Home জাতীয় সোনার দাম আবারও বাড়ল ভরিতে যত

সোনার দাম আবারও বাড়ল ভরিতে যত

58

 

ঢাকা অফিস

তিন দফা কমার পর দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ৯৯ হাজার ৩৭৭ টাকা।

 

 

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

বাজুসের মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।  বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে।

 

বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৯ হাজার ৩৭৭ টাকা।

 

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৮২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মানের সোনার ভরিতে হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

 

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।