Home জাতীয় অবশেষে মাঠে নামছেন পার্থ

অবশেষে মাঠে নামছেন পার্থ

168

 

ঢাকা অফিস।।

সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত নানা কর্মসূচিতে বিএনপির পাশাপাশি যুগপতে যুক্ত বিরোধী দলগুলো সক্রিয় হলেও ব্যতিক্রম ছিল ২০ দলীয় জোটের সাবেক শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। অবশেষে প্রথমবারের মতো শুক্রবার (১৮ আগস্ট) যুগপৎ কর্মসূচিতে ফিরছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনকে আন্দালিব রহমান পার্থ বলেন, শুক্রবার গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মিছিল করবে বিজেপি। রাজধানীর ফকিরাপুল পার্টি অফিস মিছিলটির আয়োজন করা হয়েছে।’

মিছিলটি পুরানা পল্টনে গিয়ে শেষ হবে বলেও জানান পার্থ।

উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে রাজধানীতে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণমিছিলের কর্মসূচি রয়েছে।