যশোর অফিস
যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই প্রেমিকা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক। শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইক চালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা দায়ের করেছেন। এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে। গ্রেপ্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৬াফতারকৃতরা হলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী (৩০), একই গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে হাসান মোড়ল (৩৮), মৃত বাকি সরদারের ছেলে সাজ্জাদ সরদার (৩৮), নূর মোহাম্মদ ওরফে আপন খানের ছেলে সাজিদ হোসেন (২৪), মৃত আমজেদ গাজীর ছেলে মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও মৃত সাত্তার মোল্যার ছেলে শফিক মোল্যা (৪৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাতপরিচয় ২/৩ জন ইজিবাইক থামিয়ে তাকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতদের সহযোগিতায় তার প্রেমিকাকে ধর্ষণ করেন। মামলার বাদী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবির মামলা করেছি। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’









































