।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতার মুক্তির দাবিতে আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা থাকবেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন, বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সমাবেশ সফল করতে খুলনাবাসি সহ খুলনা মহানগর ও জেলা বিএনপি, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
#
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়
মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রদল। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক শফিকুল আলম মনা ও বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা ইবাদুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েতউল্লাহ দিপু, ওহিদুজ্জামান খান, পারভেজ হাসান মিজান, মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, এস এম ইউসুফ ,আব্দুল আহাদ শাহীন, শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, ফারুক হোসেন,আল আমিন লিটন, মাসুম বিল্লাহ,রাজু আহমেদ,আবু সালেহ শিমুল, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদী, আরিফ মোল্লা তুর্জ,খালিদ বিন ওয়ালিদ শোভন,রাব্বি চৌধুরী,শেখ শামসাদ আবিদ,এস এম নয়ন হোসেন,রাজিব হোসেন লিংকন,আরিফুল ইসলাম আরিফ,আল আমিন হোসেন,রাকিবুল ইসলাম সাজিদ সহ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ২১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাফেজ মোহাম্মদ রুম্মান হোসেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরবর্তী খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে খুলনা মহানগর ছাত্রদলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি ও যুগ্ম আহবায়ক হেলাল হোসেন গাজী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং আজকের সমাবেশ সফল করতে মহানগর ছাত্রদলের অন্তর্গত ৫টি থানা, ৮টি কলেজ, ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের আহবান জানানো হয়।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়
খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থি ছিলেন আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, মোল্লা খায়রুল ইসলাম, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, মোহাম্মদ আতাউর রহমান রনু, কবির মোল্লা, আরিফুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, গোলাম মোস্তফা তুহিন, মোহাম্মদ আনোয়ার হোসেন আনো, ইউসুফ মোল্লা, বাসির মোল্লা, ব্রোজেন ঢালী, সাইফুল ইসলাম মল্লিক, আবু তাহের হীরা, অমল, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, ডাক্তার শাহিন আমান, এফ এম রফিকুল ইসলাম, সোহাগ মুন্সি, মোশারেফ সিকদার, আসাদুজ্জামান বিপ্লব, মন্দির শাহীন রুবেল, জগেশ্বর সেনা কার্তিক, আবু সাঈদ, নাঈম হাসান হাছিব,রিপন শিকদার, মিজান সরদার, পলাশ, তাজু,সোফিয়ার রহমান, বুলবুল আহমেদ, শেখ মোতালেব, মনিরুজ্জামান মিন্টু, ফরিয়াদ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, বাদশা,শফিকুল ইসলাম সজল, জাকির মোল্লা, এজাজ মোল্লা, আজিজুল, চান, এস এম কবি র,কিরোজ হাওলাদার, নাহিদ, হালিম, রানা, হারুন, আসাদ, মাসুদ, ফয়সাল, মহিদুল হক টুকু, বেল্লাল, মাহমুদুল হাসান শিমুল, নাসিম এনামুল হক, জামাল হোসেন ভুট্টো, আকবার, মামুন, জহির শেখ, আলাউদ্দিন জমাদর রাজু হাওলাদার আবুল কালাম ফেরদাউস,সাইফুল মোড়ল, ফরিয়াদ,আল ইমরান বাবু, আবুল শিকদার, মোহাম্মদ আলী হোসেন, আকরাম হোসেন, রাজু মল্লিক, লিটন সিকদার, নুর ইসলাম, আব্দুর রহমান, লিটন মোল্লা, শাহীন, প্রমুখ।











































