Home আঞ্চলিক ১২ বছর পর অনুষ্ঠিত বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী নাসির উদ্দিন...

১২ বছর পর অনুষ্ঠিত বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী নাসির উদ্দিন বিজয়ী

24

বেনাপোল প্রতিনিধি।।
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী নাসির উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতিকের মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দীন ১৩,২৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতিক পেয়েছেন ৩,৮২৫ ভোট।
মোট ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেন , যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: আনিছুর রহমান।
সংরক্ষিত ৩টি মহিলা আসনে কামরুন্নার আন্না খাতুন, জুলেখা বেগম ও মর্জিনা খাতুন মিম নির্বাচিত হয়েছেন। মোট ৪৭ জন কাউন্সিলর নির্বাচনে অংশ গ্রহন করলেও নির্বাচিত হয়েছেন, সাদিপুর ১ নং ওয়ার্ডে সুলতান আহমেদ বাবু,নামাজগ্রাম ২ নং ওয়ার্ডে শরীফ উদ্দিন, বেনাপোল ৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান, কাগজপুকুর ৪ নং ওয়ার্ডে শাহীনুর রহমান শাহীন, দিঘীড়পাড় ৫নং ওয়ার্ডে আজিমউদ্দিন গাজী, ভবেরবেড় ৬ নং ওয়ার্ডে আসাদুজ্জামান, গাজীপুর ৭ নং ওয়ার্ডে মজনুর রহমান, ছোট আচড়া ৮ নং ওয়ার্ডে তাজিম উদ্দিন, বড় আচড়া ৯ নং ওয়ার্ডে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
২/১ টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের কঠোর নিরাপওা ছিল চোখে পড়ার মত।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় পর্যন্ত ১২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
তবে দুপুরের পর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে প্রতিপক্ষরা। সাবেক মেয়র জেলা আওয়ামীগের যুগ্ন সম্পাদক আশরাফুল আলম লিটনকে লাঞ্চিত করা হয়েছে।
বেনাপোল পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ২২৫ জন। তবে, ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ায় কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে ধীরগতিতে বলে অভিযোগ ভোটারদের। ভোট কেন্দ্রের পরিবেশ উৎসবমুখর শান্তিপূর্ণ ছিল। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বেনাপোল পৌর নির্বাচনের মোবাইল প্রতিকের স্বতন্ত্র পরাজিত মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা বাইরের এলাকা থেকে পৌরসভা এসে মহড়া দিচ্ছে, তারা ভীতির সঞ্চার করছে। কেন্দ্রগুলো থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত বিজয়ী নৌকার প্রার্থী নাসির উদ্দিন বলেন, অভিযোগকারী স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অপকৌশল। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডে পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।