দেশের ২৪তম প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান
ঢাকা অফিস
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিচারপতি ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়। বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায়, গত ৩১ আগস্ট ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।
পূর্ব রূপসায় ফলন্ত তরকারি গাছ কর্তন
স্টাফ রিপোর্টার
পূর্ব রূপসায় ফলন্ত তরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইসহাক শেখ রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন। তারিখ-১২-৯-২০২৩ইং।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সোমবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক ৫ টার দিকে পূর্ব রূপসা বাগমারা গ্রামস্থ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের সিএন্ডবি কলোনির মো. ইসহাক শেখ এর বাড়ির আঙিনায় মিন্দি গাছের পাতা নিতে থাকে প্রতিবেশী মো. আফজাল শেখ এর কন্যা মরিয়াম। এমনকি মিন্দি পাতা নেওয়ার মুহুর্তে গাছের
ডাল ভেঙে ফেলা হয়। তখন ইসহাক এর বাড়ীর লোকজন ডাল ভেঙে নষ্ট করার কথা বলা হলে
মরিয়াম তার বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকী ধামকি প্রদান সহ
এবং শারীরিক ভাবে লাঞ্চিত করার চেষ্টা করে। পরবর্তীতে ক্ষান্ত না হয়ে মরিয়াম ও তার
বোন কাকলি দুজনে একত্রিত হয়ে দা দিয়ে আনুমানিক রাত ১০ টার দিকে বাড়ির
আঙ্গিনায় জমিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রোপন কৃত পেপে, সিম, লাউ
গাছ সহ বিভিন্ন তরকারীর ফলন্ত গাছ কর্তন করে।
ফলন্ত তরকারি গাছ কর্তনের সময় দেখার পরেও ইসহাক এর বাড়ির লোকজন তাদের ভয়ে
বাধা দিতে সাহস পাইনি।
ভুক্তভোগী ইসহাক ঘটনার পরে মরিয়ামের পিতা মো. আফজাল শেখ, স্থানীয় ইউপি
চেয়ারম্যান ও ইউপি সদস্যকে বিষয়টি জানানো হলে তারা লিখিত অভিযোগ করার
পরামর্শ দেন।
পরে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা: রিনা পারভীন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন
ঘটনাটি সরেজমিনে এসে দেখে যান।
ভুক্তভোগী এ ধরনের বেআইনি অপরাধের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি
জানিয়েছেন।
বাগেরহাট ডেঙ্গু রোগ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি ৩৯; এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডেঙ্গু ভাইরাস জনিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এবং রুপান্তর এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাড শাহআলম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ-আল আসাদ,পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, মোঃ জাকির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান , বাগেরহাট সদর হাসপাতালের আরএমও ডাঃ জিয়াউল আদনান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা রোভারের সহ সভাপতি প্রফেসর বুলবুল কবীর, টিআইবি সভাপতি এ্যাড রামকৃষ্ণ বসু, এ্যাড মিলন ব্যানার্জী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি রবীন্দ্রনাথ মুখার্জি, যুব সংগঠন বিষয়ক সম্পাদক সেখ সাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার আকমল উদ্দিন সাখী সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর যুব সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপান্তরের ফোকাল পার্সন শিল্পী আক্তার।
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসবে
স্টাফ রিপোটার,বাগেরহাট
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, অবৈধ সরকারের পদত্যাগই জাতীয়তাবাদী শক্তির একমাত্র দাবি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সেই আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সরকারের পদত্যাগের পরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবছর বাংলাদেশ থেকে এক লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে দূর্নীতি করে। এদেশে নারীদের নিরাপত্তা নেই। সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে দেশকে। আমরা এই দেশকে দূর্নীতি ও
সন্ত্রাসমুক্ত দেশে পরিনত করতে চাই। এজন্য মহিলা দলের সদস্যদের সরকার পতনের আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান সাবেক এই সংসদ সদস্য। বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতা খোন্দকার ফারহানা আতিকা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ দলীয় নেতৃবৃন্দ। বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি তৌফিকা কালাম, জেলা মহিলা
দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার প্রমুখ। আলোচনা সভায়, বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা মহিলা দসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বাগেরহাটে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধ আহত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মোঃ নুর ইসলাম নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ডিংশাইপাড়া গ্রামে নিজ বাগানের বাস কেটে ব্যবহার উপযোগী করার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা করে। এতে গুরুত্বর আহত হন মোঃ নুর ইসলাম। আহত মোঃ নুর ইসলামকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। এ ঘটনায় আহতের স্ত্রী মোঃ নাজমা বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত মোঃ নুর ইসলাম বলেন, প্রতিবেশী আব্দুল মালেক মোল্লার সাথে জমি নিয়ে আমার বিরোধ রয়েছে। বিভিন্ন সময় সে আমাকে মারধরের হুমকি দিত। সোমবার দুপুরে নিজ বাগানের বাস কেটে ব্যবহার উপযোগী করার সময়, আব্দুল মালেক মোল্লা, তার স্ত্রী রাবেয়া বেগম ও ছেলে ফারুক মোল্লা আমার উপর অতর্কিত হামলা করে। এতে আমার মাথা ও হাত কেটে যায়। আমাকে বাঁচাতে আসলে, হামলাকারীরা আমার স্ত্রীর গলায় থাকা ৮আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হলে, তারা চলে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বাগেরহাট মডেল থানার এসআই তরিকুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দাকোপে কারিতাসের আয়োজনে সচেতনতা মূলক তথ্য সহভাগিতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
কারিতাস খুলনা অঞ্চলের আওতাধীন ডিআরআর-সিসিএ প্রকল্পের উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে সচেতনতা মূলক তথ্য সহভাগিতা ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। (১২ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, লাউডোব ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ,উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ মেহেদি হাসান, সহকারি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের মো. শামীম রহমান, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শাপলা অধিকারী, দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, সহকারী সমবায় কর্মকর্তা সাহাবুর লস্কার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) মিন্টু রায়। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের মিল সমম্ময়কারী মো: ইব্রাহীম হোসেন। উপস্থিত ছিলেন ডিআরআর-সিসিএ প্রকল্প কারিতাস দাকোপ উপজেলার কর্মকর্তাগন ও বেসরকারী
সেবাপ্রদানকারী সংস্থা এ্যড্রা বাংলাদেশ এবং দলিত প্রতিনিধি, লাউডোব ও বানিশান্তা
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি মেম্বারসহ ইউনিয়নের উপকারভোগীগণ।
বক্তৃতা এ সময় বলেন,বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন
সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে কিন্তু আজও অনেকে সঠিক তথ্য না জানার ফলে সকল সুযোগ
গ্রহণ করতে পারে না। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার তথ্য সাধারণ জনগণের নিকট
পৌঁছে দেওয়ার উদ্দ্যেশে সরকারি সেবা প্রদানকারি দপ্তরের প্রতিনিধি এবং সেবা গ্রহণকারী
জনগোষ্ঠীদের উপস্থিতিতে তথ্য সহভাগিতা এ ক্যাম্পেইনের আয়োজন। অনুষ্ঠানে সরকারি
বিভিন্ন দপ্তর সমূহের প্রতিনিধিগণ, বেসরকারী সেবাপ্রদানকারি সংস্থার প্রতিনিধিগণ
এবং সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারীর মধ্যকার
তথ্যের আদান-প্রদান এই সভা করা হয়।
মহেশপুরে চাচাদের বিরুদ্ধে জমি দখলেন অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে চাচাদের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলেন অভিযোগ করেছেন
আপন ভাইপো। মঙ্গলবার সকালে উপজেলার আজমপুর ইউপির আলামপুর গ্রামে ভাইপোদের
জমি জোর পূর্বক দখল নিতে কাঠ-বাঁশ দিয়ে অস্থায়ী ঘর নির্মানের চেষ্টা করে। পরে
মহেশপুর থানায় এসে চাচাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আপন ভাইপো জহিরুল
ইসলাম।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়,১৪১নং আলামপুর মৌজার অন্তর্গত আরএস ১৫৫ নং
খতিয়ান ভুক্ত ১৭৯৬ নং দাগের ২১ শতক জমি জহিরুল ইসলামের পিতা মৃত আব্দুর রউফ
পিতার ওয়ারেশ সূত্রে পেয়ে পারিবারিক আপোষমতে ভোগ দখল করতে থাকে। তার মৃত্যুর পর
ওয়ারেশগন দুই ছেলে,চার মেয়ে ও স্ত্রী সেই জমি ভোগ দখলে থাকার এক পয়ায়ে মঙ্গলবার
সকালে জহিরুলের চাচারা সেই জমি অবৈধ্য ভাবে দখল নেওয়ার চেষ্ঠা করে। তফসীল বর্নিত
জমি যেন অবৈধ্য ভাবে দখল করতে না পারে সে বিষয়ে আপন ভাইপো চাচা আবুল
হাসেম,আবুল কাশেম ও আবু তাহের কালুর নামে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের
করে।
মহেশপুর থানার এসআই জুম্মন বলেন,আলামপুরের জমিজায়গা সংক্রান্ত একটি
অভিযোগ হাতে পেয়েছি। ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা
হবে।
শ্যামনগরে স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংবেদনশীলতা সভা
খবর বিজ্ঞপ্তি
১২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০ টায় ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান
জি.এম আব্দুর রউফ এর সভাপতিত্বে চিংড়ি খামারে সমকাজে সমমজুরী নিশ্চিতকল্পে স্থানীয় সরকার ও
সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়। লিডার্স এর বাস্তবায়নাধীন
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে সভায় স্বাগত
বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক, মোহন কুমার মন্ডল। সভাপতি তার বক্তব্যে বলেন,
“চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ
করেন। এজন্য বর্তমান সময় বিবেচনা করে তাদের মজুরী বৃদ্ধির বিষয়টি ঘের মালিক ও সুশীল সমাজ
প্রতিনিধিদের গুরুত্ব দিতে হবে এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে ঘেরের রাস্তায় বজ্রনিরোধক তালগাছ
রোপন ও নারী শ্রমিকের জন্য টয়লেটের ব্যবস্থা করতে হবে।”
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সৌমিত্র জোয়ারদার, প্রধান শিক্ষক, আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ
মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল্লাহ-আল-বাকী, বিশিষ্ট সমাজ সেবক ও সদস্য, লিডার্স সাধারন পরিষদ, মোঃ
রবিউল ইসলাম, ইউপি সদস্য, মোঃ মাহাতাব উদ্দিন, ইউপি সদস্য, বিকাশ মন্ডল, ইউপি সদস্য, মুকুন্দ
পাইক, ইউপি সদস্যসহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। সভায়
আরও উপস্থিত ছিলেন শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, ঘের মালিক, সমাজসেবক, সাংবাদিক ও নারী চিংড়ি
শ্রমিক দলের সদস্যরা। সভায় সহায়তা করেন আলীম আল-রাজী, প্রোগ্রাম ম্যানেজার, তমালিকা মল্লিক,
এ্যাডভোকেসি অফিসার ও দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, লিডার্স। সভায়
বুড়িগোয়ালিনী ইউনিয়নের মোট ৪০জন স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধি স্বতস্ফূর্ত
অংশগ্রহন ও গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন। অবশেষে সভায় অংশগ্রহনকারীরা চিংড়ি খাতে নারী
শ্রমিকদের জন্য চিংড়ি খামারে টয়লেটের ব্যবস্থা ও মজুরী বৃদ্ধির জন্য আশ^াস প্রদান করেন।
অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্তরে উপজেলা কৃষি ঋন কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি ঋন কমিটির সভা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় অর্গানিক
বেতাগার রিসোর্স সেন্টার চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার
(ভুমি) মোঃ আসাবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান
শেখ মুস্তাহীদ সুজা। বাংলাদেশ কৃষি ব্যাংক ফকিরহাট শাখা ম্যানেজার শেখ মুজিবুর রহমান এর উপাস্থনায় সভায়
আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য
অফিসার জ্যোতী কনা দাস, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন
মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, কৃষি ব্যাংক ফলতিতা বাজার শাখা ম্যানেজার এফ.এম. মাসুদ
রানা, এসবিএসি ব্যাংক লিমিটেড এর ফকিরহাট শাখা ম্যানেজার মোঃ সোহেল রানা, ফাষ্ট সিকিউরিটি
ইসলামী ব্যাংক লিঃ এর ফকিরহাট শাখার ভাইস প্রিন্সিপাল মোঃ রহমত উদ্দীন হাওলাদার, উপজেরা দরিদ্র বিমোচন
কর্মকর্তা আরুফা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুদ্বীপ কুমার রায়, রুপালী ব্যাংক মানসা বাজার শাখার
ম্যানেজার মোঃ হাসানুল হক ও কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মোর্তজা আহম্মেদ সহ বিভিন্ন ব্যাংকের
উর্দ্ধতন কর্মকর্তাগণ।
খুমেক ছাত্রলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী গতকাল ১২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের এস. এস সুলতান অডিটোরিয়ামে বিশেষ কর্মীসভার আয়োজন করে খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ।
“স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ আশানুর ইসলাম। বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম রবিনের সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি তুহিন রেজা, অটিজম বিষয়ক সম্পাদক ডাঃ সৌরভ ঘোষ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আজহার উদ্দীন রাসেল, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মেডিকেল কলেজ শাখা আগামী দিনগুলোতেও অতীতের ন্যায় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দিনব্যাপী কেশবপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রথম খেলায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
দ্বিতীয় খেলায় ভারতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ ২-০ গোলে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্যুর রশিদ, সাংবাদিক এস আর সাঈদ, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজু আহম্মেদ। খেলা পরিচালনা করেন তজিবর রহমান ও আব্দুর রাজ্জাক। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আরজান আলী, ইভান, শওকত আলী ও শরিফুল ইসলাম। খেলা ধারা বর্ননায় ছিলেন রফিকুল ইসলাম ও মহিরউদ্দীন মাহী।
রামপালের ভরসাপুর ব্যাবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের উজরকুড় ইউনিয়নের ভরসাপুর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে ওসি আশরাফুল আলমের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাজার ব্যাবসায়ীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস.এম আশরাফুল আলম।
তিনি তার বক্তব্যে আইন শৃঙ্খলা বিষয়ক যে কোন সমস্যায় থানায় যোগাযোগ করবেন। যে কোন সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের থানায় আপনারা সেবা পাবেন। আমরা সেবা প্রদানে বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেডসহ ভরসাপুর বাজারের ব্যাবসায়ী বৃন্দ ।
এ সময় ভরসাপুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকল দোকান মালিক, ইউপি সদস্য, পুলিশের অন্যান্য সদস্যরা, সাংবাদিক, জনসাধারণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
খুলনা ক্যান্সার হাসপাতাল নির্মাণের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২১ ভাগ
ইয়াসিন আহমেদ জীবু
দক্ষিনাঞ্চলের ক্যান্সার রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে এবছর জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল খুলনার ১’শ শয্যার ক্যান্সার কেন্দ্রের। কিন্তু মেয়াদ শেষে প্রায় আড়াই লাখ বর্গফুট ভবনের কাজের অগ্রগতি মাত্র ২১ ভাগ। ফলে ক্যান্সার চিকিৎসার জন্য স্থাপন হয়নি লিনিয়র এক্সেলেটর, সিটি সিমুলেটর, ব্রাকিথেরাপি ও কেমো থেরাপি মেশিন।
ক্যান্সারের পূর্ণাঙ্গ কোনো চিকিৎসা কেন্দ্র নেই খুলনা বিভাগের কোথাও। তাই এ অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য ছুটতে হয় ঢাকা কিংবা কলকাতায়। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে ক্যান্সারের রোগীদের কেমোথেরাপি দেওয়া হয়। যেখানে বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন যৎসামান্য চিকিৎসার আশায়।
ক্যান্সার রোগীদের পূর্নাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০২১ সালে খুলনায় ১’শ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। যার কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনের মধ্যে। কিন্তু মেয়াদ শেষে ভবনের অগ্রগতি হয়েছে নাম মাত্র। ১৭ তলা বিল্ডিং এর কাজে সবে মাত্র ২ টি বেজমেন্টের কাজ সম্পন্ন হয়েছে। ফলে স্থাপিত হয়নি চিকিৎসার যন্ত্রপাতি। চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপী বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোঃ মুকিতুল হুদা বলেন, খুলনা বিভাগের সকল জেলা থেকেই প্রতিদিন অসংখ্য ক্যান্সার রোগি আসে। তবে দুঃখজনক যে আমরা তাদের সকল প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে পারি না। খুব দ্রুতই ক্যান্সার চিকিৎসার পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র চালু করা প্রয়োজন। রোগীদের যে ভোগান্তি হচ্ছে তা আসলে বলে বোঝানো সম্ভব না। যতদ্রুত সম্ভব লিনিয়র এক্সেলেটর, সিটি সিমুলেটর, ব্রাকিথেরাপি ও কেমো থেরাপি মেশিন চালু করা প্রয়োজন। নইলে রোগীদের দূর-দূরান্তে ছুটতে হবে।
নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ-১, অমিত কুমার বিশ্বাস বলেন, প্রকল্পের শুরুতে কিছু জটিলতা ছিল যা কেটে গেছে এবং বর্তমানে প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠিয়েছে গণপূর্ত বিভাগ। আশা করা যাচ্ছে ২০২৪ সালের মধ্যে নতুন ক্যান্সার কেন্দ্র চালু করা সম্ভব হবে।
নাম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হলেও নির্মানাধীন ভবনটিতে থাকবে কিডনি ও হৃদরোগ বিভাগও। সেখানে থাকবে কিডনি ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অপারেশন থিয়েটার ও আইসিইউ। আর হৃদ রোগীদের জন্য সিসিইউ, আইসিইউ, কার্ডিয়াক অপারেশন থিয়েটার ও ক্যাথ ল্যাব। তাই এই গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ রোগী ও চিকিৎসকদের।
মাগুরাতে হোটেল কক্ষে থেকে বেসরকারী কোম্পানির কর্মকর্তার লাশ উদ্ধার
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরা শহরের সৈকত হোটেলের কক্ষ থেকে মঙ্গলবার বেসরকারী কোম্পানির কর্মকর্তার লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানার পুলিশ।
তারা বিস্কুট কোম্পানির এজিএম ইব্রাহিম উদ্দিন (৪৭) সোমবার রাত দশটায় হোটেলের ২৪ নম্বর রুমটি ভাড়া নেই। স্টোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে প্রথমিক ভাবপ ধারণা করা হচ্ছে।তার বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে।পিতার নাম আকবর আলী শেখ।
পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
দাকোপে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগরেরা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে খুলনার দাকোপ উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগরেরা। প্রতিটি পূজা মন্ডপেই এখন ধুম পড়েছে প্রতিমা তৈরীর কাজ। কে কার থেকে কত ভালো কত আকর্ষণীয় প্রতিমা তৈরি করে মানুষের হৃদয় ছুঁতে পারে তারই প্রতিযোগিতার মহা উৎসব যেন লেগেছে পূজা মন্ডপ গুলোতে। পুজা মন্ডপ কমিটিগুলোর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে প্রতিমা তৈরীর কারিগর নিয়ে এসে প্রতিমা তৈরি করছে। এ বছর দাকোপ উপজেলায় সব কয়টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর ধুম পড়লেও মূল্য নিয়ে হতাশার মধ্যে রয়েছে কারিগরেরা। দাকোপের বাজুয়া বাজারে দুর্গা প্রতিমা তৈরীর কাজ করছেন, লাউডোব ইউনিয়নের খুটাখালি গ্রামের ছেলে বিভাষ গাইন তিনি বলেন আমি প্রতিমা তৈরির কাজ শুরু করেছি কুটা দিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে এরপর মাটি তারপর রং এর কাজ চলবে। কথা হয় শ্রী নিমাই দাস তিনি যশোরের বাসিন্দা এলাকার বেশিরভাগ মন্ডপের প্রতিমা তৈরী করেন তিনি। প্রতিমা তৈরীর কারিগর শ্রী নিমাই দাস ও তার সন্তান প্রতাব দাস জানান, এ বছর এলাকা ও বাহীরের মোট ১৫টি পূজা মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি করছি, বংশীয়ভাবে এই কাজ করে আসছি আমার দাদা তার দাদা এবং আমরা সকলে এই পেশার সাথে যুক্ত। বিগত দুই বছর করোনা মহামারীর কারণে অল্প দামে প্রতিমা নির্মাণ করেছিল পূজা মন্ডপ গুলো। এ বছর আশায় বুক বেঁধেছিলাম কিন্তু বৈশ্বিক যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে তাই খরচ বেড়ে লাভের অংশ শুধুই কমেনি অনেক কমে গেছে। মন্ডপ কমিটিও এ বাজেট সামলাতে হিমশিম খাচ্ছে । উপজেলার কয়েকটি পুরোহিতের সাথে কথা বলে যানা গেছে ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর দেবী মা দুর্গা গজে অর্থাৎ হাতিতে আগমন করবে যার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা আর মা দুর্গা বিজয় দশমীতে গমন করবে নৌকায় চেপে এর অর্থ শস্যবৃদ্ধি আশানুরূপ হলেও বন্যা ও জলোচ্ছ্বাসে কিছু শস্য নষ্ট হবে। জানতে চাইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার সভাপতি অসিত বরণ সাহা সাধারণ সম্পাদক সঞ্চয় মোড়ল। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা সভাপতি জানান, দুর্গা পূজার বিষয়ে উপজেলা গুলোকে ডেকে আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। যাতে কোন প্রকার বিশৃঙ্খলনা সৃষ্টি না হয়। প্রশাসন ও যতেষ্ঠ তৎপরতা রয়েছে যাতে করে সুন্দর ভাবে সকলে মিলে-মিশে শারদীয় দুর্গা উৎসবকে উপভোগ করতে পারে। ইতো মধ্যে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সকল মন্দিরের সভাপতি / সম্পাদক, রাজনৈতিক নেত্রী বৃন্দ, ইউপি চেয়ারম্যান ও পূজা উৎযাপন কমিটির নেত্রীবৃন্দকে নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক সভা- সমাবেশে করেছেন শারদীয় দুর্গা উৎসবকে প্রানবন্ত করে তুলতে। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন দুর্গাপূজা শুরু হতে এখনও অনেক বাকি। পূজায় যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করেছি। যেহেতু প্রতিটা পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে তাই আমরা নজরদারি বৃদ্ধি সহ সতর্ক অবস্থানে আছি। দাকোপ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা বলেন উপজেলার সকল মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে প্রতিমা তৈরিতে সকলে ব্যস্ত সময় পার করছে।
মোংলা বন্দরের সিবিএ নির্বাচন না দেওয়ার পায়তারা, কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন যথা সময়ে না দেয়ার অভিযোগ উঠেছে। সংঘের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা দেওয়ার বিধান থাকলেও সেটি করা হয়নি। সিবিএ’র বর্তমান নেতারা এনিয়ে নানা তালবাহনা করায় বন্দর কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে শ্রম অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন সংস্থায় অভিযোগও জমা পড়েছে।
শ্রম অধিদপ্তরে দেওয়া অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সর্বশেষ গত ২০২১সালের ১৭অক্টোবর দুই বছর মেয়াদের নির্বাচন হয় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ)। গঠনতন্ত্র অনুযায়ী সে নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৭অক্টোবর। মেয়াদ শেষ হওয়ার ৪৫দিন পূর্বে সেই কার্যনির্বাহী পরিষদ তফসিল বা নতুন নির্বাচন অনুষ্ঠানের সকল কার্যক্রম গ্রহন করবেন। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী তফসিলসহ কোন কার্যক্রম গ্রহণ না করে বর্তমান পরিষদ নির্বাচন না দিতে নানা তালবাহানা শুরু করেছেন। তাতে যথা সময়ে নির্বাচন না হওয়ার আশংকা করা হচ্ছে। আর নির্বাচন না দেওয়ায় বন্দরের কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু দাবী করে বলেন, নির্বাচন সরকারীভাবে নিষিদ্ধ, তাই জাতীয় নির্বাচনের পরে হবে।
এদিকে সিবিএর সাবেক সাধারণ সম্পাদক এস,এম ফিরোজ ও যুগ্ম সম্পাদক মতিউর রহমান সাকিব বলেন, গঠনতন্ত্রে ২৬নম্বর ধারা মোতাবেক ৪৫দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করার বিধান থাকলেও বর্তমান পরিষদ এখনও তা করেননি। গত ২সেপ্টেম্বর তফসিল ঘোষণার সময় পার হয়ে গেছে। বর্তমান পরিষদের নেতারা যথা সময়ে নির্বাচন না করতেই এমন তালবাহানা করছেন। তবে নির্বাচন না দেওয়ায় কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এতে সচল বন্দরের উন্নয়ন গতিধারা ব্যাহত হবে বলেও জানান তারা। তাই অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবী জানিয়ে তারা আরও বলেন, এর ব্যতিক্রম হলে বিক্ষোভ সমাবেশসহ নানা আন্দোলন করে সিবিএ ভবন তালাবদ্ধ করে দেওয়া হবে।
এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছেন স্বীকার করে রেজিষ্টার্ড অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তর খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী পরিষদই যথা সময়ে নির্বাচন দিবেন। এটা তাদের দায়িত্ব। শ্রম দপ্তর এই নির্বাচনে আইনগত সকল কার্যক্রমের তত্বাবধায়ন করবেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে যথা সময়ে নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কর্মশালার দ্বিতীয় দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে নিজেকে প্রস্তুত করে নেওয়ার উত্তম সময়। দীর্ঘ ১২ বছরের শিক্ষাজীবন শেষে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বেশ কিছু পার্থক্যের মুখোমুখি হতে হয় নবীন শিক্ষার্থীদের। এখানকার শিক্ষা ব্যবস্থা স্কুল-কলেজ থেকে আলাদা। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে অল্প সময়ের মধ্যে নিজেকে তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য এক বিশ্ববিদ্যালয়। এখানে একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে সব ডিসিপ্লিনে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। ছাত্ররাজনীতি না থাকলেও নিজেকে বিকশিত ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করার জন্য এখানে অনেক সংগঠন রয়েছে। এখানকার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা দক্ষ দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু লেখাপড়া বা আভিধানিক জ্ঞান অর্জনের জন্য নয়, এখান থেকে শিক্ষা নিয়ে মানবিক গুণাবলী সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। দেশ ও জাতির জন্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে গ্রিন-ক্লিন ক্যাম্পাসে পরিণত করতে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। এছাড়াও কর্মশালায় ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স ইন কেইউ’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ইন কেইউ’ শীর্ষক আরও ৪টি সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়। কর্মশালার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল এবং আইন স্কুলের আওতাধীন ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দর্শনায় ৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা’র নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ শামিম রেজা, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই(নিঃ) শেখ আবু হানিফ ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ছয়ঘরিয়া গ্রামের আঃ রবের ছেলে আক্তারুল ইসলাম(৪৫)’র বাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রান্না ঘর হতে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ১লাখ ৪ হাজার টাকার ৫২ বোতল ফেন্সিডিলসহ আক্তারুলকে গ্রেফতার করে। সকালে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।
বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে ১৪ বছর ধরে চিত্তরঞ্জনের কর্মকাণ্ড
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে ১৪ বছরে অভয়নগরে ৬১ হাজার তালগাছ রোপণ করেছেন চিত্তরঞ্জন দাস (৬৬) নামের এক ব্যক্তি। যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে জন্ম তার। তিনি একজন কৃষক তবে কৃষি কাজের পাশাপাশি ১৪ বছর ধরে তালগাছ রোপণ করে আসছেন।
সোমবার সকালে চিত্তরঞ্জন দাস যুগান্তরকে বলেন, তালগাছের গুরুত্ব উপলব্ধি করে আমি ২০০৮ সাল থেকে সড়কের পাশে ও সরকারি জমিতে তালের বীজ রোপণ করছি। প্রতি বছর বর্ষার মৌসুমে আমি নিজ অর্থ ব্যয় করে এলাকা থেকে তালবীজ সংগ্রহ করে পরে সেই বীজগুলো রোপণ করি। আমি ১৪ বছর ধরে ৬১ হাজার তালবীজ রোপণ করেছি।
তিনি বলেন, উপজেলার ধোপাদী, বুইকারা, সরখোলার, সড়াডাঙ্গা, ধোপাপাড়া, গোবিন্দপুর, ভবদহের চোমরডাঙ্গাসহ এলাকার ৩২টি সড়কে আমার রোপণকৃত তালগাছ এখন দৃশ্যমান। আমি এ বছর ২০ হাজার তালের বীজ কিনেছি।
নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন জানান, চিত্তরঞ্জন দাস নিজ উদ্যোগে অভয়নগরের বিভিন্ন সড়কে অসংখ্য তালের চারা নিজে রোপণ করেছেন। ভবিষ্যতে এ তালগাছগুলো দেশের সম্পদ হয়ে থাকবে, তাকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানায়।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, চিত্তরঞ্জন দাস দেশের জন্য এক মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত রোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিষয়টি জানার পর রোপণকৃত তালগাছ ও বীজ রোপণ কর্মকাণ্ড দেখতে যাই।
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই আবদুল মমিন (৪০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ছোট ভাই অভিযোগ অস্বীকার করেছেন।
আবদুল মমিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেকবিন্নি গ্রামের বারি জোয়ারদারের ছেলে। এর আগে ৭ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে ছোট ভাই ও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শামিম হোসেনের লাঠির আঘাতে আহত হন আবদুল মমিন।
স্থানীয়রা জানান, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কৃষক আবদুল মমিন পারিবারিক কলহের কারণে স্ত্রীকে মারধর করছিলেন। সে সময় তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ঠেকাতে গেলে তাঁকেও মারধর করেন। খবর পেয়ে বাড়িতে ফিরলে ইউপি সদস্য শামিম হোসেনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
এক পর্যায়ে শামিম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মমিন আহত হন। তাঁকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শামিম হোসেন বলেন, তাঁর বড় ভাই স্ত্রী-সন্তানের সঙ্গে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ইটের ওপর পড়ে গিয়ে আহত হন।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুকুরে ভাসছিল দুই শিশুর মরদেহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আনিকা (৩) ও জান্নাত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পদ্মপুকুর-সংলগ্ন প্রতাপনগরের কুড়িকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু একই গ্রামের আলম হাওলাদার ও অহিদুজ্জামান হাওলাদারের মেয়ে।
আনিকার মামা মো. আসমত উল্লাহ জানান, পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার সুযোগে দু’জন পাশের পুকুরের ঘাটে খেলছিল। কিছু সময় পরে জান্নাতের চাচা মো. সাহেব আলী বাড়িতে ফেরার পথে আনিকাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে।
এ সময় দ্রুত সেখানে নেমে তাকে উদ্ধার করতে গিয়ে ডুবন্ত অবস্থায় জান্নাতকে পান। পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিরুজ্জামান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের অনুমতিতে স্বজনরা তাদের মরদেহ নিয়ে গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার দু’জন
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে রহিমা খাতুন নামে এক বিধবার আত্মহত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় মাতবরদের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ওই নারী।
শনিবার ভোর রাতে উপজেলার পোড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই মামলা করলে রাতেই পুলিশ বরুণ দত্ত ও ইছাহাক ফকির নামে দু’জনকে গ্রেপ্তার করে।
সাবেক ইউপি সদস্য প্রভাষ ঘোষসহ এলাকাবাসী জানায়, গৃহবধূ রহিমার স্বামী এহছানুল ফকির পল্লী বিদ্যুতের লাইনম্যানের চাকরি করতেন। বছর পাঁচেক আগে তিনি মারা যান। বর্তমানে ১২ বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে বিধবা রহিমা বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, রহিমাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ও ব্যবসায়ী বরুণ দত্ত। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির শিকার হন রহিমা।
তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, কথিত মাতব্বর আকতার হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
অন্ধকার কবরে কীভাবে থাকবে, আমার কাছে আসো মা
ঝিনাইদহ প্রতিনিধি
বাড়ির উঠোনে সাদা প্যাকেটে ভরা শিশু জান্নাতি খাতুনের (৬) মরদেহ। চারিদিকে ঘিরে আছে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। পাশেই দাঁড়িয়ে পুলিশ সদস্যরা। একটু দূরে বারান্দায় মেয়ের ছবি হাতে নিয়ে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন শিশু জান্নাতির মা স্বপ্না খাতুন।
আহাজারি করতে করতে স্বপ্না খাতুন বলছিলেন, ‘মা তুমি ওখান থেকে উঠে আমার কোলের মধ্যে আসো। তুমি অন্ধকার কবরে কীভাবে থাকবে মা।’
সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় নিহত শিশু জান্নাতি খাতুনের বাড়িতে দেখা যায় এমন চিত্র। শোনপাপড়ি কিনতে বাড়ির পাশের রাস্তায় গিয়ে নিখোঁজ হয় জান্নাতি। পরে ১১ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় পাওয়া যায় তার মরদেহ।
জান্নাতি শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের খোকন ভূইয়ার কন্যা। এ বিষয়ে খোকন ভূইয়া বলেন, জান্নাতি সোমবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে রাস্তার ধারে শোনপাপড়ি কিনতে যায়। এরপর জান্নাতি আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির পাশের বিভিন্ন পুকুরে সারাদিন তাকে খোঁজ করে পাওয়া না গেলে শৈলকুপা থানায় একটি জিডি করি। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে জান্নাতির মরদেহ বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখি।
তিনি বলেন, ওই ডোবায় মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তাহলে রাতে মেয়ের মরদেহ কীভাবে এলো? জান্নাতির ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কপালে আঘাতের দাগ রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছি। এরপর রাতের যেকোনো সময় মরদেহ ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বাগুটিয়া গ্রামের ডোবা থেকে জান্নাতি নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে তা এখনই বলতে পারছি না।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহত শিশুটির শরীরে আমরা কোনো ধর্ষণের আলামত পাইনি। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে বিস্তারিত।
‘ডেঙ্গু ভালো করতে ডাবের পানির উল্লেখযোগ্য ভূমিকা নেই’
স্টাফ রিপোর্টার
খুলনার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান সভায় বলেন, ‘এ বছর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। সবাই সচেতন না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এ রোগের জন্য দায়ী এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। খুলনা শহরে নির্মাণাধীন ভবনগুলোয় পরিষ্কার পানি জমে থাকতে দেখা যাচ্ছে। যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু জ্বর উপশমে ডাবের পানির কোনও উল্লেখযোগ্য ভূমিকা নেই। জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এক সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে।’
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘পুলিশ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে। সাধারণ মানুষ তাদের চার পাশে ঘটা অপরাধ ও অপরাধী তথ্য পুলিশকে জানালে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে পুলিশ আরও কার্যকর অবদান রাখতে পারবে। আসন্ন দুর্গাপূজা ও সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যেকোনও ধরনের গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এলাকায় নতুন কাউকে দেখলে তার কার্মকাণ্ড ও গতিবিধির ওপর প্রতিবেশীদের নজর রাখা প্রয়োজন।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদরদফতর) সোনালী সেন বলেন, ‘মেট্রোপলিটন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। ফলে সম্প্রতি মাদকদ্রব্য আটকের পরিমাণ বেড়েছে। সব অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন এলাকায় পুলিশের স্থায়ী চেকপোস্ট ও মোবাইল প্যাট্রোল চলমান রয়েছে। আসন্ন দুর্গাপূজার সময় অপরাধ প্রবণতা ও যানজট নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের বিশেষ পরিকল্পনা থাকবে। এ ছাড়া অনলাইন জুয়া বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মাদক সংশ্লিষ্ট মামলার বিচার ত্বরান্বিত করতে যথাসময়ে সাক্ষ্য-প্রমাণ হাজিরে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সমাজে মাদকের বিস্তাররোধে পারিবরিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে সব পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ওপর জোর দিতে হবে।’
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই ঘণ্টার মাছের হাটে লেনদেন অর্ধকোটি টাকা
নিজস্ব প্রতিনিধি
ভোরের আলো ফোটার আগেই নদীর তীরে নৌকা বোঝাই করে সমুদ্রের মোহনা থেকে তরতাজা মাছ নিয়ে আসেন বিক্রেতারা। হালিতে ইলিশ বিক্রির বাজার বসে পটুয়াখালীর গলাচিপায়। ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টার এ বাজারে বেচা কেনা হয় অন্য মাছও। লেনদেন হয় প্রায় অর্ধ কোটি টাকা।
দাম ভালো পেয়ে খুশি জেলেরা। আর কম দামে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারাও।পটুয়াখালীর গলাচিপার পাইকারি এ বাজারে হালিতে বিক্রি হয় বিভিন্ন সাইজের ইলিশ। এছাড়া, কোরাল, আইড়, পাঙ্গাস, কাতল, বোয়াল, পোমা, চিংড়িসহ নানা জাতের মাছ বিক্রি হয় কেজিতে। জেলেদের জালে বিপুল মাছ ধরা পড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
নদী ও সমুদ্রের মোহনায় দিন রাত মাছ ধরে পরের দিন খুব সকালে বিক্রি করেন অড়তদারদের কাছে। পাইকাররা সেই মাছ বিক্রি করেন জেলার বিভিন্ন জায়গায়। প্রতিদিন প্রচুর মাছ আসে এ বাজারে। জেলেসহ ব্যবসায়ীরা বলছেন মাছের ন্যায্য মূল্য পান তারা।











































