কয়রা প্রতিনিধি।।
কয়রার মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি ও নিরাপত্তাকর্মি পদে নিয়োগ পেতে বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক ১৫ লক্ষ টাকা দাবি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সবুজ হোসেন ও শামিম হোসেন নামের দুই যুবক।
১১ অক্টোবর বুধবার বেলা ১১ টায় কয়রা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আসলাম সরদারের পুত্র মোঃ সবুজ হোসেন ও একই এলাকার সবুর মোড়লের পুত্র শামীম হোসেন বলেন আমরা মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী ও নিরাপত্তা কর্মি পদে নিয়োগের জন্য আবেদন করি। উক্ত বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক চাকরি পাইয়ে দিতে ১৫ লক্ষ টাকা দাবি করেন। আমরা চাই সুষ্ঠুভাবে পরীক্ষার মাধ্যমে কৃতকার্য হতে ।
কিন্তু প্রধান শিক্ষক ও সভাপতি টাকা ছাড়া নিয়োগ দেবে না বলে জানায়। এছাড়া এই নিয়োগ বন্ধ করতে উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোছা: নাজমা বেগম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সাবজজ আদালত কয়রা খুলনাতে দেওয়ানী ৩৩১/ ২৩ নং মামলা রুজু করলে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকায় স্কুল কর্তৃপক্ষ গত ২৭-৮-২০২৩ তারিখের নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। হঠাৎ করে ১২ -১০ -২০২৩ তারিখ নিয়োগ পরীক্ষার দিন ধার্য করে মাত্র একদিন আগে অর্থাৎ ১০ অক্টোবর রাতে প্রধান শিক্ষক নিয়োগ প্রার্থীদের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়েছেন। লিখিত বক্তব্যে তারা আরো বলেন প্রধান শিক্ষক আগামী ১৫/১০/ ২০২৩ তারিখে অবসরে যাবেন এজন্য অবসরে যাওয়ার দুইদিন আগে তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছেন। ভুক্তভোগীরা এই পাতানো নিয়োগ পরীক্ষা স্থগিত এর জন্য উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
জানতে চাইলে মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারা বিদ্যালয় এর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করিতেছে বিদ্যালয় এর প্রধান শিক্ষক একজন সৎ আদর্শবান ব্যক্তি আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করিয়া কোন ফলাফল না পাওয়ায় মিথ্যা অজুহাত খাড়া করেছে।











































