Home খেলাধুলা এশিয়া কাপে নেপালের দল ঘোষণা

এশিয়া কাপে নেপালের দল ঘোষণা

66

স্পোর্টস ডেস্ক।।

প্রথমবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলতে যাওয়া নেপাল জাতীয় ক্রিকেট দলের ১৭ সদস্যের স্কোয়ার্ড ঘোষণা করা হয়েছে। আসরে গ্রুপ পর্বে তাদের খেলতে হবে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে।

নেপালের নেতৃত্বে থাকছেন যাথারীতি রোহিত পাউড়েল। ২০ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার এর মধ্যেই ২৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন নেপালকে।

আগামী ৩০ অগাস্ট মুলতানে নেপালের সঙ্গে পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপ। ৪ সেপ্টেম্বর পাল্লেকেলেতে তাদের প্রতিপক্ষ ভারত।

এশিয়া কাপের নেপাল দল: রোহিত পাউড়েল (অধিনায়ক), কুশাল ভুর্তেল, আসিফ শেইখ, ভিম শার্কি, কুশাল মাল্লা, আরিফ শেইখ, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোম্পাল কামি, কারান কেসি, সন্দিপ লামিছানে, লালিত রাজবানশি, প্রাতিশ জিসি, মৌসম ধাকাল, সান্দিপ জোরা, কিশোর মাহাতো, আর্জুন সাউড়।