Home বিনোদন নতুন ওয়েব ফিল্মে ফারিণ

নতুন ওয়েব ফিল্মে ফারিণ

66

বিনোদন ডেস্ক।।
নির্মাতা শিহাব শাহীন এবার নির্মাণ করতে যাচ্ছেন নিজের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্ম। এতে প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ের অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। আর তার বাবার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আফজাল হোসেন। আগামী ১৭ই আগস্ট থেকে অস্ট্রেলিয়াতে এর শুটিং শুরু হবে। সেখানে প্রায় সপ্তাহখানেক শুটের পর বাকি অংশের দৃশ্যায়ন হবে বাংলাদেশে। ফিল্মটিতে খায়রুল বাসারকেও দেখা যাবে। এ ছাড়াও অস্ট্রেলিয়ার বেশকিছু শিল্পীও এতে অভিনয় করবেন। এটি ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে শিহাব শাহীন জানান, ফিল্মটি নির্মিত হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। একদিন মেয়ে ফোন দিয়ে বলে যে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’।
বাবা-মেয়ে দু’জনের মধ্যকার একটি ঘটনাই উঠে আসবে এখানে। তিনি বলেন, এই ফিল্মটির মধ্যদিয়ে আফজাল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আমি উনাকে গল্পটা শুনিয়ে বলেছি যে, এই কাজটা আমি করতে চাই, মিস করতে চাই না। তখন উনি বলেন, এটাকে সুন্দরভাবে শেষ করতে পারলে আমার জন্য অত্যন্ত আনন্দের হবে।