Home আঞ্চলিক কেরু কোম্পানীর চলতি মৌসুমের আখরোপন উদ্বোধন

কেরু কোম্পানীর চলতি মৌসুমের আখরোপন উদ্বোধন

18

 

মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানীর আখরোপন মৌসুমের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকাল ১০ টা হতে বিভিন্ন ইউনিট ও খামারে আখ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের(এফসিএমএ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (টিএস) ড.জেবুন নাহার ফেরদৌস।
এসময় অন‍্যানের মধ্যে কৃষি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফুল আলম ভৃঁইয়া, মাহবুবুর রহমান সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শাখা প্রধান,বিএসআরআই প্রতিনিধি,পরীক্ষামূলক ও কৃষি খামার ব‍্যবস্থাপক, সংশ্লিষ্ট সাবজোন প্রধান, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ,আখচাষি কল‍্যান সমিতির নেতৃবৃন্দ ও সিডিএসহ আখচাষিবৃন্দ উপস্থিত ছিলেন।