Home আঞ্চলিক দর্শনায় ৩ দিন ব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

দর্শনায় ৩ দিন ব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

16

 

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দর্শনায় ৩ দিন ব্যাপি ইন্দো–বাংলা ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মাঠে তিনদিন ব্যাপি ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি এ চিকিৎসার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে চিকিৎসাসেবা উদ্বোধনের আগে জাতীয়, শোক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও ফুলেল শুভেচছা দেওয়া হয়। উদ্বোধন কালে অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজি মো: আলী আজগার টগর বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি অন্যতম মৌলিক অধিকার। এ কথা ভেবেই বারবার এলাকার অসহায় মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে থাকি সকলের আন্তরিকতা ও সহযোগিতায়। এমপি টগর আরো বলেন, আমি জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রতিবছর আমার নির্বাচনী এলাকার দুস্থ্য গরিব ও বয়স্ক নারী পুরুষদের জন্য ফ্রি চিকিৎসার ও ওষুধের ব্যাবস্থা করে থাকি।
বিশেষ অতিথির বক্তব্যে ভারতের কলকাতা বিশেষায়িত এ্যাপোলো মাল্টি শ্পেসালিষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ মেডিক্যাল টিমের প্রধান ডাঃ সূভোশিষ চক্রবর্তী(ক্যান্সর বিশেষজ্ঞ) বলেন, আমরা ৬ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম এসেছি হৃদ রোগ, গাইনী, ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্মরণে বাংলাদেশে সাধারন গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবা করতে আসতে পারবো, ভাবতেই পারিনি,এ জন্য স্হানীয় সংসদ সদস্য জনাব হাজী মো: আলি আজগার টগর মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডা: কিসিঞ্জার চাকমা বলেন, আমাদের কৃষ্টি সংস্কৃতি সবাই এক আমাদের সেতুবন্ধন আরো সুদৃঢ় হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের সিভিল সার্জন,ডাঃ সাজ্জাদ হোসেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশনার সজল কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, ভারতীয় মেডিকেল বিশেষজ্ঞ টিমের সদস্যদের মধ্যে ডা: সুনিল( কিডনি বিশেষজ্ঞ), আসফাক আহমেদ (হৃদ রোগ বিশেষজ্ঞ), উতপল সেন(গাইনী), আত্তারি পাল( বন্ধ্যাত্ব) সোভা চক্রবর্তী(মেডিসিন বিশেষজ্ঞ) বক্তব্য শেষে আগত রোগিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। আলোচনা শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট ও বঙ্গবন্ধুর আত্মজীবনি বই এবং পুরস্কার তুলেদেন। উল্লেখ্যে গত ছয় বছর ধরে স্থানীয় এমপি হাজী আলী আজগার টগর নিজস্ব উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছেন।