স্পোর্টস ডেস্ক।।
তারকা ফুটবলারের মৃতদেহ পাওয়া গেল তারই ঘরে। থালিয়া শাভেরিয়া নামের এই তরুণী নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির জুনিয়র দলের খেলোয়াড় ছিলেন। তবে গত সোমবার ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর দ্য সানের।
যদিও লাস ক্রুসেস পুলিশ বিভাগ বলেছে যে, এই মুহূর্তে মৃত্যু সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না। তবে তাকে অগণিত মানুষ শ্রদ্ধা জানাচ্ছে।
এ নিয়ে নিউ মেক্সেকো স্টেটের অ্যাথলেটিক ডিরেক্টর মারিও মোক্কিয়া বলেন, ‘আমার অসাধারণ এক তরুণীকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’
থালিয়ার বন্ধুরা জানিয়েছেন, তিনি তাদের ফুটবল দলকে প্রথম কনফারেন্স শিরোপা জেতাতে সাহায্য করেছেন। অ্যাগিস দলের হয়ে তৃতীয় মৌসুমে খেলতে যাচ্ছিলেন এই ডিফেন্ডার।











































