Home আঞ্চলিক শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে সম্মানের জাতিতে পরিণত করেছে: শ্রম প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে সম্মানের জাতিতে পরিণত করেছে: শ্রম প্রতিমন্ত্রী

20

খবর বিজ্ঞপ্তি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, ’৭১-এর পরাজিত শক্তি ও ’৭৫-এর খুনিরা বাংলাদেশকে পেছাতে আগস্ট মাসকে বেছে নিয়েছে। তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের পৃষ্ঠপোশকতা করছে বিএনপি-জামায়াত। এদেরকে ঐক্যবদ্ধভাবে শক্তহাতে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আঠার কোটি মানুষের অভিভাবক দেশরতœ জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ থেকে মাদক এবং সন্ত্রাস-জঙ্গীবাদ উচ্ছেদ করেছে। জাতিকে তলাবিহীন ঝুঁড়ি থেকে সম্মানের জাতিতে পরিণত করেছে। সেই প্রতিষ্ঠিত জাতিকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত ’৭১-এর পরাজিত শত্রু আমেরিকার সাথে হাত মিলিয়েছে। তিনি দৃপ্তকন্ঠে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের দল। এই দল কখনো কোন ষড়যন্ত্রের কাছে নত হয়নি। আগামীতে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে মঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, সম্পাদক মন্ডলীর সদস্য শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মো. জাহাঙ্গীর আলম, বীরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, অধ্যা. রুনু ইকবাল বিথার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ দাউদ হায়দার, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, নাসরিন আক্তার তন্দ্রা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ শেখ আব্দুল জব্বার, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুর রহমান নজিব, নাসরিন আক্তার সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত দলীয় কাউন্সিলরবৃন্দ। সভায় জাতীয় শোকের মাসকে শক্তিকে পরিণত করা লক্ষে ৪০ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়।

২১নং ওয়ার্ড আ’লীগ নেতা মিন্টুর মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন মিন্টুর মা মমতাজ বেগম (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে নাতী-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বাদ জুম্মা রেলওয়ে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে মোফাজ্জেল হোসেন মিন্টুর মা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক।

 

সাবেক সংসদ সদস্য এম এ বারির মৃত্যুবার্ষিকী আজ

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এ বারির মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৫ জুলাই)। এ উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।