Home আঞ্চলিক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

104

 

খবর বিজ্ঞপ্তি।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার এক বর্ধিত সভা আজ ০৬ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় নগরীর হেলাতলা রোডস্থ হোটেল এ্যাম্বেসেডরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি শ্যামল হালদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু। সভায় খুলনা মহানগর আওতাধীন সকল পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ২৫ দফা নির্দেশনাপত্র প্রদান করা হয়। সভায় এবারের দুর্গাপূজায় খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে মণ্ডপের নান্দনিকতা (মণ্ডপ, প্রতিমা, সুন্দর পরিবেশে দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রতিমা দর্শনসহ সার্বিক বিষয়), নিরাপত্তা (পূজা মণ্ডপের নিরাপত্তা বাহিনীর সাথে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা বিধান, সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়), প্রতিমা বিসর্জন (নির্দিষ্ট সময়ে নির্দেশনা মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুন্দর শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন) এ সকল বিষয়ের উপর তিনটি পুরস্কার বিতরণ করা হবে।

এছাড়াও সভায় পূজার শুরু হওয়ার পূর্বে প্রতিটি কমিটিকে স্বেচ্ছাসেবক বা নৈশ প্রহরীর রাখার ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, রেজিস্টার খাতা মেইনটেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহায়তাসহ বিভিন্ন নির্দেশনার উপর গুরুত্ব দেয়া হয়। এ সময়ে সভায় উপস্থিত ছিলেন মহানগর সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, পূজা পরিষদের জাতীয় কমিটির সদস্য শ্যামল কুমার দাস, মহানগর উপদেষ্টা অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, সহ-সভাপতি অরবিন্দ সাহা, প্রকৌশলী পরিমল দাস, বিশিষ্ট সমাজসেবক ও কার্যনির্বাহী সদস্য শিবনাথ ভক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, সাংবাদিক বিমল চন্দ্র সাহা, মহাদেব সাহা, গৌরাঙ্গ সাহা, তরুণ রায় শিবু, প্রদীপ সাহা মদন, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, বাবু শীল, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সাংবাদিক অভিজিৎ পাল, এড. সমীর ঘোষ, বিমল কৃষ্ণ কুণ্ডু, শ্যাম ভক্ত, অসীত চক্রবর্ত্তী, নারায়ণ দাস, সত্যরঞ্জন পোদ্দার, দেব কুমার হালদার, সাধন ঘোষ, অলোক কুমার দে, রবীন দাস, সুশীল দাস, অজয় দে, উজ্জ্বল রায়, পলাশ সাহা, পাপ্পু সরকার, বিষ্ণু ঘোষ, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা,

সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দা, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবণচনা থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায় প্রমুখ।