক কর্মশালা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারি সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে ১১ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০ টায় স্থানীয় সরকারি প্রতিষ্ঠান ও নারী উন্নয়ন দলের দলনেতাদের নিয়ে ১ দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন সিসিডিবি এর এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান, আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মকিন্দ পাইক, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন বাছাড়, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য বিকাশ মন্ডল, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য দেবাশীষ গায়েন, ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য কাজল কান্তি সরদার, নারী উন্নয়ন দলের দলনেতাবৃন্দ ও এনগেজ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।
কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন উক্ত প্রশিক্ষণের সভাপতি। তিনি পকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, এবং কার্যাবলী সম্পর্কে অবহিতকরণ, মানবাধিকার ও সমতা, সেক্স ও জেন্ডার, নারী ও শিশু নিযাতন দমন আইন, শ্রম আইন, নেতা ও নেতৃত্ব বিষয়ে তুলে ধরেন।
প্রধান অতিথি বলেন, এনগেজ প্রকল্প অত্র এলাকায় নারীদের সচেতনতার লক্ষ্যে যে কার্যক্রম করে চলেছে তা সময়োপযোগী। নারীদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কন্যা সন্তান ও ছেলে সন্তান উভয়কেই সমান চোখে দেখতে হবে। বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই প্রক্ষিণটি ইউপি সদস্যদের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। তিনি আরও বলেন, সিসিডিবি বহুদিন ধরে এলাকায় স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।
মা ইলিশ সংরক্ষণে ২২দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার সাগর ও সুন্দরবন উপকূলে বুধবার মধ্য রাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা। ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত এ ২২দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকার বন্ধ থাকবে। এছাড়া মা ইলিশের ডিম ছাড়া নিরাপদ করতে এ পুরো সময় জুড়ে জেলেদের সচেতনতামূলক প্রচারাভিযান ও চাল সহায়তা প্রদাণ অব্যাহত রাখা হবে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, সেপ্টেম্বর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। আর অক্টোবরে মা ইলিশ ডিম দিয়ে থাকে। তাই মা ইলিশ রক্ষা ও নিরাপদ ডিম দিয়ে প্রজনন বৃদ্ধির জন্য ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত ইলিশসহ সকল ধরণের মাছ ধরা বন্ধ থাকবে। আর নিষেধাজ্ঞাকালে জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টির প্রচারণা ও চাল সহায়তা প্রদাণ করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপুলিশ ও উপজেলা প্রশাসন।
নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। এবার এমনিতে তেমন একটা ইলিশ পাননি তারা। এর আগের ২০মে থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫দিনের অবরোধ শেষে জেলেরা মাছ ধরতে নামলে দুই দফায় দুর্যোগের কবলে পড়েন। ফলে আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারি হয়ে পড়েছে জেলেদের। আর আজ থেকে শুরু হতে যাওয়া ২২দিনের নিষেধাজ্ঞায় জেলের যেন মরার উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। এখানকার কয়েক হাজার জেলের একমাত্র জীবিকার পথ বন্ধ হলে খেয়ে না খেয়ে ধার-দেনা করে মানবেতর জীবনযাপন করতে হবে তাদের। একটি পরিবারকে ২৫কেজি করে যে চাল দেয়া হয় তাও অপ্রতুল। এখানে নিবন্ধিত ইলিশের জেলে রয়েছে ২হাজার ৩শ। আর অনিবন্ধিত রয়েছে আরো প্রায় ২হাজার জেলে। এ সময় নিবন্ধিত জেলেরা পাবেন ২৫কেজি করে চাল। আর এ সহায়তা বঞ্চিত থাকবেন অনিবন্ধিত জেলেরা। জেলেরা যাতে মাছ ধরতে না পারেন সেজন্য নজরদারীতে থাকবেন মৎস্য অধিদপ্তর।
স্থানীয় জেলে সুজিত রায় বলেন, আমাদের ২২দিন বসে থাকতে হবে, এই সময়ে আয় না থাকায় ধার-কর্জ করেই চলতে হবে। তিন দফায় জাল-নৌকা নিয়ে নেমে কোন মাছ পাইনি, মাছও কম।
জেলে ভুট্ট সরকার বলেন, অবরোধ শুরু হয়েছে, এর আগে দুই দফায় দুর্যোগে মাছ ধরতে পারিনি। তারপরও নদীতে নেমে মাছ পাইনি। আর ২৫কেজি করে চাল দেয়া হয় তাতে আমাদের হয়না কিছু। তা আবার কেউ পায় আবার কেউ পায়না।
জেলে বাবুল খাঁন বলেন, ২২দিনে আমাদের ক্ষতি হবে অনেক, খেয়ে না খেয়ে থাকতে হবে। এর আগে সামান্য যে মাছ হয়েছে তাতে খরচও ওঠেনি, লোকসানে আছি। আর এখন মাছ পাওয়ার সময় ঠিক তখনই আবার অবরোধ দেয়া হয়েছে।
উপজেলা মৎস অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানা গেছে, বছরের ১২মাসই ধাপে ধাপে থাকে সাগর ও সুন্দরবনে মাছ শিকারে নিষেধাজ্ঞা। তারমধ্যে জানুয়ারী ও ফেব্রুয়ারীতে ১৫দিন করে ১মাসের অবৈধ জালের ব্যবহার নির্মুলে কম্বিং অপারেশন, ২০মে থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫দিন সামুদ্রিক ও সুন্দরবনের মাছের প্রজনন বৃদ্ধিতে অবরোধ, ১লা নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত ৮মাস ঝাটকা সংরক্ষণ অভিযান আর ১২অক্টোবর থেকে ২নভেম্বর ২২দিনের মা ইলিশ রক্ষার অভিযান চালানো হয়।
আবার এরমধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগও। ফলে উপকূলের জেলেদের দুঃখ দুর্দশার যেন কোন শেষ নেই। তারা যেমনি পান না পর্যাপ্ত সহায়তা তেমনি নেই বিকল্প কোন কর্মসংস্থানের সুযোগও। তারপরও এ পেশায় খেয়ে না খেয়ে পড়ে আছেন উপকূলের হাজার হাজার জেলে ও তাদের পরিবার। #
শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্রের জামিন নামঞ্জুর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্র শাফিউল আমিন শীর্ষ আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দুপুরে সে চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে। পরে আদালত তাকে যশোর শিশু শোধনাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে জামিন চায় শাফিউল আমিন শীর্ষ। ৪৫ মিনিট ধরে তার আবেদনের ওপর শুনানি হয়। শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন তার জামিন আবেদন নাকচ করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র বা শিশু শোধনাগারে প্রেরণের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোরে পাঠানো হয়।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ অক্টোবর নির্বাচনি পরীক্ষা চলছিল। ওই দিন দশম শ্রেণির ছাত্র শাফিউল আমিন শীর্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমানকে চড়-থাপ্পড় মারেন। এ বিষয়ে সোমবার থানায় মামলা হয়।
হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার আমিরুল
মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরে পারনান্দুয়ালী এলাকা থেকে বুধবার সকালে ১ হাজার পিস ইয়াবাসহ আমিরুল ইসলাম (৫২) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার আমিরুল ইসলাম পারনান্দুয়ালী এলাকার গোলাম কিবরিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরার পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিরুলকে পারনান্দুয়ালী এলাকায় তার নিজ বাড়ি থেকে এক হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৬ হাজার ৬৫০ টাকাসহ প্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে আমিরুল ইসলাম এলাকায় মাদক ব্যবসা করছে।
তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। বিভিন্ন সময় সে গ্রেপ্তার হয়েছে। কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার অবৈধ এই ব্যবসায় জড়িয়ে পড়ে।
যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
ঘরের খুঁটিতে বেঁধে নাজমুল শেখ (৩৩) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বর (সদস্য) ও এক গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়াবাড়ি গোলঘর মোড়ে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নাজমুল ওই এলাকার আজিবার শেখের ছেলে।
ভুক্তভোগী নাজমুল শেখের ভাষ্য, তাঁর মাধ্যমে একজনকে বিদেশে পাঠানোর জন্য দুই লক্ষাধিক টাকা লেনদেন হয়েছিল। এ নিয়ে মাসখানেক আগে খাগড়বাড়ি গোলঘরে সালিশ হয়। সেদিন টাকার দেওয়ার দিন ধার্য হয়নি। বুধবার সকালে বাজারে যাওয়ার পথে বাদল মেম্বর ও আলী আহম্মেদ জোরপূর্বক ধরে নিয়ে গোলঘরের খুঁটিতে বেঁধে তাকে মারধর করেন। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।
আজিবার শেখ বলেন, ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর দেখে তিনি ভয়ে পান্টি পুলিশ ক্যাম্পে খবর দেন। তিনি এর বিচার চান।
অভিযোগ অস্বীকার করেছেন বাদল মেম্বর। তিনি দাবি করেন, ২ অক্টোরব টাকা পরিশোধের কথা ছিল। নাজমুল টাকা পরিশোধ করেনি। সেজন্য সকালে গ্রাম্য মাতব্বররা বেঁধে মারধরের চেষ্টা করেছিলেন। তিনি মারধর ঠেকিয়েছেন। তিনি কাউকে মারেননি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, মারধরের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৯ টাকার লোভে জরিমানা গুণলেন ১০ হাজার
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
২১ টাকার টিএপি সার ৩০ টাকায় বিক্রি করাসহ মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, বেচা-কেনার রশিদ না রাখা এবং কৃষি বিপণনের লাইসেন্স না থাকায় কুষ্টিয়ার কুমারখালীতে এক সার বিক্রেতা ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন মেসার্স কৃষি বিপণীর মালিক ফারুক আল আজমকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
এ সময় জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান উপস্থিত ছিলেন।
চুরি গেল পরচুলা ও নগদ টাকা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ‘হরেকরকম’ দোকানের টিনের চালা কেটে নগদ টাকা ও পরচুলা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার তরুণমোড় এলাকার নোভা হরেকরকম দোকানে এ ঘটনা ঘটে। ১২ থেকে ১৪ কেজি পরচুলা, নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আজ বুধবার সকালে তরুণমোড় এলাকায় গিয়ে দেখা যায়, দোকানের টিনেরচালা কাটা। ক্যাশবাক্স নিচে পড়ে আছে। উৎসুক জনতা ভিড় করেছে। পুলিশ রয়েছে ঘটনাস্থলে।
এ সময় দোকানের মালিক বসির উদ্দিন বলেন, ‘নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা, ১২ থেকে ১৪ কেজি পরচুলা নেই। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ তিনি থানায় মামলা করবেন বলে জানান।
কুমারখালী পৌরসভা পুলিশ ফাঁড়ির এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন: রাজস্ব কর্মকর্তা নজরুল দম্পতির নামে মামলা
যশোর অফিস
তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম দম্পতির নামে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক আল-আমিন বাদী হয়ে বুধবার নিজ কার্যালয়ে দুটি মামলা করেছেন।
নজরুল ইসলাম বর্তমানে ঢাকা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট সূত্রাপুর সার্কেলে কর্মরত। ১৯৯৪ সালে তিনি কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট যশোরের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পান। তিনি পরিবার নিয়ে যশোর শহরের স্টেডিয়ামপাড়ায় বসবাস করেন। তাঁর স্ত্রীর নাম সানজিদা আক্তার। মামলায় তাঁর বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ আনা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, নজরুল ও সানজিদার বিরুদ্ধে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের প্রাথমিক অনুসন্ধান শেষে সম্পদ বিবরণী নোটিশ জারি হয়। এরপর ২০২০ সালের ৬ ডিসেম্বর তারা সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদের বিবরণীতে উল্লেখ করা হয়– নজরুলের নামে যশোর সদর ও অভয়নগর এলাকায় ১০টি দলিলের মাধ্যমে ১১৭ দশমিক ২৫ শতাংশ জমি আছে। যার দালিলিক মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৯৯২ টাকা। এ ছাড়া ৪ লাখ ৭৫ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৪ লাখ ১১ হাজার ৯৯২ টাকার সম্পদ থাকার তথ্য দাখিল করেন তিনি।
তাঁর স্ত্রী সানজিদার নামে ঢাকায় দুটি ফ্ল্যাট, যশোরে একটি একতলা বাড়ি, একটি দোকান ও তিনটি দলিলমূল্যে যশোরে ক্রয়কৃত ৪৭ দশমিক ৫ শতক জমিসহ মোট ১ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ এবং ১৪ লাখ ২৭ হাজার ৬৭৩ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ১৭৩ টাকার সম্পদের বিবরণ দাখিল করেন। অর্থাৎ তারা উভয়ে দুদকে ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ১৬৫ টাকার সম্পদ থাকার ঘোষণা দিয়েছেন।
দুদকের যাচাই-বাছাইয়ে তাদের নামে ১ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৯২ টাকার স্থাবর সম্পদ ও ৬১ লাখ ১৯ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ২ কোটি ২ লাখ ৯৯ হাজার ৪৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ ছাড়া ঋণ বাবদ ৪২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ পাওয়া য়ায় ৭৮ লাখ ৩৩ হাজার ৩৬৮ টাকা।
খুশি হলেও ভাড়া নিয়ে অস্বস্তি, সরাসরি ট্রেন চায় খুলনাবাসী
স্টাফ রিপোর্টার
পদ্মা সেতু হয়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন চলাচলের সিদ্ধান্তে খুশি খুলনা অঞ্চলের মানুষ। তবে ভাড়া কমানোর পাশাপাশি ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়েছে তারা। বর্তমানে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি খুলনা থেকে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকার পথে চলাচল করে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসের শুরুতে ট্রেনটি খুলনা থেকে যশোর, কুষ্টিয়ার পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে। পদ্মা সেতুতে রেল সংযোগের ফলে ঢাকা-খুলনা রুটের দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। চলাচলে সময় বাঁচবে প্রায় ৩ ঘণ্টা। তবে নতুন এ পথে ভাড়া বাড়ানো হয়েছে। বর্তমানে এ পথের সুন্দরবন এক্সপ্রেসের শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া ৫০৫ টাকা। পদ্মা সেতু হয়ে ট্রেনে এ শ্রেণির ভাড়া হবে ৬১৫ টাকা। এসি বার্থে বর্তমানে ভ্যাটসহ ভাড়া ১ হাজার ৭৩১ টাকা। পদ্মা সেতু হয়ে চলার ভাড়া প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৮৩৫ টাকা, যা ১৫ শতাংশ ভ্যাটসহ হবে ২ হাজার ২১০ টাকা।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, ‘পদ্মা সেতু দিয়ে সুন্দরবন এক্সপ্রেস চালানোর সিদ্ধান্তে আমরা খুশি। তবে এখনও অনেক পথ ঘুরে ঢাকা যেতে হবে। দীর্ঘদিন খুলনা-ঢাকা সরাসরি ট্রেন দাবি করছি। বর্তমানে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় যেতে লাগে ৯ ঘণ্টা। পদ্মা সেতুর কারণে লাগবে প্রায় ৬ ঘণ্টা। অথচ এ সেতু দিয়ে বাসে লাগছে মাত্র ৪ ঘণ্টা। সরাসরি রেললাইন স্থাপন হলে খুলনাবাসী পদ্মা রেল সেতুর সুফল পুরোপুরি পাবে।’ তিনি আরও বলেন, ‘নতুন পথে দূরত্ব হ্রাসের কারণে ভাড়াও কমানো উচিত ছিল। কিন্তু তা না করে অযৌক্তিকভাবে আরও বাড়ানো হয়েছে।’
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, ‘আরামদায়ক হওয়ায় বাসের চেয়ে অনেকেই ট্রেনকে পছন্দ করেন। কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রেনে যেতে বাসের চেয়ে বেশি সময় লাগবে। খুলনা-ঢাকা সরাসরি রেললাইন স্থাপন হলে মানুষ সুফল পাবে।’
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, তারা এখনও কোনো চিঠি পাননি। তবে নতুন পথের বিষয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। বর্তমানে খুলনা থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন রাত সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। আর ঢাকা থেকে বুধবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল সোয়া ৮টায় খুলনার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি।
গড়াই নদী থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পৌর এলাকায় নিখোঁজের একদিন পর গড়াই নদী থেকে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তারা শংকর সরকার (৪৫) জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে ও সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে তারা শংকর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার। সন্ধ্যায় গড়াই নদীর মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
নিখোঁজের একমাস পর পরকীয়া প্রেমিকার বাড়ির কুয়ায় মিললো মরদেহ
মেহেরপুর জেলা প্রতিনিধি
নিখোঁজের একমাস পর পরকীয়া প্রেমিকার বাড়ির পরিত্যক্ত কুপ থেকে লালটু (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার (১১ অক্টোবর) দুপুরে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম হাড়াভাঙ্গা গ্রামে এ অভিযান চালায়।
এ ঘটনায় নিহতের প্রেমিকা এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী সাবিনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত লাল্টু নওদাপাড়া গ্রামের ছাইনুদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে নিজবাড়ি থেকে হাড়াভাঙ্গা গ্রামের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই লাল্টু নিখোঁজ হন। পরকীয়া প্রেমিকা তাকে হত্যা করে মরদেহ গুম করেছে বলে অভিযোগ ওঠে। নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে ১৪ সেপ্টেম্বর লাল্টুর মা গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি)।
এদিকে গোপন অনুসন্ধানে পরকীয়া প্রেমিকা ছাবিনার বাড়ির পাশে পরিত্যাক্ত কুয়ার মধ্যে লাল্টুর মরদেহ রয়েছে বলে জানতে পারে পুলিশ। বিষয়টি আরও স্পষ্ট হতে ছাবিনাকে মঙ্গলবার রাতে পুলিশ হেজাজতে নিয়ে জিজ্ঞাসাবদ করা হয়। সাবিনার স্বীকারোক্তি মোতাবেক পরিত্যাক্ত কূপ থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়।
সাবিনা খাতুনের দাবি, তিনি স্বামী-সংসার ছেড়ে বিয়ে করতে অপারগতা প্রকাশ করায় অভিমানী প্রেমিক লাল্টু ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে মৃত্যুর চিহ্ন মুছে দিতে তার মরদেহ কুয়ায় ফেলে দেওয়া হয়।
নিহত লাল্টুর ভাই পল্টু মিয়া জানান, লাল্টু একজন নির্মাণশ্রমিক। প্রবাসীর স্ত্রী সাবিনার বাড়িতে ইটের খোয়াভাঙ্গার কাজ করার সুবাদে যাওয়া-আসা হয়। এক পর্যায়ে তারা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। গত ১০ সেপ্টেম্বর লাল্টুর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাবিনা খাতুন। পরে ১২ তারিখে নিখোঁজ হন লাল্টু। এতে করে সাবিনার প্রতি সন্দেহ আরও প্রকট হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। নজরদারী করা হয় সাবিনার বাড়ির উপর।
এক প্রকার নিশ্চিত হয়ে পুলিশ সাবিনাকে মঙ্গলবার হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে মরদেহ কুয়ার রয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় সাবিনা। আজ বুধবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল সাড়ে তিনটার দিকে গলিত মরদেহ ও হাড়গোড় উদ্ধার করতে সক্ষম হয় বলে জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি আরও খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










































