Home আঞ্চলিক `লুটেরা তাবেদার সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার’

`লুটেরা তাবেদার সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার’

70

সদর ও খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা

 

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা খুলনা সদর থানা বিএনপির ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভায় বলেছেন, লুটেরা তাবেদার হাসিনা সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। ক্ষমতা হারানোর ভয়ে অবৈধ সরকারের প্রধান মন্ত্রী,মন্ত্রী পরিষদের সদস্যরা আবোল-তাবোল বকতে শুরু করেছে। চলমান আন্দোলনের জনস্রোতে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।

অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আজকের গণমিছিল সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে সদর থানা একই সময়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে খালিশপুর থানা বিএনপির পৃথক পৃথক সভায় তারা এসব কথা বলেন।

তারা বলেন, যে মামলায় খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে তার বিরুদ্ধে কাগজে-কলমে কোনো প্রমাণ নেই। তা শুধু দেশের মানুষই নয়, বিদেশীরাও জানে। আজকে দেশের গণতন্ত্রহীনতা, হাজার হাজার কোটি টাকার লুটপাট ও বিরোধীমতের বিরুদ্ধে দমন-পীড়নের কারণে সারাবিশ্ব বলছে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আজকের গণমিছিল হবে শতভাগ শান্তিপুণ উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহবান জানান বক্তারা।

সদর থানা বিএনপি: সদর আহবায়ক কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গাজী আফসার উদ্দীন মাষ্টার, শহীদ খান, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম শাহিন, কে এম মাহবুব আলম, আলতাফ হোসেন খান, ম্হাবুব উল্লাহ শামীম, আবু বকর সিদ্দিক, সালাউদ্দিন মোল্লা বুলবুল, জাহাঙ্গীর হোসেন, ডা. আব্দুস সালাম, এ কে এম সেলিম, জি এম মঈন উদ্দিন, মেশকাত আলী, মাফিজুল ইসলাম, মঞ্জুরুল আলম, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, আলী হোসেন, হাসান আল মামুন বাপ্পি, দীপু প্রধান, মাসুদ খান, আসাদুজ্জামান লিটন, হাবীবুর রহমান হাবীব, আলী আকবর, সওগাতুল আলম সগীর, সরোয়ার হোসেন, নুর ইসলাম, মাসুদুল হক হারুন, দেলোয়ার হোসেন, সৈয়দ আজাদ হোসেন, হীরা, আমিন শেখ, বেলাল উদ্দিন, সৈকত প্রমূখ।

খালিশপুর থানা বিএনপি: থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবীবুর রহমান বিশ্বাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, নাজমুল হুদা চৌধুরী সাগর, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন হিল্টন, লিটন খান, মোহাম্মাদ হোসেন, আব্দুল হালিম, জাহাঙ্গীর হোসেন, তসলিম মাষ্টার, হায়দার তরফদার, শেখ গোলাম সরোয়ার, মিন্টু কাজী, রিপন, যুবদলের গাজী সালাউদ্দিন, নাজমুল হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল ইসলাম বাচ্চু, মহিলা দলের আনজিরা খাতুন, নিঘাত সিমা, পারুল বেগম, শারমিন, ছাত্রদলের কাজী সালমান মেহেদী, কৃষকদলের শেখ মোজামে¥ল হোসেন প্রমূখ।

সুস্থতা কামনা: খুলনা সদর থানার অর্ন্তগত ২৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি’র স্ত্রীর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেছেন খুলনা সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।