মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় যোগদানকৃত নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)- কে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম কে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। উল্লেখ্য মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে গত ১লা ডিসেম্বর ২০১০ খ্রিঃ তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কেএমপি, খুলনার আড়ংঘাটা থানাধীন গাইপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। উক্ত বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ডিএসবি, শেখ মাহাবুব, ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।











































