Home জাতীয় দিঘলিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘটিত

দিঘলিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘটিত

22

দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়নার বাড়িতে গত শনিবার গভীর রাতে চোরের দল বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারির লকার ভেঙে ঘরে রক্ষিত প্রায় ১২ ভরি স্বর্ণ ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী বারাকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল মামুন জানান প্রতিদিনের ন্যায় শনিবার রাতে বাড়ির গেটে তালা মেরে ঘুমাতে যান সকালে ঘুম থেকে উঠে দেখেন আলমারির লকার ভেঙে স্বর্ণ, নগদ টাকা নিয়ে গেছে। বর্তমানে এলাকায় উদ্বেগ জনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। একাধিক চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন, ইতিমধ্যে পুলিশি টহল জোরদার করা হয়েছে। চুরির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।