Home বিনোদন ফের বিতর্কে নুসরাত

ফের বিতর্কে নুসরাত

18

বিনোদন ডেস্ক||
বিতর্ক টলি তারকা নুসরাত জাহানের পিছু যেন ছাড়ছেই না। ফ্ল্যাট দেয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও সংবাদ সম্মেলন করে নুসরাত তার বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ নস্যাৎ করে দেন। তবুও পেজ থ্রি-র খবরে চর্চা জারি।

এর মাঝেও সোশ্যালে সক্রিয় নুসরাত। রিল ভিডিও শেয়ার করছেন। জুটছে কটাক্ষও। গতকাল ভারতের স্বাধীনতা দিবসের দিনও নেটপাড়ায় উঁকি দিলেন নুসরাত। দুধ সাদা সালোয়ার, পতাকার আদলে ওড়না আর চুরিতে নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী। স্বাধীনতা দিবসের দিন পতাকা ওড়না উড়িয়ে রিল ভিডিও শেয়ার করলেন নুসরাত।

 

এই দিন অবশ্য কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকে তাকে কুকথা শোনান। তার এই ছবি-ভিডিও নিয়েও শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলেছেন, এসবই অভিনয়! ছবি দেয়ার জন্য দেয়া। স্বাধীনতা পালনের জন্য পালন। আবার অনেকে লিখেছেন, নিজের কালিমা দূর করার চেষ্টা…। আবার অনেকে লিখেছেন, ফ্ল্যাট বিতর্ক থেকে রেহাইয়ের উপায়! এদিকে নুসরাতের পার্টনার যশও পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন।