Home খেলাধুলা মায়ামিতে উত্তাপ ছড়ালেন চাহালের স্ত্রী

মায়ামিতে উত্তাপ ছড়ালেন চাহালের স্ত্রী

70

স্পোর্টস ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের অন্যতম শহর মায়ামির লড়ারহিলে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। আর এই ম্যাচে দর্শকসারিতে থেকে উত্তাপ ছড়িয়েছেন ভারতীয় স্পিনার যুজভেন্দ্র চাহালের স্ত্রী ধানেশ্রী ভার্মা। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। খবর এনডিটিভির।

গ্যালারিতে ভক্ত-সমর্থকদের সঙ্গে ধানেশ্রীকে দেখা যায়। আর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, মায়ামিতে ম্যাচ। এখানে নিবেদিত ও অসাধারণ সমর্থক দেখে অবাক হলাম।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ১২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

 

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য দলীয় ১২ রানে ওপেনার কাইল মেয়ার্সকে হারায় ক্যারিবীয়রা। ব্যক্তিগত ১০ রানে আর্শদীপ সিংয়ের বলে আউট হন মেয়ার্স। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শত রানের পার্টনারশিপ গড়েন ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান। পুরান শেষ পর্যন্ত ৩৫ বলে ৪৭ রানে বিদায় নেন। তবে কিং ৫৫ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান। ২২ রানে অপরাজিত থাকেন শাই হোপ।

ভারতীয় বোলার আর্শদীপ ও তিলক বর্মা একটি করে উইকেট নেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোমারিও শেফার্ডে তোপে পড়ে ভারত। তবে সূর্যকুমার যাদবের ৬১ রানে ভর করে শেষ পর্যন্ত দেড়শর গণ্ডি পার হয় দলটি। যাদব ৪৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন। এছাড়া তিলক বর্মা ২৭ রান করেন।

ক্যারিবিয়ান বোলার শেফার্ড সর্বোচ্চ ৪টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন আকিল হোসেন ও জেসন হোল্ডার।

ম্যাচ সেরা হন রোমারিও শেফার্ড, আর সিরিজ সেরা হন নিকোলাস পুরান।