শেখ সেকেন্দার আলী, কপিলমুনি (খুলনা) প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে সামাজিক ব্যক্তিদের একেরপর এক ভাইরাল হচ্ছে ব্যক্তিগত অশ্লীল ভিডিও। রীতিমতো আঁতংকে রয়েছেন সৌশাল মিডিয়ায় কখন কার ভিডিও ভাইরাল হবে সেই চিন্তা নিয়ে। অচেনা নারীদের সাথে সৌশাল মিডিয়ায় পরিচয় থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকে ভালোবাসার অভিনয়ের ফাঁদে ফেলে রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিদের একান্ত পরিবেশে খোলামেলা কথপোকথনের ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে।
যার ফলে বর্তমানে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বহুজন। ইতিমধ্যে অনৈতিক অশ্লীলতার গোপন সেই ভিডিও ভাইরালের শিকার হয়েছেন উপজেলার লতা ও কপিলমুনি এলাকার ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও তরুণ ব্যাবসায়ী। কারা এই ভিডিও ফুটেজ ভাইরাল করছে হদিস মিলছে না তাদের। যার ফলে এক ধরনের মানসিক চাপের মুখে উপজেলার রাজনৈতিক নেতা থেকে শুরু বিভিন্ন পেশার মানুষ। কখন কার ভিডিও ভাইরাল হবে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানান আলোচনা। সৌশাল মিডিয়ায় কেউ কেউ পোষ্ট দিচ্ছি এর পর কার ভিডিও।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, একটি চক্র উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিদের টার্গেট করে প্রতারনার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচয় হয়। সেই পরিচয় থেকে ভিডিও কলে ভালোবাসার অভিনয় করে অন্তরঙ্গ দৃশ্যে ভিডিও কল রেকর্ড করে রাখা হয়। চাহিদা পূরণে ব্যর্থ হলে তাদের ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এছাড়াও কবিরাজ সেজে গোপন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গোপনস্তানের ভিডিও রেখে সম্মান হানি করছে। সূত্র জানিয়েছেন, পরবর্তিতে সেই গোপন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। টাকা দিতে ব্যর্থ হলেই ভাইরাল করে দেয়া হচ্ছে সেই গোপন ভিডিও। যার ফলে আতংকের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাসহ অভিভাবক মহল। ভাইরালের শিকার একজন বলেন, আমি প্রতারনার শিকার হয়েছি। তবে ভাইরালের শিকার ব্যক্তিরা এ ব্যাপারে কেউ কথা বলতে নারাজ।
এব্যাপারে জানতে চাইলে, পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক গাজী মোঃ মিজানুর রহমান বলেন, অশ্লীল ভিডিও সমাজের জন্য মরণ ব্যাধি। এটা আমাদের সমাজকে কুড়ে কুড়ে ধংস করে দেবে। এটা বন্ধ করতে হলে সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে এগিয়ে আসতে হবে। সেই সাথে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে সবাইকে।
মানবধিকার ব্যক্তিত্ব ও সাংবাদিক এড এফ এম এ রাজ্জাক বলেন, গোপন ভিডিও ভাইরালের শিকার ব্যক্তিরা আইনের আশ্রয় নিতে পারবেন। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব। পাইকগাছা থানা ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অচেনা মানুষের সাথে বন্ধুত্ব হলে সতর্ক থাকতে হবে। বন্ধুত্বের সুযোগে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।











































