Home আঞ্চলিক নড়াইলে দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো গরু ব্যবসায়ীর

নড়াইলে দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো গরু ব্যবসায়ীর

19

 

 

 

 

মো: তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো: সোহেল মিয়া (৫২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার গোবরার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত সোহেল খুলনার দিঘলিয়া গ্রামের মো: জামির মিয়ার ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার দিঘলিয়া গ্রামের গরু ব্যবসায়ী সোহেল মিয়া নসিমন যোগে গরু নিয়ে দিঘলিয়া থেকে নড়াইলে আসছিলেন। পতিমধ্যে নড়াইল সদর উপজেলার গোবরার মোড়ে পৌছালে তাদের বহনকারি নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা গরু ব্যবসায়ী সোহেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ওসি ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।