Home খেলাধুলা পাকিস্তান-শ্রীলঙ্কা: ৪৫ ওভারের খেলা, টস দ্রুতই

পাকিস্তান-শ্রীলঙ্কা: ৪৫ ওভারের খেলা, টস দ্রুতই

15
Ground staff cover the field as rain delays the start of the Asia Cup 2023 Super Four one-day international (ODI) cricket match between Sri Lanka and Pakistan at the R. Premadasa Stadium in Colombo on September 14, 2023. (Photo by Ishara S.KODIKARA / AFP)

স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার সুপার ফোরের ম্যাচ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস হয়নি। তবে বৃষ্টি থামায় দ্রুতই হবে টস।

বৃষ্টিতে এরই মধ্যে প্রায় দুই ঘণ্টা ভেসে গেছে। তারপরও উভয় পক্ষে ৪৫ ওভারের ম্যাচ আয়োজনের কথা জানিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা।

মাঠ কর্মীরা ঢেকে রাখা মাঠের কভার তুললে শুরু করেছেন। নতুন করে বৃষ্টি না হলে মাঠ পরিচর্যা শুরু হবে। বৃষ্টিতে ম্যাচ শেষ করা সম্ভব না হলে ভেসে যাবে পাকিস্তানের ফাইনালে খেলার স্বপ্ন। এর আগে সংবাদ মাধ্যম জানিয়েছিল, কলম্বোয় দিনের সবচেয়ে জোর বৃষ্টি চলছে।