Home আঞ্চলিক ঢাকায় কারাবন্দি নেতাকর্মীদের বাড়িতে নগর বিএনপি নেতৃবৃন্দ

ঢাকায় কারাবন্দি নেতাকর্মীদের বাড়িতে নগর বিএনপি নেতৃবৃন্দ

141

খবর বিজ্ঞপ্তি।।
২৮ ও ২৯ জুলাই ঢাকায় কেন্দ্রীয় বিএনপির কর্মসুচিতে অংশগ্রহন করতে গিয়ে স্বৈরাচার সরকারের পুলিশের হাতে গ্রেফতারকৃত খুলনা বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নিতে বাড়িতে বাড়িতে গিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (৩১ জুলাই) রাতে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে মহানগর বিএনপির নেতা কাজী মাহমুদ আলী, মঈদুল হক টুকু, নুর আলম নুরু, ডা. আব্দুল হালিম, রিয়াজুল ইসলাম, আলম হাওলাদার, মিজানুর রহমান মিজান এর বাড়িতে যান। এসময় নেতৃবৃন্দ পরিবারের খোঁজ খবর নেন। এ সময় সাথে ছিলেন বিএনপি নেতা কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, শেখ জামাল উদ্দিন, বাবু মোড়ল, সাঈদ হাসান লাভলু, বিপ্লবসহ অনেকে।

এর আগে রবিবার রাতে সদ্য প্রয়াত ২৫নং বিএনপির যুগ্ম আহবায়ক মরহুম শাহাদাত হোসেন বাবলুর বাসায় সমবেদনা জানাতে যান মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, শফিকুল ইসলাম হোসেন, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, জামালউদ্দিন, সাঈদ হাসান লাবলু, নজরুল ইসলাম, আহসান হাবিব বাবু, কামরুজ্জামান রুনু, কাজি মিজান, আরিফুর রহমান বিপ্লব, শেখ আসাদ, মনিরুজ্জামান, ওয়াজিউদ্দিন সান্টু, মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান, সাজ্জাত হোসেন জিতু, জামাল, সাগর, ডিউক, পলাশ, সোহেল প্রমুখ।