Home খেলাধুলা বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ

10

ক্রীড়া ডেস্ক।।

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স করপোরাল মোঃ মেহেদী হাসান শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং এনসি (ই) মোঃ জুয়েল শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন।