Home আঞ্চলিক সর্বজনীন পেনশন স্কিমের সুযোগ-সুবিধাগুলি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে: বক্তারা

সর্বজনীন পেনশন স্কিমের সুযোগ-সুবিধাগুলি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে: বক্তারা

50

খবর বিজ্ঞপ্তি।।

সর্বজনীন পেনশন স্কিমের সুযোগ-সুবিধাগুলি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। সরকার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যে কাজগুলো করে থাকে তার ব্যাপক প্রচারনা না থাকায় সুযোগগুলো অন্যদের হাতে চলে যায়। ফলে সরকারের প্রকল্পগুলোর লক্ষ্যে ও উদ্দেশ্য পূর্ণাঙ্গভাবে সফল হয় না। সেজন্য প্রচারণার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাকে কাজ করতে হবে। বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম প্রকল্প আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। উন্নত জীবন নিশ্চিত করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কিম বিধিমালা-২০২৩ চূড়ান্ত করেছে। দেশের জনসংখ্যার গড় আয়ুু বৃদ্ধির কারণে, ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যাকে একটি টেকসই এবং সুগঠিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সাথে আওতাভুক্ত করার প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগকে সফল করতে হলে সকলে মিলে কাজ করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার আলোচনা সভায় বক্তারা।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে মাসাস সেমিনার কক্ষে বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম ও নাগরিক ভাবনা শীর্ষক আরোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীল। প্রধান অতিথি চিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা। বিশেষ অতিথি ছিলেন সদর থানার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রীনা পারভীন। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারি এ্যাডঃ মোমিনুল ইসলাম পরিচালনা করেন জনউদ্যোগ ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনহাকিম মতিয়ারা বেগম, মদিনা মনোয়ারা, মুক্তা জামান রাখী,সেলিনা আক্তার শিলা, গুলশান আরা জুলি,মো: জাহিদুর ইসলাম, জেসমীন নাহার, মিতালী সরকার, নুসরাত কবির, আসমা পারভীন প্রমুখ ।
বক্তারা বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ সরকার নিজেই এর নিশ্চয়তা দিচ্ছে। আর তারা প্রত্যেক পেনশনভোগীকে যে অনন্য নম্বর দেবে, তারা সেই নম্বর দিয়ে সবসময় তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তা পরীক্ষা করতে পারবেন । ফলে সরকারের এই উদ্যোগের সুফল নিতে হলে এই কর্মসূচিতে যোগ দিতে হবে।