মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) ।।
দর্শনার আকুন্দবাড়ীয়া ফার্ম গেটে বৃদ্ধাসহ ৮ টি ছাগল ট্রেনে কেটে মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে দর্শনার আকন্দবাড়িয়া ফার্মপাড়ার বৃদ্ধা নুড়ি বেগম (৬০) ছাগল চড়াতে মাঠে যায়। এসময় ছাগলের দল পাশ্ববর্তী ফার্মগেটের কাছে রেললাইনের উপর লতাপাতা খেতে থাকলে দ্রুত গতিতে ট্রেন আসতে থাকে।
বৃদ্ধা নুড়ি বেগম রেল লাইনের উপর থেকে ছাগলের দলকে দ্রুত তাড়াতে গেলে সে সহ ৮ টি ছাগলের ট্রেনে কা”টা পড়ে মৃত্যু হয়েছে।











































