বিনোদন ডেস্ক।।
দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘সূর্যকন্যা’- প্রচার শুরু হচ্ছে ১লা আগস্ট মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা ৫০ মিনিট ও রাত ৯টায়। গুনেশ আর তার তিন মেয়ের গল্পকে ঘিরে নির্মিত তুরস্কের আলোচিত সিরিয়াল ‘গুনেশিন কিযলারি’। গুনেশের শাব্দিক অর্থ সূর্য আর সেখান থেকেই এই সিরিয়ালের নামকরণ করা হয় ‘সূর্যকন্যা’।











































