Home আঞ্চলিক খুলনায় কিল-ঘুষিতে একজন নিহত, পুলিশের ক্লিনার আটক

খুলনায় কিল-ঘুষিতে একজন নিহত, পুলিশের ক্লিনার আটক

95

 

স্টাফ রিপোর্টার।।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা নগরীর গগণ বাবু রোডে কিল-ঘুষিতে বাবুল সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী জেলা পুলিশের ক্লিনার মো. সাইফুলকে আটক করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, বেলা সাড়ে ৩টার দিকে সাইফুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হর্ন দেওয়ার পরও বাবুল সরেনি-এমন অভিযোগ তুলে সাইফুল তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে সাইফুল তাকে কিল-ঘুষি মারলে বাবুল অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিকেল ৫টার দিকে বাবুলের মৃত্যু হয়।

ওসি মো. হাসান আল মামুন আরও বলেন, নিহত বাবুল নগরীর মুন্সীপাড়া তৃতীয় গলির বাসিন্দা। হামলাকারী সাইফুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।