Home খেলাধুলা চ্যাম্পিয়নস লিগের ড্র: কঠিন গ্রুপে পিএসজি

চ্যাম্পিয়নস লিগের ড্র: কঠিন গ্রুপে পিএসজি

51

স্পোর্টস ডেস্ক।।

চ্যাম্পিয়নস লিগের গত আসরের ড্রয়ে মৃত্যুকূপে পড়েছিল বার্সেলোনা। সেই মৃত্যুকূপ পার হওয়া হয়নি স্প্যানিশ জায়ান্টদের। টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায়ে বার্সার ঠাঁই হয়েছিল ইউরোপা লিগে। তবে এবার অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়েছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি।

গতকাল রাতে ফ্রান্সের মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ২০২৩/২৪ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

গত মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতছে ম্যানচেস্টার সিটি। এবার ম্যানচেস্টার সিটি পড়েছে ‘জি’ গ্রুপে। তাদের বাকি তিন প্রতিপক্ষ আরবি লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়ং বয়েজ। রানার্স আপ ইন্টার মিলান ‘ডি’গ্রুপে পেয়েছে বেনফিকা, আরবি সালজবার্গ ও রিয়াল সোসিয়েদাদকে।

এবারের ‘ডেথ গ্রুপ’ বলা যেতে পারে ‘এফ’ গ্রুপকে। যেখানে লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে দুই জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড ও এসি মিলানকে। সঙ্গে প্রিমিয়ার লিগের নতুন জায়ান্ট হয়ে ওঠা নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে ‘সি’ গ্রুপে আছে রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন।

একটি চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন পিএসজির বহুদিনের। চ্যাম্পিয়নস লিগ জিততে ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিল তারা। মোনাকো থেকে নিয়ে আসে কিলিয়ান এমবাপ্পেকে। এই জুটিতে স্বপ্ন পূরণ না হওয়ায় ২০২১ সালে লিওনেল মেসিকে এনে আক্রমণভাগে বানিয়েছিল এমএনএম ত্রয়ী।

কিন্তু স্বপ্ন পূরণ হয়নি পিএসজির। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হওয়াই এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে পিএসজির সেরা সাফল্য। এবার আবার স্বপ্ন পূরণের অভিযানে নামবে পিএসজি। সেটাও আবার মেসি-নেইমারকে ছাড়া। পিএসজি ছেড়ে মেসি ইন্টার মায়ামি আর নেইমার আল হিলালে নাম লিখিয়েছেন। বড় ক্লাবগুলোর তুলনায় কঠিন গ্রুপে পড়েছে পিএসজি।

গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই

গ্রুপ ‘বি’: আর্সেনাল, সেভিয়া, পিএসভি আইন্দহোভেন, লাঁস

গ্রুপ ‘সি’: রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন

গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ

গ্রুপ ‘ই’: আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, লাৎসিও, সেল্টিক

গ্রুপ ‘এফ’: পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল

গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ

গ্রুপ ‘এইচ’: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ার্প