Home আঞ্চলিক খুলনা বিএনপির গণমিছিল শুক্রবার বিকাল ৪টায়

খুলনা বিএনপির গণমিছিল শুক্রবার বিকাল ৪টায়

72

 

খবর বিজ্ঞপ্তি।।

অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আজ (১৮আগস্ট) শুক্রবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হবে।

গণমিছিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুু, জেলা বিএনািপর আহবায়ক আমীর এজাজ খান। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।