কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৭আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী শনিবার (১৯আগস্ট) যশোর শহরে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
লিফলেট বিতরণকালে থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, থানা বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস, ইউপি সদস্য হুমায়ুন কবির পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী গাজী, সাবেক সাধারণ সম্পাদক অমেদ আলী, হাসানুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, থানা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ প্রমূখ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।








































