স্পোর্টস ডেস্ক।।
স্বপ্ন দেখেছিল বিশ্বকাপের ফাইনালে খেলার। তবে ফ্রান্স-ইংল্যান্ডের কপালে তা জোটেনি। মায়ামিতে তাই আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে তাদের। কিছু পাওয়ার না থাকায় তাই ম্যাচটা খেলতে চায় না কেউই। না চাইলে কী হবে? নিয়মরক্ষার জন্য যে খেলতেই হবে। তবে দলের পাওয়ার কিছু না থাকলেও আছে খেলোয়াড়দের।
নাম ধরে বললে কিলিয়ান এমবাপ্পে (৮), জুড বেলিংহাম (৬), হ্যারি কেইন (৬) ও উসমান দেম্বেলের (৫)। ৪ জনেরই সুযোগ আছে ‘গোল্ডেন বুট’ জয়ের।
সবার থেকে এগিয়ে অবশ্য এমবাপ্পে। লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে ৮ গোল করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন ফ্রান্সের অধিনায়ক।
তাতে একটা রেকর্ড ডাকছে তাকে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় ২ বার ‘গোল্ডেন বুট’ জিততে পারেননি। সেখানে টানা দ্বিতীয়বার ব্যক্তিগত মর্যাদার পুরস্কারটি জয়ের সুযোগ পাচ্ছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার।
২০২২ বিশ্বকাপেও ‘গোল্ডেন বুট’ জিতেছেন এমবাপ্পে। ৮ গোল করে পুরস্কারটি জেতেন তিনি।
টানা দ্বিতীয় পুরস্কারটি জিততে হলে অবশ্যই মেসিকে পেছনে ফেলতে হবে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। ইংল্যান্ডের বিপক্ষেই শেষ সুযোগ পাচ্ছেন তিনি। অন্যথা, স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি গোল করে তাকে ছাড়িয়ে গেলে পুরস্কারটি আর্জেন্টিনার অধিনায়কের হাতে উঠবে। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির গুরুত্ব ফ্রান্সের কাছে না থাকলেও এমবাপ্পের কাছে রয়েছে।









































