Home আঞ্চলিক খুমেকে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

খুমেকে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

66

নিজস্ব প্রতিবেদক।।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী।

শুক্রবার (৬ অক্টেবার) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- যশোরের কেশবপুরের বুড়িহাটি গ্রামের শাহাজাহান (৪০), নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের আরিফা (৩৫) ও বাগেরহাটের লিলি (২৭)।

আরএমও ডা. সুহাস রঞ্জন জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ২ হাজার ২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ জন। বর্তমানে হাসপাতালে ২০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।