Home খেলাধুলা বাড়তি সেই দায়িত্ব ‘পালন করতে পারেননি’ সাকিব

বাড়তি সেই দায়িত্ব ‘পালন করতে পারেননি’ সাকিব

16

স্পোর্টস ডেস্ক।।

চোটের কারণে এশিয়া কাপের দল ঘোষণার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। দল শ্রীলংকায় উড়াল দেওয়ার একবারে আগমুহূর্তে জ্বরে পড়েন লিটস দাসও। টপ অর্ডারে দলের অভিজ্ঞ এই দুই কাণ্ডারির অভাব যে অধিনায়ক সাকিব আল হাসান পূরণ করতে পারেননি সেটি অকপটেই স্বীকার করে নিলেন।

তামিম-লিটনের না থাকায় ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব প্রসঙ্গে সাকিব বলেন, ‘হ্যাঁ, আরও দায়িত্ব। আমি তা করতে পারিনি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’

পাল্লেকেলের আজকের ম্যাচের উইকেট এত কম রানের না বলেও মনে করেন সাকিব, ‘হ্যাঁ, এটি ৩০০ রানের উইকেট না। কিন্তু আমাদের ম্যাচে থাকতে হলে কমপক্ষে ২২০-২৩০ রান করতে হতো।’

 

বোলিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারা যখন ৩ উইকেট হারিয়ে ফেলেছিল, আমাদের আরও কয়েকটি উইকেট দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পাইনি। বোলাররা এবং স্পিনাররা তাদের কাজটি দীর্ঘদিন ধরেই করে আসছে, কিন্তু স্কোরবোর্ডে যথেষ্ট রান নেই।’

২৫ রানে বাংলাদেশ ২ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে এসেছিলেন সাকিব। ১১ বলে ৫ রান করেই বিদায় নিতে হয় তাকে। পেসার মাথিশা পাথিরানার বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।