Home আঞ্চলিক সেলফী তুলে ডুবান্ত সরকারকে বাচাঁনো যাবে না: হেলাল

সেলফী তুলে ডুবান্ত সরকারকে বাচাঁনো যাবে না: হেলাল

21

 

খবর বিজ্ঞপ্তি।।

সেলফী তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে যেভাবে ডুবান্ত সরকারকে বাচাঁনো যাবে না। ঠিক তেমনি গ্রেফতার করে, জেলে বন্দি রেখে লুটেরা সরকার ক্ষমতা টিকাতে পারবে না উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের জনগণ আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। অবৈধ সরকারকে বিদায় করেই জনগন ঘরে ফিরবে। গায়েবী মামলা দিয়ে-গায়েবী ভোটার তৈরী করে অথবা অন্যকোন অপকৌশলে তারা আর ক্ষমতায় যেতে পারবে না।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতার মুক্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি পুলিশ প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, নিশিরাতের অবৈধ সরকারের পক্ষ নিয়ে জনগনের বিপক্ষে অবস্থান করলে পরিনাম শুভ হবে না। সবকিছুই বিএনপি মনে রাখবে। কয়রা-পাইকগাছা থেকে খুলনায় সমাবেশে যোগদান করতে আসার সময় নেতাকর্মীদের বাধা দেয়ায় নিন্দা জানিয়ে ভবিষতের জন্য আরো বেশি সর্তক হওয়ার জন্য পুলিশের প্রতি আহবান জানান। অন্যথায় যেকোন পরিস্থির জন্য পুলিশ সদস্যরাই দায়ি থাকবেন। বিএনপির চলমান আন্দোলন অবৈধ তাবেদার লুটেরা সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারি হয়ে যারা জনগনের বিপক্ষে অবস্থান নিবেন তাদের বিচার এদেশের মাটিতেই হবে।

ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে উল্লেক করে প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে। দেশের মানুষ আজ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। সবাইকে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে চলমান একদফার আন্দোলন সফল করে দানব সরকারকে পরাজিত করতে হবে। খুলনা কারাগারে বন্দিদের মুক্তি কার কাছে চাইবো উল্লেখ করে মিল্টন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশের মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। তাই অপদকে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে। অবৈধ সরকারের কোনো লজ্জা নেই, লজ্জা যদি থাকতো তবে নিজেরা হামলা করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিত না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করতে হবে। হাসিনার পতন এখন সময়ের ব্যাপারমাত্র। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ-বিএনপির বাংলাদেশ। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, সারাদেশ আজ কারাগারে পরিনত হয়েছে। উচ্চ আদালতে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হলে গণভবনের আদেশে অথবা অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে জামিন বাতিল করা হচ্ছে। ছাত্রদল একটি মানবিক রাজনৈতিক ছাত্রসংগঠন। ছাত্রদল সবসময়ই দমন-নিপিড়নের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি পুলিশ ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের পিটিয়েছে। যদিও ছাত্রলীগ সন্ত্রাসী তবুও পুলিশি নির্যাতনের বিপক্ষে ছাত্রদল অবস্থান নিয়েছে। আগামীতেও সকল নিপিড়নের বিরুদ্ধে সজাগ থাকবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খুলনার কারাবন্দি ১১ নেতাকর্মীসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, এস এ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, এনামুল হক, মোজাফফর হোসেন, জাবেদ মলিক, হাবিবুর রহমান, ফকরুল আলম, আ. রাজ্জাক, শেখ আবদুর রশিদ, সাহিনুল ইসলাম পাখি, অ্যাড. মোমরেজুল ইসলাম, রুবায়েত হোসেন বাবু, আবদুল মজিদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, মো. হাফিজুর রহমান, আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা ,সরদার আবদুল মালেক, মাসুদ খান বাদল, মনির হাসান টিটো, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী, শহিদুল ইসলাম, আজাদ আমিন, খান ইসমাইল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি,

গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাইদ, মাহবুবউল্লাহ শামীম, মোঃ আলতাফ হোসেন খান, আসাদুজ্জামান আসাদ, কে. এম মাহাবুবুল আলম, কাজী কামরুল ইসলাম বাবু, সিরাজুল উসলাম লিটন, মোঃ শহীদ খান, সরদার শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, মোঃ মতলুবুর রহমান মিতুল, শেখ আব্দুল আলিম, মোঃ শাহ্ জালাল প্রমূখ। বিকাল ৩টা থেকে বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কারাবন্দি নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান সহকারে কেডি ঘোষ রোডস্থ সভাস্থলে জমায়েত হতে থাকেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতে কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, হেলাতলা রোড কানায় কানায় পূর্ন হয়ে যায়।